Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে রওনা হলেন তারেক রহমান

রাজনীতি ডেক্স : পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানের আলোচিত ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তিনি গুলশানের বাসভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে যাত্রা শুরু করেন।

তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছে শহীদ ওসমান হাদির কবরের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করবেন। এ সময় বিএনপির জ্যেষ্ঠ নেতারা তার সঙ্গে উপস্থিত থাকবেন। কবর জিয়ারত শেষে তারেক রহমানের নির্বাচন কমিশন কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে। যেখানে তিনি নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবেন। 

এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শনিবার নির্বাচন কমিশনে গিয়ে ভোটার নিবন্ধন আবেদন করবেন তারেক রহমান। গত সোমবার (২২ ডিসেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এতথ্য জানান। সালাহউদ্দিন বলেন, শনিবার নির্বাচন কমিশনের কার্যালয় খোলা থাকবে এবং ওইদিনই তারেক রহমান ভোটার হওয়া, ভোটার আইডি ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করবেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন আসন থেকে নির্বাচন করবেন, জানালেন নাহিদ

1

মিস ইউনিভার্সের মঞ্চে সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করছেন মিথিলা

2

ভোটারপ্রতি কত টাকা ব্যয় করতে পারবেন প্রার্থী, জানা গেল

3

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

4

অমিতাভ বচ্চনের সঙ্গে ‘প্রিন্স’ টিমের সাক্ষাৎ, খোঁজ নিলেন শাক

5

তারেক রহমানের জন্য ‘ট্রাভেল পাসের’ প্রসঙ্গ আসছে কেন?

6

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১

7

রেকর্ড রুপি খুইয়েছে আদানি, মার্কিন আদালতে প্রতারণার অভিযোগ

8

টানা তিন বছর ৪০ গোল রোনালদোর, ২০২৬ সালেই কি হাজারতম?

9

আরও খারাপ কিছু হতে পারতো, কাজ করতে দিন: ট্রাম্প

10

রাতে ঘুম ভালো হলেও সকালে ক্লান্ত লাগা কীসের লক্ষণ?

11

এবার অর্থ প্রতারণা মামলায় নাম জড়াল রাহুলপত্নী আথিয়ার

12

কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত

13

ইরানজুড়ে বিক্ষোভের আগুন

14

প্রাথমিকের ফল প্রকাশ নিয়ে সর্বশেষ যা জানা গেল

15

সৃজিত-মিথিলার ঘুরতে যাওয়ার ছবি হঠাৎ আলোচনায়, ব্যাপার কী?

16

ইরানে এখন এক কেজি মাংসের দাম এক কোটি রিয়াল

17

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে জানালেন খসরু

18

যমুনা গ্রুপের ইয়াসিন ইসলাম নাজেল ডব্লু বিসির মুয়েথাই সভাপতি

19

১০ বছর আগে যা করতাম, এখনো তাই করছি: রুনা

20