Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

শুরুর আগেই সুপার এইটের জন্য যে কঠিন সমীকরণের সামনে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে আজ মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এর আগে থেকেই কঠিন এক সমীকরণের সামনে পড়ে গেছে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচের আগেই তাদের মগজে এখন খেলছে ‘কী করিলে কী হইবে’ – এমন সমীকরণ। পাকিস্তানের এই সমীকরণের কারণ তাদের একটা সিদ্ধান্ত। ভারতের বিপক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারির ম্যাচটা তারা খেলবে না, আগেই অনানুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে দিয়েছে পিসিবি। যার ফলে তাদের ম্যাচ সংখ্যা ৪ হলেও কার্যত তা নেমে এসেছে ৩-এ।

পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচটা না খেলার ঘোষণা দিয়েছে। পিসিবিও এই নির্দেশনার বাইরে যাবে না। যার ফলে আগামী ১৫ ফেব্রুয়ারির ওই ম্যাচে ২ পয়েন্ট পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে তাদের। এখানেই শেষ নয়, তাদের নেট রান রেটও বিশাল এক ধাক্কা খাবে। এরই কারণে পাকিস্তানকে পড়ে যেতে হচ্ছে বিশাল এক সমীকরণের সামনে। ভারতের বিপক্ষে না খেলা ম্যাচের নেট রান রেটের ধাক্কা সামলাতে হলে এখন প্রতিটি ম্যাচই জিততে হবে তাদের, তা জানা কথা। সঙ্গে এখন বড় ব্যবধানের জয় তুলে নেওয়াও অবশ্য কর্তব্যে পরিণত হয়েছে সালমান আলী আগার দলের জন্য। 

সে সমীকরণ সামনে রেখেই আজ তারা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। এরপর তাদের সামনে থাকবে যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। তবে কাজটা সহজ হবে না তাদের। কারণ নেদারল্যান্ডস আর পাকিস্তানের ইতিহাস। টি-টোয়েন্টি বিশ্বকাপে সহযোগী সদস্যদের পূর্ণ সদস্যকে হারিয়ে দেওয়ার নজির সবচেয়ে বেশি ঘটিয়েছে ডাচরাই। সবশেষ ২০২২ বিশ্বকাপে তাদের কাছে হেরেই শেষ চারের আশা শেষ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার। 

ওদিকে পাকিস্তানেরও এমন সহযোগী সদস্য দলের কাছে হারের নজির আছে। সবশেষ বিশ্বকাপেই তো, যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হারের ফলে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয় পাকিস্তানকে। ফলে ভারত ম্যাচকে ‘না’ বলা পাকিস্তানকে কঠিন এক পথই পাড়ি দিতে হবে সুপার এইটে পা রাখতে হলে।

সঙ্গে পাকিস্তানকে চোখ রাখতে হবে আকাশের দিকেও। আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের প্রস্তুতি ম্যাচটা ভেস্তে গেছে। মূল বিশ্বকাপেও এমন কিছুর পুনরাবৃত্তি ঘটলে দলের কাজটা আরও কঠিন তো বটেই, অসম্ভবও হয়ে যেতে পারে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জহির রায়হান নিখোঁজের পর অভাবে গাছের পাতা খেয়েছি :

1

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা

2

গুজব-বিভ্রান্তি ঠেকাতে বিশেষ সাইবার সেলের কার্যক্রম শুরু

3

৫ জানুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

4

হাসিনার হয়ে কেন মামলা লড়তে চান না, কারণ জানালেন জেড আই খান

5

তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ

6

শীতে শরীরে উষ্ণতা ও শক্তি বাড়ায় যেসব খাবার

7

৬ আরব দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তির পথে ভারত

8

আরিফিন শুভকে চুমু, যা বললেন ঐশী

9

মাঠের লড়াইয়ের আগে বাজারমূল্যের শীর্ষে কারা?

10

কপিল শর্মাকে সতর্ক করলেন প্রিয়াঙ্কা চোপড়া

11

টানা পাঁচ ফ্লপের পর শ্রীলীলার ক্যারিয়ার সঙ্কটে

12

ইরান ও সৌদির পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, কী আলোচনা হলো

13

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কম সাজাপ্রাপ্তদের মুক্তি না দ

14

তারেক রহমানকে আগে অর্থনীতি পুনরুজ্জীবিত করতে হবে

15

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ ‘কনকন’, কোন জেলায় শীত কেমন অনুভূত হবে

16

নারীরা নামাজের জন্য মসজিদে যেতে পারবে?

17

ডিগ্রি অর্জনের লক্ষ্য হওয়া উচিত দায়িত্বশীল কর্মজীবন, শুধু বে

18

এনরিকের সঙ্গে ‘আজীবন চুক্তি’র কথা ভাবছে পিএসজি

19

দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি করা একটি চ্যালেঞ্জ : পানিসম্পদমন্ত

20