Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

গুজব-বিভ্রান্তি ঠেকাতে বিশেষ সাইবার সেলের কার্যক্রম শুরু

ডেস্ক নিউজ : জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ) ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কনটেন্ট ও গুজব প্রতিরোধে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত একটি বিশেষ সেল গঠন করেছে। এ সেল সার্বক্ষণিকভাবে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ, তথ্য যাচাই-বাছাই এবং সত্যতা নিশ্চিতকরণের কাজ করবে। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রেস ইনফরমেশন বাংলাদেশ (পিআইবি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

কোনো তথ্য বা কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আগে অবশ্যই তার উৎস যাচাই করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে এনসিএসএ। পাশাপাশি সন্দেহজনক, উসকানিমূলক বা দেশবিরোধী কনটেন্ট দেখলে তাৎক্ষণিকভাবে সংস্থাটিকে জানানোর অনুরোধ করা হয়েছে। দেশবিরোধী চক্রের ফাঁদে পড়ে ভুল বা ভুয়া তথ্য, ফটোকার্ড ও ভিডিও প্রচার থেকে বিরত থাকার পাশাপাশি অন্যদের সচেতন করতেও সবাইকে অনুরোধ করেছে এনসিএসএ। সাইবার অপরাধ প্রতিরোধে জনগণের দ্রুত সহায়তায় এনসিএসএ ২৪/৭ হেলপলাইন সেবা চালু রয়েছে। নাগরিকদের অভিযোগ গ্রহণের জন্য চারটি আলাদা ই-মেইল খোলা হয়েছে।

এগুলো হলো: অনলাইন জুয়া সংক্রান্ত অভিযোগের জন্য report_betting@ncsa.gov.bd; ভুয়া তথ্য, গুজব বা misinformation/disinformation সংক্রান্ত অভিযোগের জন্য report_misinfo@ncsa.gov.bd; ফেইক প্রোফাইল, অশ্লীল বা ক্ষতিকর কনটেন্ট ও অনলাইন হয়রানি সংক্রান্ত অভিযোগের জন্য report_harassment@ncsa.gov.bd এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) প্রতিষ্ঠানে সাইবার হামলা সংক্রান্ত অভিযোগের জন্য report_cii@ncsa.gov.bd সবাই মিলে দেশের ডিজিটাল পরিসর নিরাপদ ও দায়িত্বশীলভাবে ব্যবহারে ভূমিকা পালনে নাগরিকদের সহযোগিতা চেয়েছে এনসিএসএ।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাভাটারে গান গেয়ে মাইলি সাইরাসের হাতে আসছে যে আন্তর্জাতিক

1

আসিফ পদত্যাগ করছেন আজ, মাহফুজ অনিশ্চিত!

2

আরব আমিরাতকে হারিয়ে দক্ষিণ আফ্রিকাকে সুপার এইটে তুলল আফগানিস

3

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্প

4

এপ্রিল থেকে জুনে ৫৪ লাখেরও বেশি মুসল্লির ওমরাহ আদায়

5

সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক : তারেক রহমান

6

ঢাকা-১৬ আসনে বিএনপির আমিনুলকে হারিয়ে জামায়াতের আব্দুল বাতেন

7

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ ‘কনকন’, কোন জেলায় শীত কেমন অনুভূত হবে

8

ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশি মারজিয়ার তিন পদক

9

‘মাইনাস ইমরান’ ধারণা উড়িয়ে দিলেন পিটিআই দলের চেয়ারম্যান গোহর

10

প্রবাসীরা বিদেশি বিনিয়োগ আনলে মিলবে নগদ প্রণোদনা

11

পিএসএলে নাম লেখালেন ম্যাক্সওয়েল

12

পোস্টাল ভোট ব্যবস্থা সারাবিশ্বের জন্য রোল মডেল: সিইসি

13

জনগণ ভোটের জন্য উন্মুখ হয়ে আছে: সালাহউদ্দিন আহমেদ

14

ফিনালিসিমার লড়াইয়ের আগে বিপাকে আর্জেন্টিনা দল

15

চীনে বসবাসরত নাগরিকদের সতর্ক বার্তা দিল জাপান, কেন?

16

শিডিউল নেই শাকিবের, কবে আসছে ‘তুফান ২’?

17

আগামী ৩ দিন কমবে দিন-রাতের তাপমাত্রা

18

বিয়ের পরদিনই মক্কায় প্রিয়াঙ্কা

19

শ্রীলঙ্কা সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

20