Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

আগামী ৩ দিন কমবে দিন-রাতের তাপমাত্রা

ডেস্ক নিউজ : আগামী তিনদিন টানা দিন ও রাতের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে হালকা কুয়াশাও পড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে ভোরের দিকে দেশের উত্তর-উত্তরপূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামীকাল সোমবার (১০ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (১২ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী পাঁচদিনের মধ্যে রাত এবং দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যার হুমকির প্রতিবাদে ভূমি দস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

1

বাংলাদেশে আসছে পাকিস্তান, সময়সূচি প্রকাশ

2

জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি

3

ভূমধ্যসাগরে প্রবেশ করল মার্কিন বৃহত্তম বিমানবাহী রণতরী জেরাল

4

বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান, ইন্টারনেট শাটডাউনের আড়ালে কী চলছে

5

ইরানে ৫ হাজারের বেশি গোলা নিক্ষেপের দাবি ইসরায়েলের

6

মুস্তাফিজ ইস্যুতে ভারতকে নিয়ে আসিফ মাহমুদের মন্তব্য

7

প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দলের

8

শাকিবের সঙ্গে অপুর পোশাকে মিল, যা বললেন অভিনেত্রী

9

দেশে গ্যাস সংকট আরও বাড়ার বার্তা

10

যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার

11

ভয়কে জয় করার মন্ত্র দিলেন সুস্মিতা সেন

12

নাসীরুদ্দীন ও তাসনিম জারার নেতৃত্বে এনসিপির নির্বাচন পরিচালন

13

পরীমনির সেই ‘আপত্তি’ কাটিয়ে ফের রাজের নায়িকা মিম

14

প্রেমিকার জন্মদিনে আবেগী ও রোমান্টিক বার্তা হৃতিক রোশনের

15

আল মালিকির সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ

16

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুর-ককটেল বিস্ফোরণ, মাকে হা

17

মাঝেমধ্যে বিরতি দরকার হয় : সামিরা খান মাহি

18

আসিফ পদত্যাগ করছেন আজ, মাহফুজ অনিশ্চিত!

19

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

20