Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

আল মালিকির সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন পাওয়া রাজনীতিক নূরী আল-মালিকির সঙ্গে সাক্ষাৎ করেছেন দামেস্কে নিযুক্ত মার্কিন বিশেষ দূত টম ব্যারাক।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রীতি সিরিয়া ও  তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরা বেশ কয়েকবার ইরাকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করার জন্য দেশটি সফর করেছেন। 

এদিকে ইরাকের আইএনএ প্রেস এজেন্সি জানিয়েছে, সাক্ষাতে আল-মালিকি মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাককে স্বাগত জানিয়েছেন। তবে বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ইরাকের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নূরী আল-মালিকিকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিলে সহায়তা বন্ধের হুঁশিয়ার দিয়েছেন। একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়ন মালিকির বিষয়ে আপত্তি জানিয়ে আসছে।

এরপর এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে আল-মালিকি বলেছিলেন, তিনি তার মনোনয়ন প্রত্যাহার করবেন না, একই সঙ্গে ওয়াশিংটনের উদ্বেগ দূর করার চেষ্টা করছেন। তিনি বলেছেন, দেশের সার্বভৌমত্ব এবং এর ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখে প্রত্যাহার করার কোনও ইচ্ছা আমার নেই।

উল্লেখ্য, গত মাসে ইরাকের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী নূরী আল-মালিকিকে সমর্থ দেয় দেশটির পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ শিয়া জোট। সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাকে জোটের পক্ষ থেকে ‘বৃহত্তম সংসদীয় জোটের প্রার্থী’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

৭৫ বছর বয়সি নূরী আল-মালিকি ইরাকের রাজনীতিতে পরিচিত ও প্রভাবশালী নেতা। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনে সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতনের পর তিনি একমাত্র ব্যক্তি, যিনি টানা দুই মেয়াদে ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইরাকের প্রধানমন্ত্রী ছিলেন।

ইরাকের রাজনৈতিক সমঝোতা অনুযায়ী, দেশটিতে প্রধানমন্ত্রী সাধারণত শিয়া মুসলিমদের মধ্য থেকেই নির্বাচিত হন। পার্লামেন্ট স্পিকারের পদটি সুন্নি মুসলিমদের জন্য এবং রাষ্ট্রপতির আনুষ্ঠানিক পদটি কুর্দিদের জন্য নির্ধারিত থাকে


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ

1

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান

2

আজ বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন

3

বিয়েতে পারিশ্রমিক ছাড়াই নেচেছিলাম : কার্তিক

4

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন: ৪৫ কেন্দ্রে বিশাল ব্যবধানে এগিয়ে রুম

5

হাসিনা, রেহানা ও টিউলিপের মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

6

আ.লীগ জনগণকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সহিংসতা চালাতে চায়

7

৫০তম বিসিএসের ফলাফল ঘোষণার তারিখ জানালেন পিএসসি চেয়ারম্যান

8

হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

9

চাইনিজ তাইপেকে হারিয়ে আবারও শিরোপা জিতল ভারত

10

প্রধান উপদেষ্টাকে শ্রীলংকা প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তা

11

তিনটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

12

লিভারপুল ছাড়ছেন মোহামেদ সালাহ

13

গোপন পারমাণবিক পরীক্ষা চালানোর বিষয়ে কী বলছে রাশিয়া?

14

যে পূর্বাভাস বলছে, ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে নিউজ

15

কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে রৌমারীতে মশাল

16

বিএনপির আরেক নেতা সুখবর পেলেন

17

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরাকের কঠোর হুঁশিয়ারি

18

দুর্গাপুরে রাম নবমী পুজা অনুষ্ঠিত

19

জাল দলিল করে প্রতিপক্কের জমির ধান কাটার অভিযোগ

20