Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের জার্সি পরে মাঠে গেলে নিরাপত্তা শঙ্কা থাকবে, বলছে আইসিসি

স্পোর্টস ডেস্ক : নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ প্রসঙ্গে আইসিসিকে একাধিকবার চিঠিও দিয়েছে তারা। এবার আইসিসিও জানিয়েছে, ভারতে বাংলাদেশ দল খেলতে গেলে কিছু নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকবে।

ইতোমধ্যেই আইসিসির নিরাপত্তা ইউনিট থেকে জানানো হয়েছে, ভারতে বিশ্বকাপ খেলতে গেলে বাংলাদেশকে তিনটি দিকে লক্ষ্য রাখতে হবে বা তিনটি বিষয়ে নিরাপত্তা শঙ্কা থাকছে।

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘আমরা দুইটা চিঠি দিয়েছি, চিঠি দেওয়ার পর আমরা আইসিসি’র যে উত্তর সেটার প্রত্যাশা করছি। এর মধ্যে একটা জিনিস ঘটেছে আপনাদের আমার জানানো প্রয়োজন। সেটা হচ্ছে আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে, তারা একটা চিঠি দিয়েছে।’

আইসিসির নিরাপত্তা দলের তিনটি আশঙ্কার মধ্যে অন্যতম মুস্তফিজের দলে থাকা। এ ছাড়া বাংলাদেশি সমর্থকদের দলের জার্সি পরে মাঠে যাওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেছে আইসিসির নিরাপত্তা দল।

আসিফ নজরুল বলেন, ‘প্রথমত, বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়। দ্বিতীয়, বাংলাদেশ দলের যে সমর্থকরা আছেন উনারা যদি বাংলাদেশের জার্সি পরে ঘোরাফেরা করে আর তৃতীয় হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনে নিন কোন জিনিসে ভাজাপোড়ায় তেল টানবে কম

1

একটা পক্ষ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে হতাশ: জামায়াত আমির

2

আরশের সঙ্গে ‘রোমান্টিক মুডে’ সুনেরাহ, নেপথ্যে কী?

3

৭৮ কোটি টাকায় ১২৫০০ টন চিনি কিনবে সরকার

4

তবে কী ডি লিখটই কুফা?

5

ছোট ছেলের বিয়ের খবর জানিয়ে ছবি প্রকাশ করলেন আসিফ আকবর

6

সূর্যকুমারের বিরুদ্ধে ৫০০ কোটির মামলা করবেন খুশি

7

লিভারপুলের সঙ্গে ড্র করেও শীর্ষে রইল আর্সেনাল

8

দুর্গাপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

9

নামাজের ছদ্মবেশে মসজিদে এসে ২ মোটরসাইকেল চুরি করে নিয়ে গেল ৩

10

কেন্দ্রে উত্তাপ, তৃণমূলে নির্বাচনি হাওয়া

11

দিন শেষে পুতিনেরই জয়

12

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

13

৩০০ কোটি আয়ের পথে ‘ধুরন্ধর’, ৬ দেশে নিষিদ্ধ

14

ম্যাচ না খেলা ক্রিকেটারদের নিয়ে যা বললেন শান্ত

15

বিয়ে করলেন পাকিস্তানি অভিনেতা উমর, পাত্রী কে

16

শুভ-ঐশীর ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ভাইরাল

17

ধর্ষণ মামলায় ক্রিকেটার তোফায়েলের বিরুদ্ধে চার্জশিট দাখিল

18

হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর

19

নুরের অভিযোগ, হাসান মামুনকে শোকজ

20