Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ম্যাচ না খেলা ক্রিকেটারদের নিয়ে যা বললেন শান্ত

স্পোর্টস ডেস্ক : মহারণ শেষ। অবশেষে পর্দা নামল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের। চট্টগ্রামকে হারিয়ে শিরোপা নিজেদের ঘরে তুলেছে রাজশাহী। গতকাল শুক্রবার অনুষ্ঠিত বিপিএলের ফাইনাল ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। অবশ্য আসরজুড়েই ধারাবাহিক পারফরম্যান্সে অন্যতম ফেভারিট ছিল নাজমুল হোসেন শান্ত’র দল রাজশাহী। বড় নামের চেয়ে তারা তরুণ-অভিজ্ঞের মিশ্রণে স্কোয়াডে ভারসাম্য রক্ষায় মনোযোগ দেয়। চূড়ান্ত সাফল্যের পর একাদশে জায়গা না পাওয়া ক্রিকেটারদেরও কৃতিত্ব দিলেন শান্ত। 

বিপিএল আসরজুড়ে অনেক ক্রিকেটারকেই খেলার সুযোগ দিতে পারেনি রাজশাহী ওয়ারিয়র্স। তরুণ ক্রিকেটার ওয়াসি সিদ্দিকী, জিসান আলমসহ অনেকেই ডাগআউটে বসে ছিলেন। ট্রফি জয়ে তাদেরও অবদান দেখেছেন রাজশাহীর অধিনায়ক শান্ত। ফাইনাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একাদশ গড়া নিয়ে দলনেতা শান্ত বলেন, ‘অনেক কঠিন কাজ (সিদ্ধান্ত নেওয়া) ছিল। পেশাদার জায়গা থেকে দলের জন্য যা দরকার ছিল করার চেষ্টা ছিল। জিসান, ওয়াসি, (শাখির) শুভ্ররা একটা ম্যাচও পায়নি। তাদের দেখে মনে হয়নি তারা আপসেট।’ 

এদিন, শিরোপা জয়ে তাদেরও কৃতিত্ব দেখছেন শান্ত। এ প্রসঙ্গে দলীয় অধিনায়ক বলেন, ‘মাঠে আসলে তারা শতভাগ দেওয়ার চেষ্টা করেছে। কাপটা জেতার পেছনে এগুলোই বড় কারণ। অধিনায়ক হিসেবে কঠিন ছিল এসব হ্যান্ডেল করা। যাদের খেলাতে পারিনি তারা আমাকে যেভাবে সাপোর্ট করেছে, তাতে আমার কাজ সহজ হয়েছে। এ ধরনের ক্যারেক্টারই সামনে বড় প্লেয়ার হতে সাহায্য করবে।’ 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

1

প্রধানমন্ত্রী সোমবার ক্রীড়াভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করব

2

একনেকে ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণসহ ২২ প্রকল্প অনুমোদন

3

তিনটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

4

২৯ ডিসেম্বর শুরু হচ্ছে নারী ফুটবল লিগ, থাকবে বিদেশিরাও

5

নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অন

6

সাবেক ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতায় ক্রিকেট বোর্ড কলঙ্কিত

7

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে সরানোর ঘোষণা জেলেনস্কির

8

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন তুরস্কের রাষ্ট্রদূত

9

২০২৬ বিশ্বকাপের ঠিক আগে আনচেলত্তিকে নতুন প্রস্তাব ব্রাজিলের

10

যে ৬৩ আসনে প্রার্থী দেয়নি বিএনপি

11

ইরানে ভূমিকম্প অনুভূত

12

বিদেশিদের ভয়-হয়রানি বন্ধে হাইকোর্টের যুগান্তকারী রায়

13

সামাজিক মাধ্যমে ভুয়া চাকরির ফাঁদ থেকে সাবধান

14

জামায়াত আমিরের সঙ্গে যে আলোচনা হলো চীনা রাষ্ট্রদূতের

15

মালিঙ্গার বিশ্বাস, আবারও বিশ্বকাপ জিতবে শ্রীলঙ্কা

16

সারা বিশ্ব জানবে শেখ হাসিনা কত বড় খুনি ছিলেন: সারজিস আলম

17

ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি

18

ভুয়া ফটোকার্ড নিয়ে হানিফ সংকেতের উদ্বেগ

19

বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহি

20