Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

২৯ ডিসেম্বর শুরু হচ্ছে নারী ফুটবল লিগ, থাকবে বিদেশিরাও

স্পোর্টস ডেস্ক : সিঙ্গেল লেগ পদ্ধতির এই লিগের দলবদল চলবে ১৪ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত। এবার নারী লিগে বয়সভিত্তিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাফুফে। ক্লাবগুলোতে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ থেকে দুজন করে ফুটবলার নিবন্ধন বাধ্যতামূলক করেছে ফেডারেশন। জানিয়েছেন নারী উইং চেয়ারম্যান মাহফুজা আকতার কিরণ।

একটা সময়ে দেশের ঝিমিয়ে পড়া ফুটবলে প্রাণ ফিরেছিল নারী ফটুবলরদের হাত ধরে। তবে, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে ব্যাক টু ব্যাক শিরোপা জিতলেও, সুযোগ সুবিধার বেলায় পিছিয়ে জয়িতারা। ছেলেদের ফুটবলে কাড়ি অর্থ খরচ করলেও, নারী লিগে আগ্রহ নেই ঘরোয়া ক্লাবগুলোর। বরাবরের মতো তাই এবারো হচ্ছে সেই দায়সারা নারী লিগ। তাও বেশ কয়েকদফা পিছিয়ে। লিগ না হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে ঋতু , তহুরারা। তাই তড়িঘরি করেই এ আয়োজন।

 
এশিয়ান কাপের মূল পর্বের কথা বিবেচনায় এবার একমাসের মধ্যেই লিগ শেষ করবে বাফুফে। ১১ দলের আসর শুরু হবে ২৯ ডিসেম্বর। এবারের লিগে নতুনত্ব বিদেশি ফুটবলার নিবন্ধন। নারী উইং চেয়ারম্যান মাহফুজা আকতার কিরণ গণমাধ্যমকে বলেন, ‘আসলে আমাদের একটু দেরি হয়ে গেল। ক্লাবগুলো কাগজপত্র জমা, অন্যান্য আনুষ্ঠানিকতা, সব মিলিয়ে অনেক সময় লেগেছে। কমিটি সেটা যাচাই-বাছাই করতেও সময় লেগেছে। যে কারণে একটু দেরি হয়ে গেছে। যাইহোক আমরা অবশেষে শুরু করতে যাচ্ছি। এ লিগে আমরা ৪ জন করে বিদেশি খেলোয়াড়ের অনুমতি দিয়েছি। খেলতে পারবে ৩ জন।’

এবারের নারী ফুটবল লিগে বয়সভিত্তিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ফেডারেশন। খেলোয়াড় রিপ্লেস করতে চাইলে , বয়স ভিত্তক লেভেলেই রিপ্লেস করতে হবে। লিগে পুল হওয়ার কথা থাকলেও, তা আর হচ্ছে না। ক্লাবগুলো সর্বোচ্চ ৩৫ ও সর্বনিম্ন ২৩ জন ফটুবলার নিবন্ধন করতে পারবে। কিরণ বলেন, ‘সর্বোচ্চ ৩৫ জন নিবন্ধন করতে পারবে একটি ক্লাব। সর্বনিম্ন ২৩ জনকে নিবন্ধন করতে হবে। প্রথম একাদশ যখন মাঠে নামাবে, তখন অনূর্ধ্ব-১৭ থেকে দুজন এবং অনূর্ধ্ব-২০ থেকে দুজনকে রাখতে হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালিককে না জানিয়ে চুরির মাল ফেরত দেওয়ার বিধান কী?

1

খামেনির ওপর হামলার চেষ্টা নিয়ে সতর্কতা ইরানের

2

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে বিসিসিআই

3

শীর্ষস্থান হারালেন বিরাট কোহলি

4

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্প

5

যেসব এলাকায় তাপমাত্রা নামতে পারে ৫ ডিগ্রিতে

6

শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্

7

নেতানিয়াহুকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে ইসরাইলের প্রেসিডেন্টকে

8

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর : ইসি সচিব

9

সিরিয়ায় সংখ্যালঘু নারীদের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ

10

সাতক্ষীরার ৪ আসনে ভোট পড়েছে ৭৩ শতাংশ, চলছে গণনা

11

ওয়াশিংটন পোস্টে ব্যাপক ছাঁটাই, চাকরি হারিয়েছেন ৩০০ সাংবাদিক

12

সংবিধান সংস্কারে গণভোট: স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচা

13

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

14

বাংলা সিনেমায় আমি আমার নিজের মতো হতে পেরেছি: রিয়া সেন

15

অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থন পেয়ে আপ্লুত তারেক রহমান

16

ভারত থেকে বিনিয়োগ তুলে নিয়েছে ম্যান সিটির মালিকপক্ষ

17

তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন

18

এবারও বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ই

19

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ

20