Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

মার্কিন হামলা হলে ইরানকে সহায়তার ঘোষণা আফগানিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা চালালে তেহরানকে সহায়তার ঘোষণা দিয়েছে আফগানিস্তান। দেশটির তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ রবিবার এই ঘোষণা দেন।

তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে সামরিক হামলা চালায়। সেক্ষেত্রে তেহরানের প্রতি আফগানদের সহমর্মিতা থাকবে এবং তারা চাইলে সহায়তা করা হবে।”ইরান সাম্প্রতিক সময়ে সহনশীলতা দেখিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, তাদের প্রত্যাশা থাকবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনও যুদ্ধ বাধবে না।

তিনি বলেন, আফগানিস্তান যুদ্ধের পক্ষে নয়। তারা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান চান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত কয়েকদিন ধরে আলোচনা চলছে। দেশ দু’টি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজেদের মধ্যে কথা বলছে।

গত কয়েকদিন ধরেই মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বিরাজ করছে। ইরানকে চাপে ফেলতে ওই অঞ্চলে যুদ্ধবিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনসহ অন্যান্য যুদ্ধজাহাজ জড়ো করেছে। এছাড়া আরেকটি রণতরী মধ্যপ্রাচ্যে আসছে। আশঙ্কা করা হচ্ছে, যদি আলোচনা ভেস্তে যায় তাহলে ইরানে হামলা চালাবে মার্কিন সেনারা।

মধ্যপ্রাচ্যের দেশগুলো সম্ভাব্য এ যুদ্ধ আটকানোর চেষ্টা করছে। তাদের ভয়, যদি একবার বড় যুদ্ধ শুরু হয় তাহলে পুরো অঞ্চলে এর আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতির প্রভাব পড়বে। বার্তাসংস্থা রয়টার্স দু’দিন আগে জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি নির্দেশ দেন তাহলে ইরানে কয়েক সপ্তাহব্যাপী হামলা চালানো হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার মাধ্যমে সমাধান পাওয়ার আশা প্রকাশ করলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তিনি মনে করছেন আলোচনা সফল হবে না।

এদিকে গত কয়েক বছর ধরে আফগানিস্তান এবং ইরানের মধ্যে অর্থনৈতিকসহ সবদিকে সম্পর্ক ভালো হয়েছে। সূত্র: কাবুল নাউমুসলিম মিররজেরুজালেম পোস্টইরান ইন্টারন্যাশনাল, খামা প্রেস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খনন হবে: তারেক রহমান

1

বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি স্কটল্যান্ডের সহানুভূতি

2

প্রতিমন্ত্রী হিসেবে যেসব মন্ত্রণালয়ের দায়িত্বে জোনায়েদ সাকি

3

তারেক রহমানের পক্ষে গুলশানে নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান

4

ইউক্রেন নিয়ে নতুন শান্তি–প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে

5

কেইনের দ্রুততম ‘সেঞ্চুরি’, বায়ার্নের বড় জয়

6

সৌদি আরবের টার্গেটে বিশ্বের ৫০ ফুটবলার

7

‘আমাদের গল্পে কোনো ভিলেন নেই’

8

জামিন না মঞ্জুর, শতদ্রুকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠাল বিধা

9

বগুড়ায় খালেদা জিয়া-তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

10

জলবায়ু সংকটে আঞ্চলিক সংযোগ জোরদারের আহ্বান পরিবেশ উপদেষ্টার

11

সংবাদমাধ্যম বিবিসিকে ১ বিলিয়ন ডলারের মামলার হুমকি ট্রাম্পের

12

অভ্যুত্থান ‘নস্যাৎচেষ্টার’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো

13

নাগরিকরা নিজে পরিবর্তন না হলে পরিবর্তন আসবে না: রিজওয়ানা হাস

14

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্

15

নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানল সিরিয়া

16

ইফতারের জন্য কি অজু করতেই হবে?

17

কোষ্ঠকাঠিন্য দূর ও হজমশক্তি বাড়ায় গাজর

18

তুমি আমাদের কবে মুক্তি দেবে, পরীমণিকে আসিফ

19

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর

20