Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৯২,৯১৮ প্রবাসীর নিবন্ধন

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এ পর্যন্ত ৯২ হাজার ৯১৮ জন প্রবাসী নিবন্ধন করেছেন। 

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত আপডেট তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আজ রোববার বেলা সোয়া ১২টা পর্যন্ত মোট ৯২ হাজার ৯১৮ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৭৮ হাজার ১৪ জন পুরুষ ভোটার এবং ১৪ হাজার ৯০৪ জন নারী ভোটার।

দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে যুক্তরাষ্ট্রে ১৭ হাজার ৬৩৭ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৩১৯ জন, কানাডায় ৮ হাজার ৩৬৪ জন, অস্ট্রেলিয়ায় ৭ হাজার ২৭৩ জন, সিঙ্গাপুরে ৬ হাজার ৯৩৯ জন, জাপানে ৬ হাজার ৭৪৩ জন, যুক্তরাজ্যে ৫ হাজার ৭৫৪ জন, দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ৬৯৬ জন এবং ইতালিতে ৪ হাজার ২৩ জন রয়েছেন।

এদিকে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত ও মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধন কার্যক্রম আগামীকাল (সোমবার) থেকে পুনরায় শুরু হবে।

আজ ইসি সচিবলায়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, নিবন্ধন পুনরায় শুরু করতে ইসির কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। আশা করছি, সোমবার থেকে সৌদি আরবসহ ৭টি দেশে ভোটারদের নিবন্ধন পুনরায় শুরু হবে।

রুহুল আমিন জানান, প্রবাসে ডাকযোগে পোস্টাল ব্যালট পেতে অবশ্যই সঠিক ঠিকানা দিতে হবে। প্রয়োজনে বন্ধু/আত্মীয়ের ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত কোন প্রতিষ্ঠান/ভবনের ঠিকানা ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং ওসিভি ও এসডিআই প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান সাংবাদিকদের জানান, সৌদি আরবসহ ৭টি দেশের প্রবাসী ভোটাররা সঠিকভাবে ঠিকানা ইনপুট দিতে পারছেন না। ব্যালট পেপার পৌঁছাতে হলে ঠিকানা অবশ্যই ইংরেজিতে এবং পূর্ণ পোস্ট কোডসহ দেওয়া আবশ্যক। অনেকেই ম্যান্ডেটরি ফিল্ডে ভুল বা অসম্পূর্ণ তথ্য দিচ্ছেন। তাই নিবন্ধন প্রক্রিয়া অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। 

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এবার প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত করে দিয়েছে ইসি। এ বিষয়ে বুধবার রাতে দেওয়া কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় ২৭ নভেম্বর রাত ১২:০১ মিনিট থেকে আগামী ১৮ ডিসেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত থাকবে।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে, যেখান থেকে ভোট দেবেন। 

নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশাবলি দেখতে পারবেন। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা প্রদান অপরিহার্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণ, এত দাম আগে দেখেনি কেউ

1

মার্কিন হামলা হলে ইরানকে সহায়তার ঘোষণা আফগানিস্তানের

2

২০২৫ মাতিয়েছে ঢালিউডের যেসব সিনেমা

3

‌‘ইমরান খান জীবিত, দেশ ছাড়তে চাপ দিচ্ছে সরকার’

4

প্রথমবারের মতো অপারেশন সিঁদুরে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল পা

5

প্রাথমিক শিক্ষক নিয়োগে ১৩ জেলার মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

6

আরাধ্যর জন্মদিনে অমিতাভ বচ্চনের আবেগঘন বার্তা

7

ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কে সেই রহস্যময়ী তরুণী, পরিচয় প্রকা

8

কিছু কিছু আসনে ফলাফল টেম্পারিং করার চেষ্টা হচ্ছে : আসিফ মাহম

9

মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

10

লন্ডন থেকে ফিরেই হাদিকে দেখতে গেলেন জামায়াত আমির

11

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১ জন

12

রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যা বললেন ইরানের প্রেসিডেন্

13

বাড়িতে গোলাপজাম তৈরির সহজ রেসিপি

14

বিক্রান্ত ম্যাসির নতুন সিনেমা ‘হোয়াইটে’ গাইবেন জেনিফার লোপেজ

15

আজকের আবহাওয়া: ৩১ অক্টোবর ২০২৫

16

ভারতের যেকোনো উসকানির জবাব দৃঢ়ভাবে দেবে পাকিস্তান: শাহবাজ শর

17

চট্টগ্রাম-১১: এগিয়ে আমীর খসরু

18

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত

19

একাত্তরের ত্যাগের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: মির্জা ফখরু

20