Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কে সেই রহস্যময়ী তরুণী, পরিচয় প্রকাশ্যে

স্পোর্টস ডেস্ক : ভারত যখন বিশ্বকাপ জয়ের কাছাকাছি পৌঁছে গেছে, ঠিক তখনই মাঝেমধ্যে ক্যামেরার ঝলকে ধরা পড়ছিলেন এক রহস্যময়ী তরুণীর। গ্যালারিতে লাল রঙের পোশাক পরে বসেছিলেন সেই তরুণী। উল্লাস করতে দেখা গেছে তাকে। কখনো সূর্যকুমার যাদবের সঙ্গে কথা বলছেন, তো কখনো ঈশান কিশানকে জড়িয়ে ধরছেন। 

পরে যখন বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটাররা উল্লাসে মত্ত, ঠিক তখনই আবার দেখা গেল তাকে। তবে এবার গ্যালারিতে নয়; ঠিক মাঠের ভেতরে। একবার দেখা গেল, হার্দিক পান্ডিয়া ও ঈশানের নাচের সময় পাশে দাঁড়িয়ে তিনি। সেখানে ছিলেন হার্দিকের বান্ধবী মাহিকাও। লাল পোশাক পরা তরুণীর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সবার প্রশ্ন— কে তিনি? কে সেই রহস্যময়ী তরুণী, যাকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে উত্তাল?
 

একটি সূত্র জানায়, সেই তরুণীর নাম অদিতি হুন্ডিয়া। ক্রিকেটার ঈশান কিশানের প্রেমিকা তিনি। খেলা দেখতে গিয়েছিলেন মাঠে। বিশ্বকাপ জেতার পর দলের সঙ্গে উল্লাসেও মাতেন। সে কারণেই ঈশানের সঙ্গে দেখা যাচ্ছিল তাকে। বিশ্বকাপের মাঝেই ঈশান কিশানের প্রেমিকার নাম ফাঁস করে দিয়েছিলেন তার দাদু অনুরাগ পান্ডে। তিনি জানান, দুই পরিবারই এ সম্পর্ক মেনে নিয়েছে। বিয়ের দিন চূড়ান্ত হওয়া বাকি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈশানের দাদু বলেন, ‘ঈশান কাকে এবং কবে বিয়ে করতে চায় আমরা জানি। ঈশান যাকে খুশি বিয়ে করুক। আমাদের আপত্তি নেই। আমাদের ছেলের খুশিতেই আমাদের খুশি।’  

তিনি আরও বলেন, ‘ঈশানের দাদাও নিজে পছন্দ করে বিয়ে করেছিলেন। আমরা মেনে নিয়েছি। ঈশানের ক্ষেত্রেও আমাদের মেনে নিতে সমস্যা নেই। ঈশানের বান্ধবীর নাম অদিতি, ও একজন মডেল।’জয়পুরের এক ব্যবসায়ীর মেয়ে অদিতি হুন্ডিয়া। ২০১৮ সালে ‘মিস ডিভা’ খেতাব জিতে প্রথম প্রচারের আলোয় আসেন তিনি। ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতার ফাইনালেও পৌঁছান অদিতি। ২০১৯ সালে আইপিএলের বেশ কিছু ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছিল তাকে।
 
তখন থেকেই ঈশানের সঙ্গে বন্ধুত্ব অদিতির। একটা সময় পর্যন্ত তাদের যোগাযোগ ছিল শুধু সামাজিক মাধ্যমে। পরে সম্পর্কে জড়ান তারা। ঈশান-অদিতির সম্পর্ক নিয়ে আপত্তি নেই কোনো পরিবারেই। বিয়ের আগে বিশ্বজয়ের মঞ্চে একসঙ্গে উল্লাসে মাতলেন ঈশান-অদিতি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার প্রকাশ্যে এল মাদুরোকে আটক অভিযানের রক্তচক্ষু কাহিনী!

1

পে-স্কেল নিয়ে সবশেষ যে ইঙ্গিত মিলল

2

কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে রৌমারীতে মশাল

3

উড্ডয়নের আগমুহূর্তে যাত্রীর অসুস্থতা, রানওয়ে থেকে ফিরল বিমান

4

হাসিনাকে ফেরত দিতে তাড়া দেখাবে না ভারত: সিএনএন

5

আচরণবিধি লঙ্ঘনের শোকজের জবাব দিলেন সারজিস ও নওশাদ

6

তুমুল সমালোচনার মুখে পাকিস্তান ছেড়েছেন টিকটকার সামিয়া হিজাব

7

নভেম্বরের ৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩৫ কোটি ডলার

8

সাকিবের দলে হেলস-রয়, ড্রাফট শেষে পূর্ণাঙ্গ স্কোয়াড

9

তারেক রহমান ও বিএনপিকে ভুটানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

10

রমজানের প্রয়োজনীয় মাসয়ালা-মাসায়িল

11

ভোট দেওয়ার পর কেমন ছিল তারকাদের অনুভূতি

12

জোহরান মামদানিকে ট্রাম্পের হুঁশিয়ারি

13

চীন-ভারত ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার: শি জিনপিং

14

তুরস্কের গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাস প্রতিনিধি দলের সাক্ষ

15

হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় যা বলল বাম জোট

16

ঢাকা-১৯ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ডা: সালাউদ্দিন বাবু

17

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

18

ইরানে হামলায় কাউকে আকাশসীমা-ভূমি ব্যবহার করতে দেবে না সৌদি আ

19

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে বিসিসিআই

20