Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোট দেওয়ার পর কেমন ছিল তারকাদের অনুভূতি

বিনোদন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিনোদন জগতের তারকারা সেই আগ্রহ নিয়ে ভোট দিয়েছেন। নির্বাচন ঘিরে তারকারা যেন সাধারণ নাগরিকদের জন্য এক অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন। প্রতিটি ভোটই যেন আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার একেকটি হাতিয়ার বলে তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই বিনোদন জগতের ছোট ও বড়পর্দার শিল্পীদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে দেখা যায়। ভোট দেওয়া শেষে তারা সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভালো লাগা-মন্দ লাগার মুহূর্তগুলো শেয়ার করে নিয়েছেন। ছোটপর্দার অভিনেত্রী সাফা কবির সকালে নিজের ভোটটি প্রদান করেন। ভোটকেন্দ্র থেকে বের হয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবির পোস্টে ক্যাপশনে সাফা কবির লিখেছেন— ভোট ডান। একজন সচেতন নাগরিক হিসেবে আমি আমার ভোটটি দিয়েছি।

অন্যদিকে বড়পর্দার অভিনেত্রী শবনম বুবলীও অংশ নিয়েছেন এ গণতান্ত্রিক উৎসবে। নির্বাচন কেন্দ্র করে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাকে মুগ্ধ করেছে। সামাজিক মাধ্যমে বুবলী বলেন, ‘বাংলাদেশের নির্বাচন ২০২৬।’ এ ছাড়া জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকেও নির্বাচনি উৎসবের আমেজ ছুঁয়ে গেছে। ভোট দেওয়াকে কেবল একটি আনুষ্ঠানিকতা হিসেবে দেখছেন না তিনি।

সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি ব্যক্ত করে প্রভা বলেছেন, ‘আমি শুধু ভোট দিইনি, আমি আমার কণ্ঠ প্রকাশ করেছি। একজন সচেতন নাগরিক হিসেবে দেশের ভবিষ্যৎ গড়ার অংশ হয়েছি।’উল্লেখ্য, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে কি ভারত ফেরত দেবে? যা জানা গেল

1

কঠিন সময় পার করে নেইমার জানালেন–‘এবার শেষ মিশন’

2

উত্তরের ৯ জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

3

স্টাম্পে আঘাত করে কত টাকা জরিমানা দিলেন বাবর

4

কেন বাংলাদেশের গ্রুপ বদলের প্রস্তাবে রাজি হয়নি, মুখ খুলল আয়া

5

রোজায় ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি

6

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান

7

প্রথম সেশনে ৩ উইকেট হারাল বাংলাদেশ, শান্তর অর্ধশতক

8

প্রেসিডেন্ট পেজেশকিয়ান / ইরান কখনোই নিঃশর্ত আত্মসমর্পণ করবে

9

পরীমনির সেই ‘আপত্তি’ কাটিয়ে ফের রাজের নায়িকা মিম

10

ইরানকে কিছুতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

11

স্বাস্থ্য খাতে সিন্ডিকেট ও দুর্নীতির অবসান ঘটানোর ঘোষণা স্বা

12

ভারতের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে থাকছেন না হেড

13

ডিসি নিয়োগ ঘিরে ফের বিতর্ক

14

শর্ত পূরণের আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক না গড়ার কথা দিয়েছে স

15

বেগম রোকেয়া দিবস আজ

16

শাকিবের সিনেমায় পাকিস্তানি নায়িকার গুঞ্জন, মুখ খুললেন পরিচাল

17

আফগানিস্তানে তুষারপাত ও ভারি বৃষ্টিতে ৬১ জনের মৃত্যু

18

শীতে ঘরেই বানান মুরগির আঙ্গারা কাবাব

19

প্রেমিকার জন্মদিনে আবেগী ও রোমান্টিক বার্তা হৃতিক রোশনের

20