Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রিয়জনদের নিয়ে ইফতার করলেন মিম

বিনোদন ডেস্ক : পবিত্র রমজান মানেই আত্মশুদ্ধি, সংযম আর পরিবারকে ঘিরে বিশেষ সময়। এই আবহেই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম কাটালেন রমজানের প্রথম ইফতার প্রিয়জনদের সঙ্গে। পারিবারিক মুহূর্তে ফুটে উঠেছে ভালোবাসা, বন্ধন আর কৃতজ্ঞতার বার্তা।

ছবি শেয়ার করে ক্যাপশনে মিম লিখেছেন, ‘প্রিয়জনদের সাথে পবিত্র রমজানের প্রথম ইফতার। এই বন্ধন, বরকত আর সুন্দর মুহূর্তগুলোর জন্য শুকরিয়া।’ছবিতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে সাজানো ডাইনিং টেবিল ঘিরে বসেছেন পরিবারের সদস্যরা। টেবিলজুড়ে বাহারি ইফতার ফল, পিঠা, হালুয়া, ভাজাপোড়া, জুসসহ নানা আয়োজন। সবার মুখে প্রশান্তির হাসি, যেন দীর্ঘদিনের ব্যস্ততা পেরিয়ে একসাথে বসার শান্ত আনন্দ। 
 

 
মিম নিজেও পরিবারের সবার সঙ্গে একই সাদামাটা কিন্তু সৌম্য সাজে ধরা দিয়েছেন, যা মুহূর্তটিকে আরও আন্তরিক করে তুলেছে। গ্ল্যামার আর ক্যামেরার ঝলকানির বাইরে এই দৃশ্য যেন তার ব্যক্তিজীবনের অন্য এক অনাবিল অধ্যায়। তারকা পরিচয়ের আড়ালে একজন মেয়ের, একজন পরিবারের সদস্যের সরল উপস্থিতিই এখানে প্রধান হয়ে উঠেছে।

রমজানের প্রথম ইফতার ঘিরে এই পোস্টে ভক্তরাও জানিয়েছেন শুভেচ্ছা ও ভালোবাসা। অনেকেই তার এই পারিবারিক মুহূর্তকে প্রশংসা করে লিখেছেন, ব্যস্ত জীবনের মাঝেও পরিবারের সঙ্গে সময় কাটানোই আসল প্রাপ্তি। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা হলেন অভিনেতা নিলয় আলমগীর

1

জাতিসংঘ কি কোনো দেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়, নিয়মে যা

2

‘অপু বিশ্বাস আন্তরিক, বুবলী সিনসিয়ার’

3

ইরানে গ্রেফতার বিক্ষোভকারীদের শাস্তির প্রক্রিয়া শুরু

4

সড়কে হেনস্তার শিকার অহনা

5

ফাইনালে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

6

আগামী ৩ দিন কমবে দিন-রাতের তাপমাত্রা

7

মরক্কোয় দুটি চারতলা ভবন ধসে মৃত্যু ১৯

8

৬ মিনিটেই শেষ হামজাদের ভারত ম্যাচের টিকিট

9

ইমরান খানকে মুক্ত করতে নতুন বাহিনী গঠনের ঘোষণা পিটিআই’র

10

ইংল্যান্ডকে হারিয়ে এগিয়ে গেল উইন্ডিজ

11

বাংলাদেশের সমর্থনে ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের ‘দরকার ছিল’

12

ডিসেম্বরে ১ লাখ ৩১ হাজার নতুন ভ্যাট নিবন্ধন

13

নিন্দুকদের কথা পাত্তা দেন না তারেক রহমান, বিজয়ীর বেশেই দেশে

14

এপস্টেইন ঝড়ে ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের কিয়ার স্টারমার

15

এক ওভারে ছয় ছক্কা মেরে আব্বাস আফ্রিদির বাজিমাত

16

নওগাঁ-৫  আসনের জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

17

হাসিনার মামলার রায় পড়া শুরু

18

৩ মিনিটে কুন্দের ২ গোল, ১১৯০ দিন পর যে স্বাদ পেল বার্সা

19

আকর্ষণীয় হতে গিয়ে বিপাকে, হাসপাতালে শার্লিন চোপড়া

20