Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেষ বলে ছক্কায় সিলেটের অবিস্মরণীয় জয়

স্পোর্টস ডেস্ক : বিপিএলে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে ছক্কায় সিলেটের অসাধারণ জয়। জয়ের নায়ক ক্রিস ওকস। এই জয়ে রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ার নিশ্চিত হয় সিলেট।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১১ রান করে রংপুর। জবাবে ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট। জয়ের জন্য শেষ বলে মারতে হতো ছক্কা। স্টেডিয়ামে তখন রুদ্ধশ্বাস অপেক্ষা। ফাহিম আশরাফ বল করলেন অফ স্টাম্পের বাইরে। ওকস ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে খানিকটা চাপে পড়ে সিলেট টাইটান্স। তবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে চাপ সামলে নেন ইংলিশ তারকা স্যাম বিলিংস। দুজনের ৫০ রানের জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় সিলেট। তবে ক্রিস ওকসের সাহসী ব্যাটিংয়ে জয় পেয়ে যায় সিলেট।

দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন স্যাম বিলিংস। ১৮ রান করে করেন পারভেজ হোসেন ইমন ও মেহেদী হাসান মিরাজ। এছাড়া আরিফুল ইসলাম ১৭, তাওফিক খান ২, আফিফ হোসেন ৩ ও মঈন আলি ৫ রান করেন। আর ১০ রানে ক্রিস ওকস ও ১ রানে খালেদ আহমেদ অপরাজিত থাকেন।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নেমে টপঅর্ডারের ব্যর্থতায় শুরুতেই চাপে পড়ে রংপুর। দলীয় ২৯ রানের মাথায় সাজঘরের পথ ধরেন চারজন ব্যাটসম্যান। ডেভিড মালান ৪, তাওহীদ হৃদয় ৪, লিটন দাস ১ ও কাইল মেয়ার্স ৮ রানে আউট হন।

পঞ্চম উইকেটে দলের হাল ধরার চেষ্টা করেন খুশদিল শাহ ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজন মিলে গড়েন ৩৪ রানের জুটি। মাত্র ১৯ বলে ৩০ রান করে আউট হন খুশদিল। আর দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করে ফেরেন রিয়াদ।

অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ২৪ বলে ১৮ রান। আর ফাহিম আশরাফ ৩, আলিস আল ইসলাম ৪, মোস্তাফিজুর রহমান ১ ও নাহিদ রানা ২ রান করেন। সিলেটের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন খালেদ আহমেদ। দুটি করে উইকেট নেন ক্রিস ওকস ও নাসুম আহমেদ।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা ট্রাম্পের

1

নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান

2

গোল্ডেন বুট হাতে পেয়ে এমবাপে বললেন, ‘অনেকবার জিততে চাই’

3

যথা সময়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়ো

4

২২ রানে ৭ উইকেট হারিয়ে ভারতের কাছে বাংলাদেশের অবিশ্বাস্য হার

5

শমীকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্যান্ডির!

6

তুমি আমাদের কবে মুক্তি দেবে, পরীমণিকে আসিফ

7

বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি: কাজল

8

শীতের মধ্যেই বৃষ্টির আভাস, হতে পারে যেসব জায়গায়

9

জেনে নিন কোন জিনিসে ভাজাপোড়ায় তেল টানবে কম

10

অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান

11

বাংলাদেশের ম্যাচসহ টিভি-অনলাইনে যত খেলা দেখবেন

12

জাপান–বাংলাদেশ সহযোগিতায় কার্বন বাজার প্রস্তুতি চূড়ান্ত পর্য

13

ঢাকায় প্রথমবারের মতো ময়লা কুড়ানোর প্রতিযোগিতা

14

নিজের মেয়েকে উত্তরসূরি হিসেবে বেছে নিলেন কিম জং উন!

15

প্রবাসীরা বিদেশি বিনিয়োগ আনলে মিলবে নগদ প্রণোদনা

16

দুই ম্যাচ নিষিদ্ধ হলেন ফখর জামান

17

বিয়ের পরিকল্পনা জানালেন মধুমিতা

18

সৃজিত-মিথিলার ঘুরতে যাওয়ার ছবি হঠাৎ আলোচনায়, ব্যাপার কী?

19

প্রধান উপদেষ্টার সঙ্গে কানাডীয় প্রতিনিধি দলের সাক্ষাত অনুষ্ঠ

20