Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

পিএসএলে নাম লেখালেন ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক : গত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া পিএসএল নিলামে ম্যাক্সওয়েল নাম দেননি। তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে প্রতিযোগিতাটির নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ কিংসম্যান। এবারই প্রথম পিএসএল খেলবেন তিনি। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপারের।

হায়দরাবাদের স্কোয়াডে আছেন সাইম আইয়ুব, মার্নাস লাবুশেন, উসমান খান ও মাজ সাদাকাতের মতো ব্যাটাররা। ম্যাক্সওয়েলের অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই দলের শক্তি বৃদ্ধি করেছে। অজি অলরাউন্ডার স্বীকৃত টি-টোয়েন্টির ৫০২ ম্যাচে দেড়শর বেশি স্ট্রাইকরেটে প্রায় ১১ হাজার রান করেছেন। বল হাতে নিয়েছেন ১৯৬ উইকেট। ম্যাক্সওয়েল সাম্প্রতিক সময়েও দারুণ ফর্মে আছেন। 

গত বছরের শুরু থেকে এ পর্যন্ত ৪৯ ম্যাচে ১৫৭.০৪ স্ট্রাইকরেটে ৮৮১ রান করেছেন। এ সময়ে উইকেট নিয়েছেন ২২টি। েপিএসএলের আগামী আসরের সূচি এখনও প্রকাশিত না হলেও জানা গেছে দিনক্ষণ। ২৬ মার্চ প্রতিযোগিতা মাঠে গড়াবে, ফাইনাল হবে ৩ মে। হায়দরাবাদ হোমভেন্যু হিসেবে ম্যাচ খেলবে নিয়াজ স্টেডিয়ামে।

হায়দরাবাদ কিংসম্যান স্কোয়াড
সাইম আইয়ুব, আকিফ জাভেদ, মাজ সাদাকাত, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, উসমান খান, মোহাম্মদ আলী, কুশাল পেরেরা, মুহাম্মদ ইরফান খান, হাসান খান, শায়ান জাহাঙ্গীর, ওটনেইল বার্টম্যান, হাম্মাদ আজম, রিলে মেরেডিথ, শারজিল খান, আসিফ মেহমুদ, হুনাইন শাহ, রিজওয়ান মেহমুদ, সাদ আলী ও তৈয়ব আরিফ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফা র‌্যাংকিংয়ে সুখবর পেল ফ্র্যান্স

1

তারেক রহমানের প্রত্যাবর্তন: যেসব রুটে চলবে ২০ স্পেশাল ট্রেন

2

সবজির বাজারে স্বস্তি, স্থিতিশীল মাছ ও মাংসের দাম

3

নিট মুনাফা ছাড়া উৎসাহ বোনাস নয়: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দ

4

জেলেনস্কি একজন ‘বিভ্রান্ত ভাঁড়’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

5

নেত্রকোনায় পিডিবির খুঁটির টানার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন

6

আজকের স্বর্ণের দাম: ৩ নভেম্বর ২০২৫

7

জয় থেকে ৪ উইকেট দূরে বাংলাদেশ

8

খামেনির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চান ট্রাম্প : রুবিও

9

বোচাগঞ্জে নারী সমাজের ঝাড়– মিছিল

10

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

11

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র মিলবে আজ, মানতে হ

12

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে জানালেন খসরু

13

রমজানে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির নতুন সময়সূচি

14

‘ব্ল্যাকআউটের’ কবলে গ্রিনল্যান্ড

15

মজলুম থেকে জালিম হইয়েন না: আসিফ মাহমুদ

16

‘দ্য রাজা সাব’ শোতে প্রভাস ভক্তদের অগ্নিকাণ্ড!

17

প্রধানমন্ত্রীর পরিবারের আদলে এআই ভিডিও দিয়ে ধোঁকা

18

রমজানের প্রয়োজনীয় মাসয়ালা-মাসায়িল

19

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়

20