Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘দ্য রাজা সাব’ শোতে প্রভাস ভক্তদের অগ্নিকাণ্ড!

বিনোদন ডেক্স : উৎসবের মাঝেই ওডিশার একটি সিনেমা হলে ঘটে বিপত্তি। বহুবার মুক্তি পেছানোর পর ৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় প্রভাস অভিনীত সিনেমা ‘দ্য রাজা সাব’। প্রথম দিনের শো দেখতে প্রভাসের ভক্তরা হলে ভিড় করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রভাসের এন্ট্রি, গান ও কুমিরের লড়াইয়ের দৃশ্যে দর্শকেরা চিৎকার করছেন, কনফেটি ছুড়ছেন।

ভক্তরা হলের ভেতরে আরতি থালা নিয়ে ঢুকে প্রদীপ জ্বালান এবং প্রভাসের এন্ট্রির সময় পর্দার সামনে কাগজে আগুন ধরিয়ে সেই আগুন ঘিরে নাচতে থাকেন। এতে পর্দার সামনে আগুন ধরে যায়। কেউ কেউ আগুন নেভানোর চেষ্টা করেন, আবার অনেকেই আতঙ্কে হল ছাড়তে শুরু করেন। তবে কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। এ ঘটনার ভিডিও নিউজ১৮ ওডিশা শেয়ার করেছে।

‘দ্য রাজা সাব’ একটি ফ্যান্টাসি থ্রিলার, যেখানে কমেডির সঙ্গে ম্যাস এন্টারটেইনার ঘটনায় ফিরেছেন প্রভাস। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, নিধি আগারওয়াল, মালাভিকা মোহনন, ঋদ্ধি কুমার ও বোমান ইরানি। মুক্তির দিনে সিনেমাটি দেখে অনেক দর্শকই লক্ষ্য করেন, ট্রেলারের কিছু দৃশ্য ছবিতে নেই। এ বিষয়ে নির্মাতারা হায়দরাবাদে এক সংবাদ সম্মেলনে জানান, প্রভাসের বয়স্ক লুকের নতুন কিছু দৃশ্য পরে ছবিতে যোগ করা হয়েছে।

এইচটি রিভিউতে বলা হয়েছে, ভারতীয় সিনেমায় বা টলিউডে হরর-কমেডি নতুন নয়। ভুল ভুলাইয়া (২০০৭) ও আনন্দো ব্রহ্মা (২০১৭)-এর মতো উদাহরণ থাকা সত্ত্বেও কেবল কিছু আইডিয়া ছুড়ে দিয়ে দর্শককে হাসানোর চেষ্টা যথেষ্ট নয়। ছবিটির উদ্দেশ্য হাসানো হলেও, সামগ্রিকভাবে এতে আরও গভীরতা ও নান্দনিকতা প্রয়োজন ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার তেল আমদানিতে ক্ষুব্ধ ট্রাম্প, ভারতের ওপর আরও শুল্ক আ

1

ইরানে বিক্ষোভ নিয়ে জাফর পানাহি-মোহাম্মদ রসুলফের উদ্বেগ প্রকা

2

যুক্তরাষ্ট্রে এবার অভিবাসনবিরোধী অভিযানে ২ বছরের শিশু আটক

3

খেলা ফের শুরু, চলছে ব্যাটিং তাণ্ডব

4

আজকের স্বর্ণের দাম: ১৭ ফেব্রুয়ারি ২০২৬

5

‘ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন ছিল ভুল’

6

মার্কিন হামলা হলে ইরানকে সহায়তার ঘোষণা আফগানিস্তানের

7

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

8

পুরো ক্যারিয়ার বার্সেলোনায় খেলার স্বপ্ন দেখেছিলাম: লিওনেল মে

9

ভারতের নয়, জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায় এনসিপি: হা

10

দেশ ও দেশের মানুষ বিএনপির কাছেই নিরাপদ: ড. জালাল

11

পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে আরেকটি টুর্নামেন্ট আয়োজন করছে

12

পাচার হওয়া অর্থ ফেরাতে সাহায্য করবে সুইজারল্যান্ড

13

ক্লাসিকোর দুঃস্বপ্ন পেছনে ফেলে ঘুরে দাঁড়াল বার্সা

14

মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ

15

কঠিন মুহূর্তে রিয়াদের ওপরই ভরসা রাখছেন আর্থার

16

এবার নাকভির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করবে ভারত

17

বাবর যেন পাকিস্তান দলের ইনস্যুরেন্স পলিসি: মাইকেল ভন

18

শেখ হাসিনার সাজার রায় আন্তর্জাতিক গণমাধ্যমে

19

‘হাসিনাকে দেশে ফেরাতে লাখো জনতা রাস্তায় নামবে’ ফটোকার্ডটি ন

20