Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাশিয়ার তেল আমদানিতে ক্ষুব্ধ ট্রাম্প, ভারতের ওপর আরও শুল্ক আরোপের ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখায় ভারতের ওপর আরও কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিশ্রুতি সত্ত্বেও নয়াদিল্লি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ায় ট্রাম্প যে চরম ক্ষুব্ধ, তা তিনি স্পষ্ট করে জানিয়েছেন। রোববার (৪ঠা জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্টের বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কড়া বার্তা দেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "ভারত রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। আমরা খুব শিগগিরই তাদের ওপর আরও বেশি শুল্ক আরোপ করতে পারি।" ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তাকে 'দারুণ মানুষ' হিসেবে অভিহিত করলেও ট্রাম্প যোগ করেন, "উনিও (মোদী) জানতেন আমি খুশি নই। আমাকে খুশি রাখা জরুরি ছিল।" এর আগে ট্রাম্প দাবি করেছিলেন যে, মোদী তাকে রুশ তেল কেনা বন্ধের বিষয়ে আশ্বস্ত করেছেন, যদিও ভারত সরকার তখন বিষয়টি অস্বীকার করেছিল।
 
উল্লেখ্য, রুশ অশোধিত তেল কেনার 'শাস্তি হিসেবে ইতিমধ্যেই ভারতীয় পণ্যের ওপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে। ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য হলো রাশিয়ার তেল সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞার মাধ্যমে পুতিন সরকারকে অর্থনৈতিকভাবে দুর্বল করে ইউক্রেন যুদ্ধ থামাতে বাধ্য করা। হোয়াইট হাউজ মনে করে, তেল বিক্রির অর্থ রাশিয়া যুদ্ধে ব্যয় করছে।
 
অন্যদিকে, নয়াদিল্লি তার অবস্থানে অনড় থেকে জানিয়েছে, দেশের সাধারণ মানুষের স্বার্থ এবং জ্বালানি নিরাপত্তার কথা বিবেচনা করেই তারা সিদ্ধান্ত নেবে। সস্তায় তেল পাওয়ায় পশ্চিম এশিয়ার দেশগুলোর বদলে রাশিয়ার ওপর ভারতের নির্ভরতা বাড়ছে। বর্তমানে চীন ও ভারতের মতো দেশগুলোই রুশ তেলের প্রধান আমদানিকারক। ট্রাম্পের এই নতুন হুঁশিয়ারি দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১৬ কোটি টাকায় সৌদি আরবে বিলাসবহুল ভিলা কিনলেন রোনালদো

1

বার্সেলোনার জালে অ্যাতলেটিকোর এক হালি

2

৩ দিন পর শেয়ারবাজারে হাজার কোটি টাকার নিচে লেনদেন

3

ইউটিউব ভিউয়ে শীর্ষে জোভান-তটিনীর নাটক

4

শক্ত যুক্তি আছে, আপিলে জিতব: তাসনিম জারা

5

দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত?

6

বিশ্বকাপে একই মাঠে ৩ ম্যাচ খেলবে বাংলাদেশ, যা বললেন লিটন

7

বাংলাদেশে আসছে পাকিস্তান, সময়সূচি প্রকাশ

8

নাসীরুদ্দীন ও তাসনিম জারার নেতৃত্বে এনসিপির নির্বাচন পরিচালন

9

২৭ বছরের স্বপ্নটা আপনি ১ সেকেন্ডে নষ্ট করে দিলেন: মোহাম্মদ স

10

বিশ্বকাপ না খেলায় এ সময়ে ক্রিকেটাররা কী করবেন

11

ডলারের দাম বাড়ায় কমেছে স্বর্ণের দাম

12

৪১তম টেস্ট সেঞ্চুরিতে পন্টিংয়ের যে রেকর্ডে ভাগ বসালেন রুট

13

কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎস

14

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০০

15

২০২৬ সালে চারটি গ্রহণ, একটি দেখা যাবে বাংলাদেশে

16

অনলাইন ভ্যাট রিফান্ড চালু করল এনবিআর

17

‘হ্যাঁ’ ভোট দিলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না- এগুলো মিথ্যা প্

18

আলেমদের নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান জামায়াত আমিরের

19

রাজনৈতিক উত্তেজনার মধ্যেই দিল্লিতে মমতা

20