Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

গণভোট-সংসদ নির্বাচনের ফল হবে একসঙ্গে : ইসি সচিব

ডেস্ক নিউজ : গণভোট ও সংসদ নির্বাচনের ফল হবে একসঙ্গে বলে জানিয়েছেন সিনিয়র ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ইতোমধ্যে নিবন্ধন করেছেন, তাদের ঠিকানায় আজ থেকেই ব্যালট পাঠানো হচ্ছে। এই তালিকায় রয়েছেন- নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কারাগারে থাকা কয়েদিরা।

সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ একথা বলেন। ভোট গণনা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গণনা পৃথকভাবে করা হলেও দুইটি পাশাপাশি চলবে। এক্ষেত্রে পোস্টাল ব্যালটের গণনার ক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগতে পারে বলে জানান তিনি।

বিষয়টি ব্যাখ্যা করে ইসি সচিব বলেন, সাধারণত একটি আসনে প্রতি তিন থেকে সাড়ে তিন হাজার ভোটারের জন্য একটি করে কেন্দ্র নির্ধারণ করা হয়। প্রতিটি কেন্দ্র অনুযায়ী রিটার্নিং অফিসার থাকেন, যিনি ভোট গণনা করেন। তবে, পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একটি জেলার মোট কতজন পোস্টাল ব্যালট প্রদান করেছেন সেটি হিসাব করে জেলাপ্রতি ভোট গণনা করা হয়।

এক্ষেত্রে কোনো কোনো জেলায় কখনও কখনও পাঁচ থেকে ছয়টি বা তারও বেশি কেন্দ্রের থেকে যা ভোট পাওয়া যায় সে সমান ব্যালট পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে একজন রিটার্নিং অফিসারের সেই বিপুল ভোট গণনা করতে সময় লাগাটাই স্বাভাবিক ব্যাপার, তিনি বলেন।

তিনি বলেন, আচরণবিধি ভঙ্গের কারণে নির্বাচন কমিশনে অভিযোগ করা আর ইলেক্টোরাল ইনকোয়ারি এন্ড এডজুডিকেশন কমিটির কাছে অভিযোগ করার ভিতরে সময়ের একটা পার্থক্য আছে। ইসিতে সরাসরি আবেদন করা হলে সেটাকে ব্যুরোক্রেটিক চ্যানেলে পাঠাতে এক থেকে দুই তিন দিন সময় লাগে, সেই সময়টুকুতে দেখা যায় যে অভিযোগের গুরুত্বটা ধীরে ধীরে কমে যাচ্ছে।

একই অভিযোগটা কমিটি বা রিটার্নিং অফিসার এ কাছে সরাসরি করা গেলে দ্রুত নিষ্পত্তি হবে জানিয়ে তিনি আরো বলেন, এ কারণে যে যেখানেই আচরণ বিধি ভঙ্গের বিষয় দেখবেন আপনারা ৩০০ আসনে ৩০০টা ইলেক্টোরাল ইনকোয়ারি এন্ড এডজুডিকেশন কমিটি আছে তাদেরকে অথবা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে জানাবেন, এর একটি কপি আমাদের সংযুক্ত করবেন, আমরা সেখান থেকে এই জিনিসটাকে ফলোআপ করে দ্রুত নিষ্পত্তি করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনসাফের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করব না: হাসনাত

1

বিয়ের গুঞ্জনের মধ্যেই বিজয়-রাশমিকাকে ঘিরে এল নতুন খবর

2

ইংল্যান্ডের তিন বড় তারকার একসঙ্গে বিশ্বকাপ খেলা অনিশ্চিত

3

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দ

4

‘স্বামী-স্ত্রী হিসেবে আলাদা হয়েছি, পরিবার হিসেবে নয়’

5

‘আমি ক্ষমাপ্রার্থী’, দল বদলের বিষয়ে রাশেদ খাঁন

6

প্রথম বলেই উইকেট হাসান মুরাদের

7

ব্রাজিল-ফ্রান্স লড়াই কবে, কখন-কোথায় দেখবেন

8

শহীদ ওসমান হাদির বিচার নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট

9

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল প্রোটিয়ারা

10

৪৮তম বিসিএস স্থগিত প্রার্থীদের বিএমডিসি সনদ দাখিলের সময়সীমা

11

‘গোমূত্র গবেষক’ পাচ্ছেন পদ্মশ্রী সম্মান!

12

নিজের দু:সময়ের কথা জানালেন ঐন্দ্রিলা

13

বিএনপি জামায়াতকে ঘিরে জোটের বলয়, কারা কার সঙ্গে যাচ্ছে?

14

একাত্তরের যুদ্ধের পর চব্বিশের যুদ্ধে এসে সেই তরুণদের দেখলাম

15

১০ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

16

সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের ৩ দফা

17

কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি

18

হাসিনার মামলার রায় পড়া শুরু

19

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন

20