Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ওপারে সবসময়ে আলো থাকে, শুধু লেগে থাকতে হয়: প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউডের ‘দেশি গার্ল’খ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া নতুন বছরে নতুন স্বপ্নের কথা জানালেন। বললেন, ওপারে সবসময় আলো থাকে, শুধু লেগে থাকতে হয়। মঙ্গলবার (৬ জানুয়ারি) সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সেখানে দেখা যায়, আকাশি রঙের বিকিনিতে সমুদ্রতটে হাঁটছেন প্রিয়াংকা চোপড়া।

হাঁটতে হাঁটতে বললেন, এবার থেকে ক্যামেরার সামনে এসে আরও বেশি করে কথা বলবেন তিনি। ২০২৬-এ এসে নিজের প্রতি কৃতজ্ঞতা জানানোই তার কাছে বড় কাজ বলে জানান অভিনেত্রী। বালুকাবেলায় নিজের পায়ের ছাপ দেখিয়ে তিনি বলেন, আমি নিজেকে বলেছিলাম— এই কাজটি আমি আরও ভালো করে করব। ওই দেখুন, ২০২৬-এ আমার প্রথম কয়েকটি পদক্ষেপ। এটাকেই ভবিষ্যৎ বলে মনে হচ্ছে।

নিজের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রিয়াংকা চোপড়া বলেন, আমি সত্যি ফিরে দেখছিলাম। আমার পরিবার, আমার সুন্দর সুন্দর কিছু পদক্ষেপ— সব কিছুর দিকে ফিরে তাকালাম।  অভিনেত্রী বলেন, আমি কৃতজ্ঞ। আমি সত্যিই সৌভাগ্যবতী। এত দ্রুত এতটা পথ দৌড়ানো এবং টিকে থাকার পর আমরা নিজেদের পিঠ চাপড়াতে ভুলে যাই। তাই আমি আজ নিজের পিঠ নিজেই চাপড়াচ্ছি। এত সুন্দর একটা জীবন গড়ে তোলার জন্য আমি নিজের প্রতি বিনয়ী হতে চাই বলে জানান প্রিয়াংকা চোপড়া।

গোধূলিবেলায় এই ভিডিও রেকর্ড করছিলেন প্রিয়াংকা। ক্যামেরা প্যান করে সূর্যাস্ত দেখিয়ে তিনি বলেন, ওপারে সবসময়ে আলো থাকে। শুধু লেগে থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে। অভিনেত্রী বলেন, তবে এখন আমি আমার বাড়ির দিকে পিছিয়ে যাচ্ছি। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিভারের একাংশ কেটে বাদ দেওয়া হলো দীপিকার

1

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্প

2

কমকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ

3

জব্দ রুশ সম্পদ ইউক্রেনকে দেয়ার ইইউ পরিকল্পনায় সমর্থন যুক্তরা

4

অরিজিতের গান আমার ‘প্লে লিস্ট’-এ সবার প্রথমে থাকে: বিরাট

5

কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প

6

স্বর্ণ স্মারক মুদ্রার দাম একলাফে বাড়ল ৫৫ হাজার টাকা

7

জয়ের ক্যারিয়ারসেরা ইনিংসে স্বপ্নের মতো দিন বাংলাদেশের

8

পেদ্রির চোটে বিস্মিত বার্সেলোনার কোচ

9

ড্রোন-মিসাইল দিয়ে ইউক্রেনে বড় আকারের হামলা করল রাশিয়া

10

৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিয়েছে ভারত

11

আমির বিপিএলে সেরা পারফরম্যান্সই দেবেন, আশাবাদী ইবাদত হোসেন

12

বাণিজ্যের নতুন মাইলফলকে ভারত ও রাশিয়া

13

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুর-ককটেল বিস্ফোরণ, মাকে হা

14

কর্মসংস্থান সৃষ্টিকে আমরা সবচেয়ে গুরুত্ব দেব: মনোনয়নপত্র জম

15

মেয়ের পর এবার রাম চরণ ও উপাসনার ঘরে খুশির সংবাদ

16

বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণ, এত দাম আগে দেখেনি কেউ

17

কোনো দলকে দিয়ে আমাদের ডাকবেন, সেটি সঠিক হচ্ছে না

18

এনসিপি নেতাকে হাদির মতো ‘একই স্টাইলে’ গুলি

19

আমেরিকার রাজনীতিতে ফিলিস্তিনি বংশোদ্ভূত ৬ মুসলিম নেতার উত্থা

20