Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

জয়ের ক্যারিয়ারসেরা ইনিংসে স্বপ্নের মতো দিন বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : বুধবার (১২ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৫২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। এদিন সকালে বাকি দুই উইকেট হারিয়ে আয়ারল্যান্ড শেষ পর্যন্ত ২৮৬ রানে অলআউট হয়ে যায়। হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম উইকেট দুটি ভাগাভাগি করেছেন।

এরপর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৮৫ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে তুলেছে ৩৩৮ রান। ক্যারিয়ারসেরা ১৬৯ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন জয়। মুমিনুল হক অপরাজিত ৮০ রানে।নিজেদের টেস্ট ইতিহাসে মাত্র দ্বিতীয়বার এক ইনিংসে বাংলাদেশের প্রথম তিন ব্যাটারই অর্ধশতকের দেখা পেয়েছেন। প্রথমবার ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েছিল বাংলাদেশের ব্যাটাররা। 
 
আগের দিনই হাসান মাহমুদ জানিয়েছিলেন, উইকেট ব্যাটিংবান্ধব। আজ ব্যাটিংয়ে নেমে সেই সুবিধার পুরোটুকুই কাজে লাগিয়েছে টাইগাররা। লাঞ্চের আগে কোনো উইকেট না হারিয়েই ২৪ ওভারে ১০৯ রান তুলে ফেলে বাংলাদেশ। দ্বিতীয় সেশনেও সাবলীল ব্যাটিংয়ে দুই ওপেনারই এগুচ্ছিলেন সেঞ্চুরির দিকে। ২০২২ এর মে'র পর প্রথমবারের মতো ওপেনিং জুটিতে বাংলাদেশ দেড়শ'র বেশি রান তুলে ফেলে। কিন্তু দুর্ভাগ্যের শিকার সাদমান।

হাম্ফ্রিসের বল তার ব্যাটের নিচের কোনে লেগে উইকেটকিপার টাকারের হাতে যায়। রিভিউ নিয়েও বাঁচতে পারেনি সাদমান, ১০৪ বলে ৯ চার ও ১ ছক্কায় ৮০ রান করে বিদায় নেন।
সাদমানের বিদায়ের পর খেই হারাননি জয়। অভিজ্ঞ মুমিনুলও দিয়েছেন দারুণ সঙ্গ। তৃতীয় সেশনের দ্বিতীয় ওভারে (৫৬.২ ওভার) জর্ডান নিলের বলে চার মেরে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন জয়। শ্রীলঙ্কার বিপক্ষে বাদ পড়ার পর এই টেস্ট দিয়ে ফেরাটা স্মরনীয় করে রাখলেন তিনি।
 
দিনের বাকিটা সময় জয়-মুমিনুলের সাবলীল ব্যাটিংয়ে নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছে বাংলাদেশ। সেঞ্চুরিকে টেনে ক্যারিয়ারসেরা ইনিংসে রূপ দিয়েছেন জয়। ২০২২ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা ১৩৭ রানের ইনিংস ছাপিয়ে অপরাজিত আছেন ২৮৩ বলে ১৬৯ রান করে। এই ইনিংস খেলেছেন ১৪ চার ও ৪ ছক্কার মারে। ক্যারিয়ারের ২৩তম অর্ধশতকের দেখা পেয়েছেন মুমিনুল। ১২৪ বলে ৫চার ও ২ ছক্কায় ৮০ রানে ব্যাট করছেন তিনি। 

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে মির্জা ফখরুলের কাছে যে প্রশ্ন রুমিন ফারহানার

1

১৯ বছর পর বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান

2

প্রবাসীরা বিদেশি বিনিয়োগ আনলে মিলবে নগদ প্রণোদনা

3

অপরাধীরা ধরা পড়ছে না কেন, পুলিশের কাছে প্রশ্ন রিজভীর

4

রাজস্ব আদায় সংক্রান্ত ৫টি অধ্যাদেশ পরিণত হচ্ছে আইনে, খসড়া অ

5

কুড়িগ্রাম পৌর মেয়র হিসেবে ব্যাপক আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু

6

স্বল্প বিশ্রাম নিয়েই সিডনিতে অনুশীলনে ঋতুপর্ণারা

7

সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত বন্ধে সম্মত ইরান: ওমান

8

গানম্যান প্রত্যাখ্যান করে যা বললেন নুর

9

নেত্রকোনায় ইসলামী আন্দোলনের ৫৩ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীত

10

জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পেলেন সাকিব

11

হাদির ঘাতকদের ভারতে প্রবেশের বিষয়ে যা বলছে মেঘালয় পুলিশ-বি

12

নতুন যাত্রা শুরু করলেন র‌্যাম্প তারকা রিবা

13

ভূমিকম্পে কাঁপল ইরান

14

আমি প্রফেশনালি ছোটবেলা থেকেই গান শিখেছি: তানিয়া বৃষ্টি

15

বিপিএলে এসে ‘দাম্পত্য ইনিংসের’ সমাপ্তি টানলেন ইমাদ ওয়াসিম

16

গরমের তীব্রতা বাড়বে

17

হরমুজ প্রণালীতে মানবিক করিডর খুলতে জাতিসংঘের বিশেষ টাস্কফোর্

18

উসকানিমূলক ঘটনা পাশ কাটিয়ে চললে বিএনপির ভালো হবে না: রুমিন ফ

19

চলতি হিসাব ঋণাত্মক, বড় হচ্ছে বাণিজ্য ঘাটতি

20