Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

অপরাধীরা ধরা পড়ছে না কেন, পুলিশের কাছে প্রশ্ন রিজভীর

ডেস্ক নিউজ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেছেন, ‘দুষ্কৃতিকারীরা সারা বাংলাদেশে রক্তপাত করছে, কিন্তু ধরা পড়ছে না কেন? তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন, আগে তো এমনটি ছিল না, অপরাধ করার পর কয়েকদিনের মধ্যে তাদের খুঁজে পাওয়া যেত, ধরা যেত, একদিন দুদিন অথবা এক মাস তাদের ধরা যেত, ধরা পড়েছেই তারা।

৫ আগস্ট পুলিশের গুলির মুখে নিজের জীবন দিয়ে ছাত্র জনতা শেখ হাসিনার মতো ভয়ংকর দানবীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। তারপরও তারা থেমে নেই, তারা বাংলাদেশকে স্থীতিশীল থাকতে দিবে না, যারা আশ্রয় দিয়েছে সেখান থেকে দুধ-কলা দিয়ে পোষণ করে সুতার টান দিচ্ছে, চট্টগ্রামের বিএনপি নেতাকে গুলি, ঢাকায় তরুণ ছাত্র নেতা হাদিকে গুলি করে হত্যা আর লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন লাগিয়ে শিশু হত্যা একই সুত্রে গাঁথা বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমি পুলিশ প্রশাসনকে বলছি আপনারা তৎপর হোন, না হলে আপনাদের প্রতি সন্দেহ জাগবে। আপনাদের নিষ্ক্রিয়তার কারণে অপরাধী ও খুনিরা পার পেয়ে গেলে এ দেশে অন্ধকার নেমে আসবে। অসহায়দের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিমালয় পর্বতের মতো প্রাচীর হয়ে থাকবে। কোনো দুষ্কৃতিকারী, অপরাধী আর যেন গ্রামে গ্রামে পরিবারে পরিবারে হামলা, গুলি ও আগুন দিতে না পারে সেটাই আমাদের দেখতে হবে।

তিনি আরও বলেন, লুটপাট চালিয়ে অর্থ পাচার বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন ষড়যন্ত্রের জাল বুনছেন, যেন দেশে কোনো নির্বাচন না হতে পারে। এর আগে অগ্নিদগ্ধ বিএনপি নেতাকে দেখতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ছুটে যান রিজভী। পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের পূনর্বাসনে চার লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।

পরে নিহত শিশুর কবর জেয়ারত ও পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, হ্যাপি চৌধুরী প্রমুখ।

প্রসঙ্গত, স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে দূর্বত্তরা। এ সময় বেলালের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে আয়েশা আক্তার মারা যায়। বেলালও তার আরও দুই মেয়ে স্মৃতি ও বিথী অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কাতরাচ্ছে এখনো। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি থানায়। ঘটনার রহস্যও উদঘাটন হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিংবদন্তি গায়িকা আশা ভোসলের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

1

ভারি খাবারের পর মিষ্টি নাকি টকদই-কোনটি ভালো?

2

নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন

3

আগামী সরকারকে অর্থনৈতিক সংস্কার নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলা

4

৫০ ছুঁই ছুঁই তবু কেন অবিবাহিত, যা বললেন শমিতা শেঠি

5

তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি

6

জামিন না মঞ্জুর, শতদ্রুকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠাল বিধা

7

নিয়ন্ত্রণহীন পারমাণবিক প্রতিযোগিতার শুরু, পরিণতি কী?

8

নেত্রকোনায় পিডিবির খুঁটির টানার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন

9

কর্মসংস্থান সৃষ্টিকে আমরা সবচেয়ে গুরুত্ব দেব: মনোনয়নপত্র জম

10

রাত ৯টা ৪৫ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ত

11

বিরতি ভেঙে ফিরছেন মিম

12

অমুসলিম ও উপজাতি প্রার্থী দিতে পারে জামায়াত

13

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

14

পান্তের নেতৃত্বে খেলবেন কোহলি, দল ঘোষণা

15

শেখ হাসিনার নাম কেন মাথায় ঘোরে, জানালেন স্নিগ্ধ

16

আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

17

ইসরাইলের সাথে আপাতত সরাসরি আলোচনা নয়: আল শারা

18

বিয়ের জন্য ‘সুন্দরী নারী’ না দিলে তুর্কি দূতাবাস বন্ধের হুমক

19

আজকের স্বর্ণের দাম: ১৭ ফেব্রুয়ারি ২০২৬

20