Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

নায়ককে ছাড়াই শুটিংয়ে মিম

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম নতুন সিনেমার শুটিং শুরু করেছেন। তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক আরিফিন শুভ। এর আগে এ তারকা জুটি একসঙ্গে অভিনয় করেছিলেন গোলাম সোহরাব পরিচালিত থ্রিলার ‘সাপলুডু’ সিনেমায়। দীর্ঘ চার বছর পর আবার জুটি বেঁধেছেন তারা  ‘মালিক’ নামে একটি সিনেমায়। যার পরিচালক সাইফ চন্দন। 

এ নির্মাতা প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন আরিফিন শুভ ও মিমকে নিয়ে। গত বছরের নভেম্বরে রাজশাহীর পবা এলাকায় শুটিং শুরু হয় 'মালিক' সিনেমার। এরপর নাটোরে চলেছে টানা কাজ। গল্প অ্যাকশন ঘরানার, যেখানে শুভ ও মিমকে দর্শক দেখবেন একদম নতুনভাবে। চরিত্রের প্রয়োজনে দুজনই কঠোর ডায়েট ও ফিটনেস ট্রেনিং নিয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। 

সিনেমাটির নাম 'মালিক' হবে কিনা, সে বিষয়েও চূড়ান্ত কিছু জানা যায়নি। তবে পরিচালক সমিতি সূত্রে  জানা গেছে, সিনেমাটি ‘মালিক’ নামেই নিবন্ধিত হয়েছে। এ বিষয়ে পরিচালক সাইফ চন্দন বলেন, সিনেমার নাম 'মালিক'। আমাদের সিনেমার রাজশাহীর পার্ট শেষ। এবার সিনেমাটির শুটিং শুরু হয়েছে ঢাকায়। সাভারে একটি রিসোর্টে শুরু হয়েছে দ্বিতীয় লটের শুটিং। 

 

এ নির্মাতা বলেন, শুটিংয়ে কেবল অংশ নিয়েছেন বিদ্যা সিনহা মিম। সিনেমার নায়ক আরিফিন শুভ বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তাই মিমের সিঙ্গেল শটের শুটিং আপাতত শুভকে ছাড়াই করা হচ্ছে। শুভ দেশে ফিরলে তাকে নিয়েই মালিকের শুটিং শেষ করা হবে। 

তিনি আরও বলেন, সিনেমার মূল দৃশ্যধারণের কাজ রাজশাহীতেই শেষ হয়েছে। বর্তমানে শেষ মুহূর্তের কিছু কাজ বাকি আছে। শুটিংয়ের পাশাপাশি এখন পোস্ট প্রোডাকশনেরও কাজ চলছে। ঈদে সিনেমাটি দর্শকদের সামনে আনার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। আপাতত 'মালিক' নিয়ে এর বেশি কিছু বলতে চাই না। 

উল্লেখ্য, ২০২২ সালে ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমা আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে বিদ্যা সিনহা মিমকে। একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও তার অভিনয় প্রশংসিত হয়। পরের বছর তিনি অভিনয় করেন দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমায় এবং সানি সানোয়ারের ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’-এ। এরপর আর মিম অভিনীত নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। 

মাঝে বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করেছেন অভিনেত্রী। এরপর ওয়াহিদ তারেক পরিচালিত ‘দিগন্তে ফুলের আগুন’ নামে একটি সিনেমায় শুটিং শুরু করেন। এবার 'মালিক' সিনেমা দিয়ে সিনেমায় কাজের বিরতি ভাঙলেন মিম। 

‘মালিক’ সিনেমাটির শুটিং শুরুর পর শরিফুল রাজের সঙ্গে জুটি হয়ে আরও একটি সিনেমার খবর আসে মিমের। সরকারি অনুদানের সিনেমা ‘জীবন অপেরা’। এটি পরিচালনা করবেন আলভী আহমেদ। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি ওয়েব ফিল্মেও চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী। এটি পরিচালনা করবেন কাজী আসাদ। 

সবকিছু মিলিয়ে ২০২৬ সালটা ভালোই যাবে বলে জানিয়েছেন বিদ্যা সিনহা মিম। তিনি বলেন, বেশ কিছু ভালো কাজের সঙ্গে যুক্ত হয়েছি। সিনেমা, ওয়েব ও সিরিজ— সবই থাকছে। আশা করি, ২০২৬ সালটা দারুণ যাবে।  


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাটিংয়ের পর বল হাতেও বাংলাদেশের দাপট

1

রমজান শুরুর তারিখ ঘোষণা করল ওমান

2

হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

3

নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না : শিক্ষামন্ত্রী

4

দুধের সঙ্গে কোন খাবার শরীরের ক্ষতি করে?

5

পুরো ক্যারিয়ার বার্সেলোনায় খেলার স্বপ্ন দেখেছিলাম: লিওনেল মে

6

নকল জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্পের কারখানায় অভিযান, গ্রেপ্ত

7

২৬ ফেব্রুয়ারি বিজয়ের সঙ্গে বিয়ে, মুখ খুললেন রাশমিকা

8

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা

9

আয়ারল্যান্ডে ‘ভালো ছেলে’ হয়ে খেলার প্রতিশ্রুতি রোনালদোর

10

খামেনি নিহত হয়েছেন, পাওয়া গেছে তার মরদেহ!

11

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্প

12

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন যে ৩১ কর্মকর্তা

13

সীমান্তে চীন–রাশিয়ার যুদ্ধবিমানের টহল, পালটা যে পদক্ষেপ নিল

14

বিয়ে করলেন অভিনেত্রী মম, পাত্র কে?

15

ঢাকা-১১ নাহিদ ও ঢাকা-১৮ নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী ঘোষণ

16

যে সংসদে ফিরিয়েছিলেন প্রাণ, সেখানেই ফিরলেন নিথর দেহে

17

রমজানের রোজা ফরজ হয়েছিল কখন?

18

দেশে গ্যাস সংকট আরও বাড়ার বার্তা

19

বাংলাদেশে আসছে পাকিস্তান, সময়সূচি প্রকাশ

20