Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

ব্যাটিংয়ের পর বল হাতেও বাংলাদেশের দাপট

স্পোর্টস ডেস্ক : মিরপুর টেস্টের প্রথম দিনটা আইরিশদের বিপক্ষে দাপটের সঙ্গেই শেষ করেছিল বাংলাদেশ। মুশফিকুর রহিমের সেঞ্চুরির সঙ্গে আজ (বৃহস্পতিবার) দ্বিতীয় দিনের শুরুটাও হয়েছে বেশ, তিন অঙ্ক ছুঁয়েছেন লিটন দাসও। টাইগারদের ৪৭৬ রানের বড় লক্ষ্য টপকাতে নেমেই হোঁচট খেল সফরকারীরা। দিনশেষে পাঁচ উইকেট হারিয়ে ৯৮ রানের পুঁজি পেয়েছে আয়ারল্যান্ড।

এর আগে দিনের শুরুতেই বুধবার ৯৯ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম নিজের সেঞ্চুরি পূর্ণ করেন। টেস্টের শততম ম্যাচে সেঞ্চুরি করে তিনি বিশ্বের মাত্র ১১তম ব্যাটার হিসেবে অনন্য এই কীর্তি গড়েন। মুশফিক ১০৬ রান করে আউট হওয়ার পর লিটন দাসও তুলে নেন নিজের সেঞ্চুরি; তার ইনিংস থামে ১২৮ রানে। মুমিনুল হক করেন ৬৩ এবং মেহেদী হাসান মিরাজ যোগ করেন ৪৭ রান।

বাংলাদেশ টেস্ট ইতিহাসে মাত্র তৃতীয় দল হিসেবে একই ইনিংসে ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ উইকেটে ১০০ রানের জুটি গড়ার রেকর্ড গড়ে। এর আগে এমন কীর্তি ছিল শুধু ভারত (১৯৭৯, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) এবং পাকিস্তানের (২০২৩, শ্রীলঙ্কার বিপক্ষে)। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ পায়—চতুর্থ উইকেটে মুশফিক–মুমিনুলের ১০৭, পঞ্চম উইকেটে মুশফিক–লিটনের ১০৮ ও ষষ্ঠ উইকেটে লিটন–মিরাজের ১২৩ রানের জুটি।

মুশফিক ও লিটন মিলে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ সপ্তমবার শতরানের জুটি গড়লেন। প্রথম দিনের ভিত্তির ওপর আজ দলীয় স্কোরে আরও ১৮ রান যোগ হওয়ার পর মুশফিককে স্লিপে ক্যাচ আউট করেন ম্যাথু হাম্প্রিস। ২১৪ বলে ৫ চার মেরে তিনি করেন ১০৬। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় মুমিনুলের সঙ্গে যৌথভাবে এখন ১৩টিতে আছেন তিনি।

লিটন–মিরাজ এরপর আরেকটি ভালো জুটি গড়েন। গত আগস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি আসে লিটনের ব্যাটে। হোয়ের বোলিংয়ে মিরাজ (৪৭) আউট হলে ওই জুটি ভাঙে। কিছুক্ষণ পর লিটনও আক্রমণাত্মক খেলার চেষ্টায় হাম্প্রিসের বলে স্লিপে ক্যাচ দেন। ১৯২ বলে তার ১২৮ রানের ইনিংস সাজানো ছিল ৮ চার ও ৪ ছক্কায়।

শেষ দিকে এবাদত হোসেন ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন—৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ১৮। শেষ পর্যন্ত বাংলাদেশ ইনিংস থামে ৪৭৬ রানে। আইরিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন অভিজ্ঞ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন; তিনি শিকার করেছেন ৬ উইকেট। ম্যাথু হাম্প্রিস ও গ্যাভিন হোয়ে নেন ২টি করে উইকেট।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শপথের পরে সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি

1

‘ছাগল দিয়ে গরুর গাড়ি টানা যায় না’, হঠাৎ কেন এ কথা বললেন কিম

2

বাংলাদেশে মন্ত্রী হলে কী সুযোগ সুবিধা পাওয়া যায়?

3

পানির ৮০ ফুট গভীরে চলে গেছে বাসটি

4

ভারতের-রাজনীতিতে-বিজেপির-কৌশল-ও-কংগ্রেসের-বিপর্যয়:

5

শেখ হাসিনা টিউলিপসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি

6

বুন্দেসলিগায় বায়ার্নের গোলের রেকর্ড

7

ফিফার বর্ষসেরা হওয়ার দৌড়ে ১১ জন, ভিন্ন তালিকায় মেসি-রোনালদো

8

ভারত থেকে বিনিয়োগ তুলে নিয়েছে ম্যান সিটির মালিকপক্ষ

9

সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত বন্ধে সম্মত ইরান: ওমান

10

তৌহিদী জনতার ওপর সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে: রুমিন ফারহা

11

প্রেসিডেন্ট শারাকে হত্যার ইসলামিক স্টেটের দুটি ষড়যন্ত্র ব্য

12

প্রধানমন্ত্রী শেহবাজের তদন্তের নির্দেশ / খেলতে গিয়ে রান্না ক

13

আগামী ৩ দিন কমবে দিন-রাতের তাপমাত্রা

14

এক লাখ রুপির স্কুটারকে ২১ লাখ জরিমানা!

15

ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির

16

শেষ হলো হানিয়া-আব্বাসের আলোচিত সিরিজ ‘মেরি জিন্দেগি হ্যায় তু

17

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

18

৬ ডিগ্রিতে নামতে পারে যেসব এলাকার তাপমাত্রা

19

রাহুল গান্ধীর এমপি পদ বাতিল চেয়ে বিজেপির আবেদন

20