বাণিজ্য ডেস্ক : জাতীয় সঞ্চয় অধিদফতর ১৯৭৭ সালে এই সঞ্চয়পত্র চালু করে। নতুন নির্ধারিত হারে পাঁচ বছর মেয়াদি এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে বার্ষিক মুনাফার হার দাঁড়ায় ১০ দশমিক ৪৪ শতাংশ।
যত টাকায় কেনা যায় এই সঞ্চয়পত্র ১০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা, ১ হাজার টাকা, ৫ হাজার টাকা, ১০ হাজার টাকা, ২৫ হাজার টাকা, ৫০ হাজার টাকা, ১ লাখ টাকা, ৫ লাখ টাকা, ১০ লাখ টাকা ও ২৫ লাখ টাকায় কেনা যায়।
মেয়াদপাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মেয়াদ ৫ বছর।
জাতীয় সঞ্চয় ব্যুরো ছাড়াও বাণিজ্যিক ব্যাংকগুলোসহ ডাকঘর থেকে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র কেনার পাশাপাশি নগদায়ন করা যায়।
বিনিয়োগে যে পরিমাণ মুনাফা১জানুয়ারি ২০২৬ থেকে সরকার সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়েছে। তবে আগের মতো সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের দুটি ধাপ রাখা হয়েছে। প্রথম ধাপ ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগকারী। আর দ্বিতীয় ধাপটি হলো ৭ লাখ ৫০ হাজার টাকার ওপরে বিনিয়োগকারী।
| সঞ্চয় স্কিমের নাম | মেয়াদ (উত্তীর্ণ হলে) | ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত | ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি |
| মুনাফার হার | |||
| পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র | ১ম বছরান্তে | ৮.৭৬% | ৮.৭৪% |
| ২য় বছরান্তে | ৯.১৫% | ৯.১২% | |
| ৩য় বছরান্তে | ৯.৫৫% | ৯.৫৩% | |
| ৪র্থ বছরান্তে | ৯.৯৮% | ৯.৯৬% | |
| ৫ম বছরান্তে | ১০.৪৪% | ১০.৪১% | |
পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা পর্যন্ত মোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার ওপর ৫ শতাংশ হারে উৎসে কর কর্তন করা হয়। তবে এর বেশি বিনিয়োগে মুনাফার ওপর ১০ শতাংশ হারে উৎসে কর কর্তন করা হয়।
যারা কিনতে পারবেনসব শ্রেণি ও পেশার বাংলাদেশি নাগরিকরা পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র কিনতে পারবেন। এছাড়া এই বিনিয়োগ ব্যবস্থায় অংশ নিতে পারবে আয়কর বিধিমালা, ১৯৮৪ (অংশ-২) এর বিধি ৪৯-এর উপ-বিধি (২) এ সংজ্ঞায়িত স্বীকৃত ভবিষ্যৎ তহবিল এবং ভবিষ্যৎ তহবিল আইন, ১৯২৫ (১৯২৫ এর ১৯ নং) অনুযায়ী পরিচালিত ভবিষ্যৎ তহবিল।
ব্যক্তির ক্ষেত্রে একক নামে ৩০ লাখ টাকা অথবা যুগ্ম নামে ৬০ লাখ টাকা পর্যন্ত কেনা যায় পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র। প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি ভবিষ্যৎ তহবিলে মোট স্থিতির ৫০ শতাংশ, তবে সর্বোচ্চ ৫০ কোটি টাকা পর্যন্ত কেনা যায়।
পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে নমিনি নিয়োগ করা যায়। এছাড়া সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনি সঙ্গে সঙ্গেই অথবা মেয়াদ উত্তীর্ণের পর সঞ্চয়পত্র নগদায়ন করতে পারেন।
মন্তব্য করুন