Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

হত্যার হুমকির প্রতিবাদে ভূমি দস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

খোরশেদ আলম বাবুল, শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সাংবাদিক অফিসে ভূমি দস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। রোববার সকালে ভূমি দস্যু সেলিম খন্দকার ওরফে তারা মিয়া ও বারেক খন্দকারদের অবৈধ দখল ও অত্যাচারে অতিষ্ট হয়ে নড়িয়া উপজেলার মানাখান গ্রামের রিক্সা চালক আবু তাহের দেওয়ান ও তার পরিবার এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনকারীরা জানায়, ৩ বছর ধরে একই গ্রামের মৃত ফটিক খন্দকারের ছেলে সেলিম ওরফে তারা মিয়া খন্দকার ও বারেক খন্দকারসহ ওই পরিবারের প্রত্যেক নারী-পুরুষ সদস্যরা দখল কাজের সাথে জড়িত। ওই পরিবারের ৭ সদস্য ইউরোপে থাকায় অর্থে-বিত্তে তারা প্রভাবশালী বনেছে। তাদের অত্যাচারের শিকার ভুক্তভোগী পরিবারটি আদালতে মামলা করে করেছে। আদালত ভূমি দস্যুদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেও তারা মানতে নারাজ। আদালতে আদেশ উপেক্ষা করে ছুটির দিনে তারা দখল শুরু করে।

সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবাররের আবু তাহের দেওয়ান, খাদিজা খাতুন, মনির দেওয়ান সহ অন্যান্যরা জানায়, ডিসেম্বর মাসে আদালত বন্ধ পেয়ে দখলদাররা নিষেধাজ্ঞা অমান্য করে নালিশী জমি দখলের চেষ্টা করে। ইতোপূর্বেও তারা একাধিকবার ভূমি দখলের চেষ্টা করে। এবার দখলদারদের কাজে বাঁধা দেওয়ায় তারা ভুক্তভোগী পরিবারের সদস্যদের প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে বলেও তারা দাবী করেন। ভুক্তভোগী পরিবারটি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছে। বিষয়টি তারা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অবগত করেছেন। ভুক্তভোগীরা দখলদারদের অত্যাচর থেকে মুক্তি চেয়ে আদালত ও প্রশাসনের কাছে আবেদনও করেছেন।

খাদিজা খাতুন জানায়, তিনি মামলার বিষয়ে আদালতে যায়। তাই দখলদাররা তাকে রাস্তায় পেয়ে অপহরণের চেষ্টা করে। অশ্লীল ভাষায় গালিগালাজ করে। যে কোন সময় প্রতিপক্ষের লোকজন তাকে অপহরণ বা নির্যাতন করে হত্যা করতে পারে তিনি আশঙ্কা করছেন। তার জীবনের নিরাপত্তাও নেই।

এই বিষয়ে বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আক্তারুজ্জামান বলেন, বাদীপক্ষ তার কাছে গিয়ে বিষয়টি অবগত করেন। পরবর্তীতে তিনি আদালতে মোকদ্দমা দায়ের করেন। নালিশী জমিতে বিবাদীরা যাতে নির্মাণ কাজ করতে না পারে সেই বিষয়ে আদালতে নিষেধাজ্ঞা চাই। আদালত সন্তুষ্ট হয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন। এই বিষয়ে নড়িয়া থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান বলেন, আদালত থেকে একটি নিষেধাজ্ঞার নোটিশ পাই। একজন অফিসারকে দায়িত্ব দিয়ে সেখানে পাঠানো হয়েছে। বর্তমানে নালিশী ভূমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রয়েছে।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে

1

ইসরাইলের শীর্ষ মন্ত্রী রন ডারমারের পদত্যাগ

2

দেশে হোমিওপ্যাথি নিয়ে গবেষনা দরকার-ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

3

ইতিহাস গড়লেন লাউতারো মার্টিনেজ

4

বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে যা বললেন সৈয়দা রিজওয়ানা

5

বগুড়ায় খালেদা জিয়া-তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

6

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?

7

বিরতি শেষে নতুন রূপে ফিরছেন কিয়ারা

8

ইসরাইলের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর

9

ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকি পুতিনের

10

সৌদি আরবের টার্গেটে বিশ্বের ৫০ ফুটবলার

11

‘ইলিশ রক্ষাও বৈশ্বিক আন্দোলনের অংশ হওয়া উচিত’

12

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার পরিবারের পক্ষ থে

13

মুক্তির আগেই রেকর্ড গড়ছে যশের ‘টক্সিক’

14

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

15

এ আর রহমানের বিরুদ্ধে গান চুরির অভিযোগ

16

মনোনয়নপত্র জমা সোমবার, টিপসই দিলেন খালেদা জিয়া

17

রাজনৈতিক নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধান

18

এপস্টেইন ফাইল দেখে হতাশ কঙ্গনা, জানালেন সমাধানের পথ

19

কিমের তদারকিতে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরি

20