Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

কঙ্গোয় রানওয়ে থেকে ছিটকে পড়লো মন্ত্রীর বিমান!

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেদন মতে, গত সোমবার (১৭ নভেম্বর) কঙ্গোর লুয়ালাবা প্রদেশের রাজধানী কলওয়েজিতে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি দেশটির খনি বিষয়ক মন্ত্রী লুইস ওয়াতুম কাবাম্বাসহ একটি প্রতিনিধি দল বহন করছিল।

গত শনিবার এই লুয়ালাবা প্রদেশে একটি তামার খনিতে একটা সেতু ধ্বসে পড়ে। এতে অন্তত ৩২ জন নিহত হয়। দলবলসহ খনি পরিদর্শনে যাচ্ছিলেন খনিমন্ত্রী লুইস ওয়াতুম। বিমানটি স্থানীয় সময় প্রায় ১১:০০ টায় কলওয়েজি বিমানবন্দরে পৌঁছায়।
 
তবে অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং এরপরই এতে আগুন ধরে যায়। তবে মন্ত্রী ও প্রতিনিধি দল বিমান থেকে বের হতে সক্ষম হন। সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, মন্ত্রী ও তার সফরসঙ্গীরা অক্ষত রয়েছেন।
 
দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিমানের ভেতরে থাকা একজন যাত্রীর করা ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি পূর্বদিক থেকে অবতরণ করছে।
 
আরেকটি ক্লিপে দেখা যায়, লোকজনকে দ্রুত বিমান থেকে বের হতে তাগাদা দেয়া হচ্ছে। তারা যতক্ষণে বের হয়েছেন ততক্ষণে বিমানটির এক অংশে পুরোপুরি আগুন ধরে গিয়েছিল।
 
এছাড়া দূর থেকে ধারণ করা আরেক ভিডিওতে দেখা যাচ্ছে, দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে। তবে আগুন নেভানো যায়নি। পুরো বিমানটি পুড়ে যায়। 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভিন্টেজ’ সাজে অনন্যা, পোশাকের দাম কত জানেন কি?

1

তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি

2

জানা গেল মোজতবা খামেনির সর্বশেষ শারীরিক অবস্থা

3

মাদুরোকে নিউইয়র্কের আদালতে নেওয়া হয়েছে

4

সুখবর দিলেন সোনম কাপুর

5

কী কারণে ভাঙছে তাহসান-রোজার সংসার

6

শাকিব নাকি দেব—কে বেশি সিরিয়াস, জানালেন জ্যোতির্ময়ী

7

সরকারি ডিপো থেকে জ্বালানি তেল বিপণনের নতুন সময়সূচি ঘোষণা

8

গণভোট-সংসদ নির্বাচনের ফল হবে একসঙ্গে : ইসি সচিব

9

খালেদা জিয়া বললেন, ‘ওরা এই বাড়িতেই খাবে, আমরা যা খাই, তা-ই খ

10

পুরুষের ত্বকের যত্নে যে কাজগুলো করা জরুরি

11

সেহরি খাওয়ার ফজিলত

12

‘হ্যাঁ’ ভোট দিলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না- এগুলো মিথ্যা প্

13

মাঠে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে ফিফা, আসছে নতুন নিয়

14

অভাবে গাছের পাতা খেয়েছি: সুচন্দা

15

অপরাধীরা ধরা পড়ছে না কেন, পুলিশের কাছে প্রশ্ন রিজভীর

16

কিছু কিছু আসনে ফলাফল টেম্পারিং করার চেষ্টা হচ্ছে : আসিফ মাহম

17

সৌদি আরবের টার্গেটে বিশ্বের ৫০ ফুটবলার

18

চূড়ান্ত নিবন্ধন পেল ৬৬ দেশি নির্বাচক পর্যবেক্ষক

19

পশ্চিম গোলার্ধকে যুক্তরাষ্ট্রের প্রভাব অঞ্চল ঘোষণা করা ‘ডনরো

20