Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টিতে আরও এক রেকর্ড গড়লেন অভিষেক

স্পোর্টস ডেস্ক : অভিষেক শর্মা আরও এক ইতিহাস গড়লেন। পঞ্জিকাবর্ষে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে তিনি ছুঁলেন ১০০ ছক্কার মাইলফলক। চলতি সাইয়দ মুশতাক আলি ট্রফিতে তার ছক্কার সংখ্যা এখন ১০১।

সার্ভিসেসের বিপক্ষে পাঞ্জাবের হয়ে তিনি খেললেন আরও একটি ঝলমলে ইনিংস। মাত্র ৩৪ বলে করলেন ৬২ রান। ইনিংসে ছিল ৮টি চার ও ৩টি ছক্কা। তার স্ট্রাইক রেট ছিল ১৮২.৩৫। প্রভসিমরন সিংয়ের সঙ্গে তার ১০৬ রানের জুটি দলকে বড় সংগ্রহের মঞ্চ দেয়। পরে অনমোলপ্রীত সিং ও নমন ধীরের ব্যাটে পাঞ্জাব তোলে ২০ ওভারে ২৩৩/৬।

২০২৫ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের ব্যাট পুরো বছর জুড়েই দাপট দেখিয়েছে। ৩৬ ইনিংসে তার সংগ্রহ ১৪৯৯ রান। সর্বোচ্চ স্কোর ১৪৮। গড় ৪২.৮২। স্ট্রাইক রেট ২০৪.২২। এই সময়ে তিনি করেছেন তিনটি সেঞ্চুরি ও নয়টি ফিফটি। মুশতাক আলী ট্রফিতে তিনি এখন পর্যন্ত করেছেন ৩০৪ রান। গড় ৫০.৬৬। স্ট্রাইক রেট প্রায় ২৫০। করেছেন একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি। তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

এই বছর তিনি টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটারও হয়েছেন। এশিয়া কাপ ২০২৫-এ তিনি সবচেয়ে বেশি রান করেন—৭ ইনিংসে ৩১৪। পান টুর্নামেন্টসের সেরা খেলোয়াড়ের পুরস্কারও।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'অপারেশন সার্চলাইট' ইতিহাসের অন্যতম জঘন্য গণহত্যা: ভারত

1

সৌম্য সরকারের জায়গায় দলে ঢুকলেন নাঈম শেখ

2

স্বাধীনতার স্বপ্ন দেখছে ইরান, সহায়তার জন্য প্রস্তুত যুক্তরাষ

3

২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

4

গণহত্যাকারী নেতারা মনে রাখবেন, এটা নতুন বাংলাদেশ: শফিকুল আলম

5

শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন: ববি হাজ্জাজ

6

স্মার্টফোনের চার্জিং পোর্টের পাশে এই ছোট্ট ছিদ্রর কাজ কী

7

যেসব কৌশলে যুক্তরাষ্ট্রকে বেকায়দায় ফেলেছে ইরান

8

হ্যাজেলউডের ইনজুরিতে শাপে বর, মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রে

9

‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬’-এ কে কোন পুরস্কার জিতলেন?

10

বেলিংহ্যামকে সতর্কবার্তা দিলেন ইংল্যান্ডের কোচ

11

নতুন মৌসুমে নতুন রেকর্ডের হাতছানি মেসির সামনে

12

বিএনপি-জামায়াত-এনসিপিসহ ১২ দলের সঙ্গে ইসির বৈঠক আজ

13

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ বন্ধ, ক্ষুব্ধ পিটিআই

14

পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক রহমান

15

বিশ্বকাপে ভারতে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা দেখছেন আমিনুল

16

মেয়ের পর এবার রাম চরণ ও উপাসনার ঘরে খুশির সংবাদ

17

শাশুড়িকে নিয়ে নতুন তথ্য দিলেন বুবলী

18

জুলাই সনদে বিএনপি স্বাক্ষরিত পাতা সরিয়ে নেওয়া হয়েছে: রিজভী

19

‘যারা অনেক বড় মাপের মানুষ তাদের নিয়ে ট্রল হয়’

20