Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

বেলিংহ্যামকে সতর্কবার্তা দিলেন ইংল্যান্ডের কোচ

স্পোর্টস ডেস্ক : আলবেনিয়ার বিপক্ষে বাছাই পর্বের শেষ ম্যাচে জয় পেলেও একটা অস্বস্তি নিয়েই শেষ করেছে ইংল্যান্ড। তারকায় ঠাঁসা ইংলিশদের একাদশ সাজানোটা কোচ টমাস টুখেলের জন্য দিনে দিনে কঠিন হয়ে পড়ছে। বড় তারকাদের একাদশে জায়গা দিতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে তাকে। পর্যাপ্ত সময় না পাওয়ায় অনেকেই প্রকাশ্যেই হতাশা প্রকাশ করছে।

গতকাল জয় নিশ্চিত হওয়ার পর ম্যাচের শেষ দিকে জুড বেলিংহ্যামকে মাঠ থেকে তুলে নিলে হতাশা প্রকাশ করেছিলেন এই রিয়াল মাদ্রিদ তারকা। জুনের পর এদিনই প্রথম ইংল্যান্ডের শুরুর একাদশে ছিলেন বেলিংহ্যাম। ম্যাচের ৮০ মিনিটে হলুদ কার্ড দেখার পর মাত্র চার মিনিট পর তাকে তুলে নেওয়া হয়।

তবে দ্বিতীয় গোলের পরই বেলিংহ্যামকে বিরক্ত মনে হচ্ছিল, কারণ টাচলাইনের বাইরে ততক্ষণে বদলি নামার অপেক্ষায় ছিলেন মর্গান রজার্স। বিশ্বকাপে ইংল্যান্ডের নম্বর টেন হওয়ার লড়াইয়ে বেলিংহ্যামের প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে রজার্সকে। বেলিংহ্যামের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোর বিষয়টি সহজভাবে নেননি ইংল্যান্ডের কোচ টুখেল। তিনি জানিয়েছেন , বেলিংহামকে তার সিদ্ধান্ত মেনে নিতে হবে।


টুখেল বলেন, 'এটাই সিদ্ধান্ত  এবং তাকে এটা মেনে নিতে হবে। তার বন্ধু সাইডলাইনে অপেক্ষা করছে, তাই এটা মেনে নিতে হবে, সম্মান দেখাতে হবে এবং এগিয়ে যেতে হবে।'
টুখেল আরও বলেন, 'আমাকে এটা পর্যালোচনা করতে হবে। আমি দেখেছি সে খুশি ছিল না। আমি এখনই বিষয়টিকে বড় করতে চাই না।'

বাছাইপর্বে খেলা ইংল্যান্ডের খেলোয়াড়দের প্রশংসাও করেছেন টুখেল। ইংল্যান্ড আট ম্যাচই জিতেছে এবং একটি গোলও হজম করেনি। তিনি বলেন, 'তাদের অভিনন্দন। তাদের সঙ্গে লড়াই করা এবং সাইডলাইন থেকে তাদেরকে উৎসাহ দেওয়া ছিল আনন্দের।'

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকল জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্পের কারখানায় অভিযান, গ্রেপ্ত

1

ল্যুভরে দুর্ধর্ষ চুরি: আরও দুইজন গ্রেফতার

2

এনসিএলের মাঝেই ১৫ দিনের ছুটিতে আফিফ হোসেন

3

জার্মানির বিশ্বকাপ বয়কটের গুঞ্জন!

4

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ৭.০ মাত্রার ভূমিকম্প

5

কেমন হবে ঢাকা-দিল্লি সম্পর্কের পুনর্গঠন

6

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় মামলা, আসামি গৃহকর্মী

7

জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক

8

যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কায় ভূগর্ভস্থ আশ্রয়ে খামেনি

9

‘তরুণরা সবসময়ই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়ে

10

সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র

11

ইরানে হামলার গতি কমানোর কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের

12

মালয়েশিয়ায় ক্রেনচাপায় বাংলাদেশি নিহত

13

ভোটের আগে ঢাকার তিনটি ‘বিশেষ’ আসনে বিশেষ বরাদ্দ, যা বললেন উপ

14

প্লট বরাদ্দে দুর্নীতি, শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

15

ইমরান খানের জন্য ইলন মাস্ককে যে আবেদন জেমিমার

16

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

17

আজকের নামাজের সময়সূচি

18

যেসব প্রশ্ন থাকবে গণভোটের ব্যালটে

19

এক কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

20