Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

গাজায় খাদ্য সরবরাহ বাড়লেও চাহিদার তুলনায় অপ্রতুল : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : ডব্লিউএফপি–এর মুখপাত্র মার্টিন পেনার সংবাদকর্মীদের বলেন, ‘আগের তুলনায় যুদ্ধবিরতির পরিস্থিতির উন্নতি হয়েছে, কিন্তু সামনে এখনও দীর্ঘ পথ। পরিবারগুলোর স্বাস্থ্য, পুষ্টি ও জীবিকা পুনর্গঠনে টেকসই সহযোগিতা জরুরি।’

ডব্লিউএফপি আরও জানায়, এখনও লাখ লাখ মানুষের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন। আগস্টে একটি বৈশ্বিক পর্যবেক্ষক সংস্থা জানিয়েছিল, উপত্যকার কিছু অঞ্চলে অন্তত পাঁচ লাখ মানুষ দুর্ভিক্ষের মধ্যে বসবাস করছে।
 
ডব্লিউএফপি–এর জ্যেষ্ঠ মুখপাত্র আবির ইত্তেফা জানান, চলতি সপ্তাহের শুরুর দিকে গাজায় ভারী বৃষ্টিতে অনেক পরিবারের মজুত করা খাদ্য নষ্ট হয়ে গেছে ও ভেসে গেছে। শীত এগিয়ে আসার সঙ্গে এই পরিস্থিতি পরিবারগুলোর জন্য আরও চ্যালেঞ্জ সৃষ্টি করছে বলে উল্লেখ করেন তিনি।  
 
দুই বছরের বিধ্বংসী যুদ্ধের পর এ বছরের ১০ অক্টোবর কার্যকর হয় ইসরায়েল–হামাসের যুদ্ধবিরতি। এরপর থেকে ডব্লিউএফপি গাজায় প্রায় ৪০ হাজার টন খাদ্য সহায়তা পাঠিয়েছে। 
 
তবে এ মাসের শুরু দিকে রসদের জটিলতার কারণে সংস্থাটি তাদের খাদ্য বিতরণ লক্ষ্যের মাত্র ৩০ শতাংশ পূরণ করতে পেরেছে। ১৬ লাখ মানুষের মধ্যে মাত্র ৫ লাখ ৩০ হাজার মানুষের কাছে পৌঁছেছে খাদ্য সহায়তা। তবে এখন পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ায় লক্ষ্য পূরণের পথে অগ্রগতি হচ্ছে বলে জানায় ডব্লিউএফপি।
 
গাজার বাজারগুলো কিছুটা সচল হলেও খাদ্যের দাম এখনও অনেক বেশি। যুদ্ধের কারণে আয়ের উৎস হারানো বহু ফিলিস্তিনির জন্য ২৫ ডলার দামের একটি মুরগি কেনা প্রায় দুঃসাধ্য। ফলে অনেকেই এখনো খাদ্য সহায়তার ওপর নির্ভর করছে।
 
ডব্লিউএফপি জানায়, খান ইউনিসে এক নারী বলেছেন, তিনি তার সন্তানদের বাজারে নেন না কারণ তারা সেখানে গেলে খাবারগুলো দেখে। যদি কখনো তারা বাজারের কাছে যায় তবে তিনি তার সন্তানদের চোখ ঢেকে রাখতে বলেন।
 
তথ্যসূত্র: রয়টার্স

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানল সিরিয়া

1

ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কে সেই রহস্যময়ী তরুণী, পরিচয় প্রকা

2

শুক্রবার ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে যা জানাল পি

3

হোয়াইটওয়াশের সামনে ভারত, ইতিহাসের অপেক্ষায় দ.আফ্রিকা

4

‘ভারতকে উচিত শিক্ষা দিয়েছে দক্ষিণ আফ্রিকা’

5

আগামী ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

6

নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

7

শাওয়ালের ছয় রোজা কী, কীভাবে রাখবেন

8

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১ জন

9

যে কারনে কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি'র ঘোষিত প্রার্থী বদলের দাবী

10

খালেদা জিয়ার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়: খোকন

11

ঈশানের প্রেমের গুঞ্জন নিয়ে মা-দাদার ভিন্নমত

12

শাহরুখের জন্মদিনে প্রকাশ পেল ‘কিং’ টিজার, ফিরল বলিউডের আসল ব

13

নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অন

14

বিপিএলে আসছেন শোয়েব আখতার

15

কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি

16

বিয়ের আগেই শেষ ব্যাচেলর হানিমুনে কোথায় গেলেন বিজয়-রাশমিকা

17

কেন বাংলাদেশের গ্রুপ বদলের প্রস্তাবে রাজি হয়নি, মুখ খুলল আয়া

18

যেকোনো সময় ৮ মাত্রার ভূমিকম্পের শঙ্কা!

19

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খে

20