Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

উসকানিমূলক ঘটনা পাশ কাটিয়ে চললে বিএনপির ভালো হবে না: রুমিন ফারহানা

ডেস্ক নিউজ : বিএনপি যদি উসকানিমূলক ঘটনাগুলোকে পাশ কাটিয়ে চলে, তাহলে দলটির জন্য তা ভালো হবে না বলে কড়া বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে সদ্য নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ও সাবেক বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আশুগঞ্জ উপজেলা মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
এ সময় রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি যদি তাদের উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের প্রশ্রয় দেয়, তাহলে সারা দেশে বিভিন্ন আসনে এমন আচরণ হওয়া শুরু হবে। এটা খুবই পরিষ্কার বার্তা।’গতকালের ঘটনার ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, ‘গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর বিএনপির থেকে এখন পর্যন্ত আমাকে কেউ ফোন দেয়নি।’
  
তবে গতকালের ওই ঘটনায় সরাইল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এবং দোষীদের আইনের আওতায় আনার কথাও জানান তিনি। আশুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া ও আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শফিকুল আলম চৌধুরী। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরের প্রথম ১৯ দিনেই এলো ২১২ কোটি ডলার রেমিট্যান্স

1

জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট

2

২২ নভেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

3

তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের একটা কনফিডেন্স বুস্ট

4

আমরা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: প্রধান উপদেষ্টা

5

সিলেটের হয়ে বিপিএল মাতাবেন ইংলিশ অলরাউন্ডার

6

আফগানিস্তানে তুষারপাত ও ভারি বৃষ্টিতে ৬১ জনের মৃত্যু

7

ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ: ইসি

8

‘মাইনাস ইমরান’ ধারণা উড়িয়ে দিলেন পিটিআই দলের চেয়ারম্যান গোহর

9

জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনের বৈধতা হাইকোর্টের রুল

10

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

11

টিএসসিতে ককটেল বিস্ফোরণ

12

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

13

ক্লাসিকোর দুঃস্বপ্ন পেছনে ফেলে ঘুরে দাঁড়াল বার্সা

14

নওগাঁয় সাহিত্য উৎসব অনুষ্ঠিত

15

সাবেক প্রতিমন্ত্রীর স্বামীর ‘বীর প্রতীক’ খেতাব বাতিল

16

জমিয়তকে যে ৪ আসন দিল বিএনপি

17

অপরাধীরা ধরা পড়ছে না কেন, পুলিশের কাছে প্রশ্ন রিজভীর

18

যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার

19

১৬ বছরেও রাজের ভালোবাসায় অটুট শিল্পা, বিবাহবার্ষিকীতে আবেগঘন

20