Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে কমরেড অনিমা সিংহের জন্মবার্ষিকী পালিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা কমিটির আয়োজনে বৃটিশ বিরোধী বিপ্লবী, টঙ্ক আন্দোলনের অন্যতম নারীসংগঠক, কেন্দ্রীয় কৃষক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা কমরেড অনিমা সিংহের ৯৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে কমরেড মনিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে নানা আয়োজনে এ জন্মবার্ষিকী পালিত হয়।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষাণ-কৃষাণী ও স্থানীয় সুশীলসমাজের ব্যাক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা কৃষক সমিতির সভাপতি মোঃ আব্দুল মালেক সরকারের সভাপতিত্বে, কৃষক সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায়, বিপ্লবী নেত্রীর জীবন ও কর্ম নিয়ে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, কমরেড মনিসিংহ ও অনিমাসিংহের একমাত্র সন্তান ডাঃ দিবালোক সিংহ।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, উদীচী সভাপতি শামছুল আলম খান, ক্ষেতমজুর সমিতির সভাপতি মোঃ আজিম উদ্দিন, আদিবাসী নেতা অবনী কান্ত হাজং সহ যুবইউনিয়ন ও ছাত্র ইউনিয়নে নেতাকর্মীগণ।

বক্তারা বলেন, কমরেড অনিমা সিংহ সক্রিয় ছাত্র রাজনীতিতে নিযুক্ত থাকার মধ্য দিয়ে মার্কসবাদের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়েন এবং শ্রমজীবি কৃষক-শ্রমিক-মেহনতী মানুষের মুক্তির সংগ্রামে নিজেকে সামিল করার লক্ষ্যে কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন এবং তার সংকল্প ও দৃঢ় কর্মকান্ডের মধ্য দিয়ে পার্টির সদস্যপদ লাভ করেন।

কৃষকদের প্রতি তার সুগভীর মমতাবোধ থেকে তখন তিনি কৃষক আন্দোলনের সাথে যুক্ত হওয়ার জন্য গ্রামে গ্রামে গিয়ে কৃষক পরিবারে সাথে সখ্যতা গড়ে তুলে অধিকার আদায়ের রাজনীতিতে সম্পৃক্ত হন। এই মহান নেত্রীর জীবনী সম্পর্কে জানাতে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আহবান জানানো হয়। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ন

1

মস্কোতে আবাসিক ভবনে রুশ জেনারেল গুলিবিদ্ধ

2

‘দিদি নাম্বার ১’ এ থাকছেন না রচনা ব্যানার্জি?

3

কৃষক দলের ১০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

4

অভ্যুত্থানের পর নতুন সুযোগ কাজে লাগানোর আহ্বান তারেক রহমানের

5

প্রার্থীদের নির্বাচনী হলফনামা খতিয়ে দেখবে দুদক

6

‘ব্ল্যাকআউটের’ কবলে গ্রিনল্যান্ড

7

মির্জা ফখরুলের আসনে আসছেন তারেক রহমান

8

জকসু ও হল সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন জারি

9

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠিতে যা বললেন ট্রাম্প

10

ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

11

টিভিতে আজকের খেলা

12

পিঠ দিয়ে গোল ‘করে’ উদযাপন রোনালদোর

13

আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক: হাফিজ উ

14

যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

15

পোস্টাল ব্যালটে স্বচ্ছতা বজায় রাখতে হবে: আমির খসরু

16

অনির্বাচিত সরকারের বন্দর বা এলডিসি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার

17

জেলেনস্কিকে নিয়ে হতাশ ট্রাম্প

18

রোজায় স্কুলের ছুটি নিয়ে ধোঁয়াশা দূর করল শিক্ষা মন্ত্রণালয়

19

মাথায় গুলি লাগার পরও কীভাবে বেঁচে ফিরেছিলেন মালালা

20