Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রার্থীদের নির্বাচনী হলফনামা খতিয়ে দেখবে দুদক

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের নির্বাচনী হলফনামা খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হলফনামায় উল্লেখ করা সম্পদের বিবরণী পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলেও জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

সোমবার (৫ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে রিপোর্টার্স অ্যাগেইন্টস করাপশনের (র‌্যাক) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের হলফনামায় সম্পদের বিবরণ রয়েছে। ইতোমধ্যে ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। ইসিকে অনুরোধ জানিয়েছি কারো সম্পদের সন্দেহজনক তথ্য থাকলে সেটা বের করে আমাদের অবগত করতে। আমরাও হলফনামা পরীক্ষা-নিরীক্ষা করব।
 
পরীক্ষা-নিরীক্ষা করে বের করার চেষ্টা করব। দরকার হলে দুদকের অনন্য কর্মকাণ্ড কমিয়ে এ কাজটি করার চেষ্টা করব। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদেরও পরীক্ষা-নিরীক্ষার আহ্বান জানিয়েছেন দুদক চেয়ারম্যান। নতুন আইন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আবদুল মোমেন বলেন, আমার বক্তব্য সুস্পষ্ট দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়। যদি আপোষযোগ্য না হয়ে থাকে, তার মানে আপোষ করা যাবে না।
 
যদি নতুন আইনে আপোষের কথা বলা থাকে তাহলে অবশ্যই আমরা আমাদের আগের অবস্থানেই থাকব। প্রয়োজনে সরকারের সঙ্গে কথা বলব। মতবিনিময় সভায় দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ এবং সংস্থাটির সচিব মোহাম্মদ খালেদ রহীম উপস্থিত ছিলেন। এ ছাড়া কমিশনের চারজন মহাপরিচালকসহ অন্য কর্মকর্তারও এতে উপস্থিত ছিলেন।
 
এদিকে সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন র‌্যাকের সভাপতি শাফি উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক তাবারুল হক ও বিদায়ী সভাপতি আলাউদ্দিন আরিফ। এ সময় দুজনই তাদের বক্তব্যে দুদকের সহযাত্রী হয়ে কাজ করার কথা জানান। সভায় র‌্যাকের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে মির্জা ফখরুলের কাছে যে প্রশ্ন রুমিন ফারহানার

1

দিন শেষে পুতিনেরই জয়

2

ইরানে গ্রেফতার বিক্ষোভকারীদের শাস্তির প্রক্রিয়া শুরু

3

কোন আসন থেকে নির্বাচন করবেন, জানালেন নাহিদ

4

৬৫ কোটি ডলারে বিক্রি হয়ে যাচ্ছে দ্য টেলিগ্রাফ, ক্রেতা কে?

5

দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কাজ করার আহ্বান তারেক রহমানের

6

নেত্রকোনায় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

7

‘তানজিন তিশার বিরুদ্ধে জিডি করতে বাধ্য হয়েছি’

8

২১ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

9

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: ভারত থেকে ‘উধাও’ ৩১ লাখ কোটি রুপি

10

২০০৩ সালের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক সমা

11

মিচেলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড

12

শেখ হাসিনা রাজনীতিতে আর প্রাসঙ্গিক থাকবেন না

13

ফ্যাসিস্ট হাসিনার কারণে খালেদা জিয়া আজ মৃত্যুশয্যায়: রিজভী

14

২০২৫ সালে অবসর নিলেন যেসব বিশ্বকাপজয়ী তারকারা

15

শিক্ষক-শিক্ষার্থীদের ফেসবুক ব্যবহারে মন্ত্রণালয়ের জরুরি নির্

16

যিশুর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ নীলাঞ্জনার? ইঙ্গিতপূর্ণ পোস্ট

17

আসল পরিশ্রমটা আড়ালেই হয়: ইমরান হাশমি

18

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি নিষিদ্ধ

19

‘গ্রে জোনে’ জড়ো হয়েছে হাজার হাজার রুশ সেনা, কঠিন পরিস্থিতির

20