Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘সন্তান হিসেবে পুরো জাতিকে গর্বিত করতে চাই’

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবলের নতুন ‘পোস্টার বয়’ হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা। এক বছরের জন্য রবির সঙ্গে তার এই চুক্তির ঘোষণা দেওয়া হয় রবির করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে।তেজগাঁওয়ে রবির ভবনে ঢুকতেই হামজাকে ঘিরে ধরেন উপস্থিত সাংবাদিকেরা। একে একে অনেকে মানুষই এগিয়ে আসনে হামজার সঙ্গে হাত মেলাতে, কেউ আসেন সেলফি তুলতে।


এতো এতো ভিড়ের মধ্যেও কোনো বিরক্তির ছাপ নেই হামজার অভিব্যক্তিতে। মৃদু হাসিটা মুখে লেগেই ছিল যতক্ষণ ছিলেন। হামজা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলেছেন। পেশাদার ফুটবলারদের কাছে অর্থ উপার্জনই মুখ্য বিষয়। ফুটবলের পাশাপাশি বিভিন্ন পণ্যের দূত কিংবা সামাজিক কাজেও যুক্ত হন এজন্য অনেকে। তবে হামজার কাছে অর্থের চেয়ে দেশের প্রতি ভালোবাসা ও উন্নয়নই বড় বিষয়, ‘আমি টাকার কথা আলাদাভাবে চিন্তা করি না।

দেশের প্রতি ভালোবাসা ও কীভাবে দেশের পরিস্থিতি উন্নত করতে পারি, সেটাই মূল বিষয়। সেই উন্নতিতে নিজের সামর্থ্যমতো অবদান রাখাই বাংলাদেশের হয়ে খেলার অন্যতম কারণ। বাংলাদেশের সঙ্গে শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে আসাটা উপভোগ করি। বিশেষ করে তরুণ প্রজন্মকে ফুটবল খেলতে অনুপ্রাণিত করতে।’বাংলাদেশে এলেই যে অকৃত্রিম ভালোবাসা পান, তা তাকে বারবার দেশে ফিরে আসতে অনুপ্রাণিত করে বলে জানান হামজা।

তিনি বলেন, ‘আমি যে ভালোবাসা পাই, সেটা আমি খুব ভালোভাবে লালন করি। চেষ্টা করি সেই ভালোবাসা ও সমর্থনটা সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে। এটাই আমাকে বারবার এখানে ফিরে আসার ইচ্ছে জাগায়।’দেশের প্রতি তার পরিবারের ভালোবাসার কথাও তুলে ধরেন তিনি। জানান, তার সন্তানেরাও বাংলাদেশ ছাড়লে এখানে ফিরে আসার বায়না ধরে এবং আগামী মার্চে তারা আবারও বাংলাদেশে আসবে

। তখন এশিয়ান কাপ বাছাইয়ের শেষ খেলায় সিঙ্গাপুরকে মোকাবেলা করবে বাংলাদেশ।আসন্ন ম্যাচগুলো সামনে রেখে নিজের লক্ষ্যের কথা পুনর্ব্যক্ত করে হামজা বলেন, ‘প্রত্যেক সন্তানই চায় তার বাবা-মাকে গর্বিত করতে। আমি দেশের সন্তান হিসেবে পুরো জাতিকে গর্বিত করতে চাই।’ঝিমিয়ে পড়া ফুটবল আবার জেগে উঠেছে। ফুটবল নিয়ে মানুষ গর্ব করার মতো উপলক্ষ পেয়েছে। সেই গর্বের অলঙ্কার এক হামজা চৌধুরী।

দেশের ফুটবলে নিজের এই প্রভাবকে কীভাবে দেখেন? হামজা বলেন, ‘সত্যি বলতে, এখনো অবাস্তব মনে হয়। আমি শুধু এই দেশের অংশ হতে চাই, গর্ব করতে চাই এবং যে কোনোভাবে দেশকে প্রতিনিধিত্ব করতে চাই। বিশেষ করে আমার বাবা-মায়ের জন্য।উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর নেপাল এবং ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি ক্রিকেটারদের শ্

1

শেখ হাসিনা টিউলিপ রাদওয়ান ও আজমিনার মামলার রায় আজ

2

কাউন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন বোপারা

3

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত’ এমন প্রচারণায় যা বললেন মির্জ

4

আঙুল ‘ট্রিগারে’ আছে: ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

5

ঘরে বসে অনলাইনে গ্যাস বিল পরিশোধ করবেন যেভাবে

6

দেশের ভেতরে পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন

7

ইরান সংঘাতকে ‘ধর্মযুদ্ধে’ রূপ দেওয়ার চেষ্টায় যুক্তরাষ্ট্র–ইস

8

মিয়ানমারে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে: জান্তা প্রধান

9

জাতীয় দলে সাকিবকে ফেরানো নিয়ে সবশেষ যা জানাল বিসিবি

10

মেসির গোলের পরও ২০২৪ এর পুনরাবৃত্তির শঙ্কায় মিয়ামি-শিবির

11

চীনের ওপর আর আধিপত্য নয়, ভারসাম্য চায় যুক্তরাষ্ট্র

12

এসিআর নিয়ে যে নির্দেশনা দিল জনপ্রশাসন মন্ত্রণালয়

13

নেত্রকোনায় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ২৫, প্রত্যাহার ৩

14

হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখ

15

ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

16

আমার রায় অবৈধ হলে অন্তর্বর্তী সরকারের সবকিছুই অবৈধ: ইশরাক

17

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিল বিসিবি

18

বিসিবি পরিচালক ইশতিয়াকের পদত্যাগ

19

বিদেশ থেকে এসে বাসন মাজছেন প্রিয়াংকা?

20