Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় দলে সাকিবকে ফেরানো নিয়ে সবশেষ যা জানাল বিসিবি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের হয়ে সাকিব আল হাসানকে খেলতে দেখা যায়নি প্রায় দেড় বছর হয়ে গেল। রাজনৈতিক কারণে দেশেও আসা হয়নি তার। তবে বাংলাদেশ দলের পরবর্তী সিরিজ থেকে খেলার জন্য সাকিব বিবেচিত হবেন। গত শনিবার জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

বোর্ডের পক্ষ থেকে সরকারের কাছে সাকিবকে চাওয়া হয়েছে। তাকে দেশের মাটিতে অবসর দেওয়ার সুযোগও দেওয়া হবে। এরপর বোর্ড থেকে সাকিবের সঙ্গে আলোচনাও শুরু হয়েছে। আজ (মঙ্গলবার) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে পরিচালক আমজাদ বলেন, ‘জি চলমান আছে। (সাকিবের সঙ্গে) আলোচনা চলমান আছে।’

 
 
সাকিব অন্যান্য গ্লোবাল টুর্নামেন্টগুলোতে যেন অংশগ্রহণ করতে পারে, কারণ ওখানে বোর্ড এনওসি দেবে প্রয়োজন মতো।’একই সঙ্গে সাকিবকে আবারো কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দিয়েছে বিসিবি। তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো নিয়েও বিসিবি সরকারের সঙ্গে আলোচনা করবে।

বিশ্বকাপ ইস্যুর মধ্যে সাকিবের প্রসঙ্গ কীভাবে এলো সেটা নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেছিলেন, ‘আমাদের একটা এজেন্ডা ছিল, ক্রিকেট অপারেশন্সে আমাদের যে ২৭ জন চুক্তিবদ্ধ হবে, সেই প্লেয়ার তালিকা নিয়ে। গ্রেড এ, বি, সি যেগুলো ছিল। তখন আলোচনা প্রসঙ্গে আমাদের একজন ডিরেক্টর আলোচনা সাপেক্ষেই প্রস্তাবটা দিয়েছেন যে সাকিব আল হাসান ইন্টারেস্টেড এবং সাকিবের সঙ্গে কথা হয়েছে আমাদের, সে খেলতে চায়।
 
বিসিবি প্রেসিডেন্টকে বলা হয়েছে, এ বিষয়টা নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করার ব্যাপারে। তার ব্যক্তিগত যে ইস্যুগুলো আছে সেটা নিজস্ব, সেগুলো যদি সরকার অনুমোদন দেয় বা সরকার কীভাবে ফেস করবে সেটা সরকারের বিষয়। কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি।’

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন॥

1

সঞ্চয়পত্রের কোন স্কিমে কত মুনাফা

2

৬ জানুয়ারি নির্বাচনের জন্য প্রস্তুত বিশ্ববিদ্যালয় প্রশাসন

3

ট্রাম্পের হুমকিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলল ইরান

4

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় বাংলাদেশ, বড় বাধা ভা

5

ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকি পুতিনের

6

রোজা শুরুর আগেই লেবুর বাজার চড়া

7

অন্তর্বর্তী সরকারের আমলে শাহজালালে তৃতীয় টার্মিনাল চালু হচ্

8

ইরানে অস্ত্র সরবরাহের পথে চীন, মার্কিন গোয়েন্দা তথ্যে চাঞ্চল

9

এবার ধেয়ে আসছে সুপার টাইফুন, লাখো মানুষকে সরাল ফিলিপাইন

10

চীনে নবনির্মিত সেতু ধসে পড়ল যেভাবে (ভিডিও)

11

সংবাদমাধ্যম বিবিসিকে ১ বিলিয়ন ডলারের মামলার হুমকি ট্রাম্পের

12

কুবি পরিদর্শন করল জাইকা প্রতিনিধি দল, যৌথ গবেষণায় নতুন সম্ভা

13

একাই পুরো পরিবারের অশান্তির কারণ

14

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার অভি

15

আগামী ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

16

দেশনেত্রীর স্নেহের ছায়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি: মির্

17

৪ নারীকে বেগম রোকেয়া পদক দিলেন প্রধান উপদেষ্টা

18

ইসরায়েল মধ্যপ্রাচ্যের প্রধান নিরাপত্তা হুমকি: ফিদান

19

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০০

20