Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০০

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০০ জন। তবে এসময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। শুক্রবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৪ জন, ঢাকা উত্তর সিটিতে ৭২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬ জন ও খুলনা বিভাগে ২ জন (সিটি কর্পোরেশনের বাইরে) ভর্তি হয়েছেন।
 
এদিকে গত একদিনে সারা দেশে ২২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯৪ হাজার ৬২৪ জন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৯৬ হাজার ৮২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৯৪ জনের।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হান্নান-আসিফদের ক্ষমা চাইতে হবে: নাছির

1

অভ্যুত্থান ‘নস্যাৎচেষ্টার’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো

2

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

3

নুরকে অভিনন্দন জানিয়ে যা বললেন গোলাম মাওলা রনি

4

আ.লীগ জনগণকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সহিংসতা চালাতে চায়

5

মন্ত্রিসভার শপথে ডাক পেয়েছেন ড. মঈন খান

6

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৯

7

বিয়ের পরিকল্পনা জানালেন মধুমিতা

8

গণহত্যাকারী নেতারা মনে রাখবেন, এটা নতুন বাংলাদেশ: শফিকুল আলম

9

মাকে দেখে বাসায় ফিরলেন তারেক রহমান

10

নারী বিশ্বকাপ থেকে বাংলাদেশ কত পাচ্ছে

11

মার্চে কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা

12

ট্রাম্প প্রশাসনের কটাক্ষের মুখে ক্লুনির কড়া জবাব

13

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় পুতিনের প্রতিক্রিয়া কী?

14

১৬ বছর পর রাজস্থানে ফিরে ‘অসাধারণ অনুভূতি’ জাদেজার

15

ভারতের নারী দলকে সাবধান করলেন গাভাস্কার

16

কোথাও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ এর অভাব নেই: অর্থ উপদেষ্টা

17

তারেক রহমানের জন্য ‘ট্রাভেল পাসের’ প্রসঙ্গ আসছে কেন?

18

চলতি মাসে হোয়াইট হাউসে ট্রাম্প-সৌদি যুবরাজ বৈঠক

19

নাটকীয় পাঁচ মিনিটে টটেনহ্যামের মাঠে ম্যানইউর ড্র

20