Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাবর যেন পাকিস্তান দলের ইনস্যুরেন্স পলিসি: মাইকেল ভন

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম দীর্ঘ সময় ধরে ফর্মহীনতায় ভুগছেন। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার পারফরম্যান্স হতাশাজনক। পাওয়ার প্লেতে তার স্ট্রাইকরেট একশোর নিচে এবং স্লগ ওভারে তিনি কোনো বড় হিট করতে পারছেন না।

সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন মনে করছেন, পাকিস্তান বাবরকে এমনভাবে ব্যবহার করছে যেন তিনি দলটির ‘ইনস্যুরেন্স পলিসি’, কিন্তু সেই পলিসিও কার্যকর হচ্ছে না। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে পাকিস্তান ২৭ রানে ২ উইকেট হারালে বাবর চতুর্থ ওভারে ক্রিজে আসে, কিন্তু ২৪ বল খেলে মাত্র ২৫ রান করে আউট হন। পাকিস্তান সুপার এইটে ১৬৪ রান করেও ২ উইকেটে ৫ বল আগে হেরেছে। 

বিশেষজ্ঞদের মতে, বাবরের ধীর ব্যাটিং গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের রান কমানোর মূল কারণ। এই বিশ্বকাপে বাবর ৫ ম্যাচের ৪ ইনিংসে মোট ৯১ রান করেছেন, স্ট্রাইকরেট ১১২.৩৪। টুর্নামেন্টে সবচেয়ে কম স্ট্রাইকরেটের ব্যাটসম্যান তিনিই। পাকিস্তানে বাবরকে প্রতিটি ম্যাচে খেলানোর সিদ্ধান্ত নিয়ে সমালোচনা রয়েছে। ভনও মনে করেন, দলের অভ্যন্তরীণ রাজনীতি এবং কোচ মাইক হেসন বাবরকে বাধ্য করে খেলাচ্ছেন।

ভন আরও বললেন, বাবর এখন দলটির ইনস্যুরেন্স পলিসি হিসেবে খেলছেন। দুই উইকেট পড়ার পর চার নম্বরে নেমে তিনি নিজের মতো খেলেন। ভন শ্রীলঙ্কার ধীর পিচে বাবরের কার্যকারিতা দেখার আশা করেছিলেন, কিন্তু বাবর সেখানে ২৫ রান করে দলের পতনের কারণ হয়ে ওঠেন। পাকিস্তানকে চলমান বিশ্বকাপে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে অন্য দলের ম্যাচের ফলের দিকে তাকাতে হবে, আপাতদৃষ্টিতে তাদের বিদায়ের সম্ভাবনাই বেশি।

সূত্র- এনডিটিভি 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌ‌দি‌তে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি

1

জুলাই সনদ প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করবে : আলী

2

জোহরান মামদানিকে ট্রাম্পের হুঁশিয়ারি

3

বাংলাদেশের কাছে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রি করতে চায় প

4

হান্নান-আসিফদের ক্ষমা চাইতে হবে: নাছির

5

ভারতের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে থাকছেন না হেড

6

ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর

7

ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ

8

আজকের মুদ্রার রেট: ৩ নভেম্বর ২০২৫

9

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১২৬, মৃত্যু নেই

10

পাকিস্তানের পেশোয়ারে এফসি সদর দপ্তরে হামলা

11

নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান

12

৪০০ রানের মাইলফলক

13

'ফোর্স ৩'- এ নতুন নায়িকা, মীনাক্ষী চৌধুরীর পরিবর্তে থাকছেন

14

আফ্রিদির রেকর্ড ভাঙলেন রোহিত

15

৪ বছরের মধ্যে সর্বনিম্নে মার্কিন ডলারের দাম

16

যে দেশে পুরুষের অভাবে ‘স্বামী ভাড়া’ করছেন নারীরা!

17

চট্টগ্রাম-১১: এগিয়ে আমীর খসরু

18

আমি মাছ-ভাত খেতে চাই: শোয়েব আখতার

19

রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

20