Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

৪০০ রানের মাইলফলক

স্পোর্টস ডেস্ক : ভারতের বয়সভিত্তিক ক্রিকেটে বিরল এক ইনিংস খেললেন ব্যাটসম্যান রাজান দীপ। অনূর্ধ্ব-২৩ পর্যায়ের চার দিনের প্রতিযোগিতা কর্নেল সিকে নাইডু ট্রফিতে ৪৩টি চার ও ৭টি ছক্কার ঝড় তুলে অপরাজিত ৪০০ রান করেন এই ব্যাটসম্যান।

ঝাড়খণ্ডের হয়ে মেঘালয়ের বিপক্ষে গতকাল (শনিবার) ম্যাচের দ্বিতীয় দিনে টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৪০০ রানের মাইলফলক ছুঁলেন তিনি। ঝাড়খণ্ডের দলীয় স্কোর ৩০ পেরোনোর আগেই প্যাভিলিয়নে ফিরে যান দুই ওপেনার।

এরপরই তৃতীয় উইকেটে নাকুল ইয়াদাভের সঙ্গে ২৭৬ রানের বিশাল জুটি গড়েন রাজান। নাকুল ১১৩ রানে আউট হলেও রানের চাকা ঘুরিয়ে যান তিনি। শেষ পর্যন্ত রাজান ৪০০ রান স্পর্শ করলে ইনিংস ঘোষণা করে ঝাড়খণ্ড। ৫ উইকেট হারিয়ে ঝাড়খণ্ডের স্কোর দাঁড়ায় ৭০০ রানে।

জবাবে মাত্র ৭৫ রান তুলতেই ৭ উইকেট হারায় মেঘালয়। তবে এই প্রতিযোগিতায় রেকর্ড সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখনও ইয়াশভার্ধান দালালের দখলে। তিনি ২০২৪ সালের নভেম্বরে হরিয়ানার হয়ে মুম্বাইয়ের বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ৪২৮ রানের ইনিংস। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার, আর নীতিগত সিদ্ধান্ত নেবেন ন

1

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

2

যে পূর্বাভাস বলছে, ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে নিউজ

3

নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ বাংলাদেশের

4

এপস্টেইন ঝড়ে ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের কিয়ার স্টারমার

5

উলিপুরে রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও

6

দুর্গাপুর সাংবাদিক সমিতির নির্বাচন সম্পন্ন

7

অ-আরব দেশে নিজ নেতাদের ওপর হামলার শঙ্কা ফিলিস্তিনি গোষ্ঠীর

8

‘উপযুক্ত সময়ে’ ভেনেজুয়েলায় নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার মাচাদোর

9

জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

10

সামাজিক মাধ্যমে ভুয়া চাকরির ফাঁদ থেকে সাবধান

11

শেষ হলো হানিয়া-আব্বাসের আলোচিত সিরিজ ‘মেরি জিন্দেগি হ্যায় তু

12

খামেনি নিহত হয়েছেন, পাওয়া গেছে তার মরদেহ!

13

বিদেশ থেকে কতটুকু স্বর্ণ আনতে পারবেন

14

বিবিসির খবর / পাকিস্তানি প্লেয়ারদের দ্য হান্ড্রেডে ভারতীয় মা

15

আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার

16

বাংলাদেশের গ্রুপে থাকা নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

17

ইরানের জনগণ পাহলভিকে মেনে নেবে কি না সন্দেহ আছে: ট্রাম্প

18

পার্টিতে বিনয়ী আরিয়ানকে দেখে অভিভূত তৃণা সাহা

19

মুশফিকুর রহিমের রহস্যময় স্ট্যাটাস

20