Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকের আগের রাতে ইউক্রেনে ‍রুশ হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : শান্তি চুক্তি চূড়ান্ত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের আগের রাতে  রাজধানী কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত দু’জন নিহত হয়েছেন। সেইসঙ্গে শহরের প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোর থেকে প্রায় ১০ ঘণ্টা জুড়ে কিয়েভে বিমান হামলার সতর্কতা জারি ছিল। এ সময় রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পুরো শহর কেঁপে ওঠে। কিয়েভের ডনিপ্রোভস্কি জেলায় ৭১ বছর বয়সি এক ব্যক্তি নিহত হন এবং পাশের শহর বিল্লা সেরকভায় আরও একজন প্রাণ হারান বলে কর্মকর্তারা জানান। কিয়েভে অন্তত ৩২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন শিশু রয়েছে বলে জানিয়েছে কিয়েভ পুলিশ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হামলার সময় প্রায় ৫০০টি ড্রোন এবং ৪০টি ক্ষেপণাস্ত্র দিয়ে ‘জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনা’ লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। জ্বালানি কোম্পানি ডিটিইকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, হামলার ফলে কিয়েভ ও আশপাশের এলাকায় ১০ লাখেরও বেশি ঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, রাজধানীর প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় কোনো তাপ সরবরাহ নেই, যখন তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অবস্থান করছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সময় সূচি চূড়ান্ত

1

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, কী কথা হলো?

2

গম্ভীরকে বরখাস্ত করার প্রশ্নে যা বললেন গাঙ্গুলি

3

ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে উঠবে যা

4

আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

5

লিভারপুলের সঙ্গে ড্র করেও শীর্ষে রইল আর্সেনাল

6

জব্দ রুশ সম্পদ ইউক্রেনকে দেয়ার ইইউ পরিকল্পনায় সমর্থন যুক্তরা

7

বিএনপি কোনো মেগা প্রজেক্টের দিকে যাবে না: আমির খসরু

8

কাপুরকে ছাড়িয়ে গেল সিং, সেরার তালিকায় কত নম্বরে?

9

মেয়ের পর এবার রাম চরণ ও উপাসনার ঘরে খুশির সংবাদ

10

ভারতের যেকোনো উসকানির জবাব দৃঢ়ভাবে দেবে পাকিস্তান: শাহবাজ শর

11

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারী তাপ

12

শর্ত পূরণের আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক না গড়ার কথা দিয়েছে স

13

সুশাসনের তাগিদ দেয় ইসলাম

14

বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা

15

মাধ্যমিকের ৬৪৭ পাঠ্যবই অনলাইনে উন্মুক্ত

16

নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

17

ময়মনসিংহ-১০ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আখতারুজ্জামান বাচ্চু

18

ফিলিস্তিনিদের সংখ্যালঘু করতে পুতিনের সাহায্য চেয়েছিলেন ইসরাই

19

একাই পুরো পরিবারের অশান্তির কারণ

20