Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতের যেকোনো উসকানির জবাব দৃঢ়ভাবে দেবে পাকিস্তান: শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সম্ভাব্য যেকোনও ধরনের উসকানির জবাব কঠোরভাবে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কাশ্মীর সংহতি দিবসে আজাদ জম্মু ও কাশ্মীরের আইনসভার বিশেষ অধিবেশনে তিনি বলেছেন, ভারতের যে কোনো উসকানির জবাব পাকিস্তান সমান শক্তি ও দৃঢ়তার সঙ্গে, একই ময়দানে দেবে। খবর দ্য নিউজের। 

শাহবাজ শরিফ বৃহস্পতিবার বলেন, ভারত যদি কোনও ধরনের উসকানি দেয়, তাহলে পাকিস্তান তার জবাব দেবে সমান ও দৃঢ় শক্তিতে এবং যে ফ্রন্ট থেকে উসকানি আসবে, ঠিক সেখানেই তার পাল্টা প্রতিক্রিয়া দেখানো হবে।

কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) আইনসভার বিশেষ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, অপমানজনক পরাজয়ের পর ভারত আবারও তার মদদপুষ্ট গোষ্ঠীগুলোর মাধ্যমে পাকিস্তানে সন্ত্রাসী তৎপরতা জোরদার করেছে। ভারত তাদের আগ্রাসী, সম্প্রসারণবাদী ও আধিপত্যবাদী নীতি পরিত্যাগ না করা পর্যন্ত এই অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি আরও বলেন, ‘ভারতের মদদে পরিচালিত যেকোনও সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো একই দৃঢ়তা ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করবে, যেভাবে শত্রু যুদ্ধবিমান মোকাবিলা করা হয়েছিল।’ পাকিস্তানের এ প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তান শান্তি চায়, তবে তা হবে সমতা ও ন্যায়ের ভিত্তিতে।’ তার ভাষায়, ‘মারকা-ই-হক’ কেবল পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পেশাদার দক্ষতার বিজয় নয়, এটি কাশ্মীরি জনগণের ত্যাগেরও বিজয়।

তিনি আরও বলেন, ‘মারকা-ই-হক’-এর পর আন্তর্জাতিক অঙ্গনে কাশ্মীর ইস্যু নতুন করে শক্তভাবে ফিরে এসেছে। এর মাধ্যমে কাশ্মীর প্রশ্নে ভারতের মিথ্যা বয়ান কার্যত ভেঙে পড়েছে এবং এটি পাকিস্তানের একটি বড় কূটনৈতিক সাফল্য।

প্রধানমন্ত্রী শাহবাজ পুনর্ব্যক্ত করেন, কাশ্মীর ইস্যুতে পাকিস্তান তার রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত রাখবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম চলবে বলেও তিনি জানান। তিনি কাশ্মীরি জনগণের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়— কাশ্মীরিরা জীবন ও সন্তান বিসর্জন দিতে পারে, কিন্তু স্বাধীনতার প্রশ্নে আপস করে না।

তিনি বুরহান ওয়ানি থেকে শুরু করে প্রবীণ নেতা সৈয়দ আলী গিলানিসহ কাশ্মীর আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি আসিয়া আন্দ্রাবি, ইয়াসিন মালিক ও মীরওয়াইজ উমর ফারুকসহ বিভিন্ন নেতা, কর্মী, সাংবাদিক, নারী ও শিশুদের ত্যাগের কথাও স্মরণ করেন। তার মতে, নিরীহ কাশ্মীরিদের ভোগান্তি ও আত্মত্যাগ আন্তর্জাতিক মহলে ভারতের প্রকৃত চিত্র উন্মোচন করেছে।

পাকিস্তানের ঐতিহাসিক অবস্থান স্মরণ করে শাহবাজ শরিফ বলেন, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ কাশ্মীরকে পাকিস্তানের ‘গলার শিরা’ হিসেবে আখ্যা দিয়েছিলেন, যা আজও পাকিস্তানের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু। তিনি বলেন, ভারত তার আধিপত্যবাদী নীতি ত্যাগ না করা পর্যন্ত এবং কাশ্মীরিদের মৌলিক অধিকার নিশ্চিত না করা পর্যন্ত দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি সম্ভব নয়।

কাশ্মীর ও ফিলিস্তিন ইস্যুর তুলনা টেনে তিনি বলেন, নিপীড়িত জনগোষ্ঠীর মর্যাদাপূর্ণ জীবন ও আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করাই আন্তর্জাতিক সম্প্রদায়ের গণতন্ত্র, ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইনের প্রতি অঙ্গীকারের প্রকৃত মানদণ্ড। তিনি জানান, এই নীতির ভিত্তিতেই পাকিস্তান উভয় ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে সক্রিয় ভূমিকা রাখবে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন

1

গম্ভীরকে বরখাস্ত করার প্রশ্নে যা বললেন গাঙ্গুলি

2

দেশবাসীর প্রতি যে আহ্বান জানালেন তারেক রহমান

3

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ

4

ছক্কায় ইতিহাস গড়লেন ডেভিড

5

হানিয়ার বিয়ের জন্য ২০২৬ সাল শুভ নয়, দাবি জ্যোতিষীর

6

প্রতারক চক্র নিয়ে সতর্ক করল এনবিআর

7

আসছেন মেসি, সেলফি তুলতে কত খরচ হবে জানেন?

8

গাজায় মানবিক সহায়তা প্রবেশে জাতিসংঘের প্রস্তাব গৃহীত

9

‘বারাণসী’-তে পারিশ্রমিক নেননি মহেশ বাবু, বাকিরা কে কত নিলেন?

10

রমজান শুরুর তারিখ ঘোষণা করল ওমান

11

বিয়ে ভেঙে দিলেন স্মৃতি, ক্ষোভ ঝেড়ে যা বললেন পলাশ

12

বিয়ের আগেই রাজকুমারের সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছিলেন পত্রলেখা?

13

নতুন বছরে শুরু হতে পারে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ

14

‘বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় খেলা দেখার আগ্রহ নেই’

15

এবার নাকভির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করবে ভারত

16

বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ

17

দেশের ভেতরে পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন

18

নিষেধাজ্ঞা থেকে মুক্তি চায় ইরান, আলোচনায় রাজি ট্রাম্প

19

টারানটিনোর সিক্যুয়েলে হাজির ব্র্যাড পিট

20