Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

এবার নাকভির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করবে ভারত

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার নারী বিশ্বকাপ জিতেছে ভারত। গতকাল রোববার হারমনপ্রীত কৌরদের ফাইনালের পর আবার এশিয়া কাপের প্রসঙ্গ তুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ শইকীয়া। এশিয়া কাপের ট্রফি দেশে আনতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির বিপক্ষে প্রয়োজনে পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি।

 
গত সেপ্টেম্বরে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছেন ভারত। ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছিল। ম্যাচ শেষে এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করা হলেও তাদের হাতে ট্রফি দেওয়া হয়নি। কারণ নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত।নাকভি কিছুতেই অন্য কারও হাত দিয়ে ট্রফি দেওয়াতে চাননি। ভারতও নিজের অবস্থানে অনড় ছিল। ফলে প্রায় এক মাস কেটে গেলেও ভারত ট্রফি পায়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান তার পর থেকে ট্রফি হস্তান্তর নিয়ে একের পর এক শর্ত দিয়েছেন। তার এই আচরণে ক্ষুব্ধ বিসিসিআই।
 

নারী বিশ্বকাপ ফাইনালের পর শাইকীয়া বলেছেন, 'বিশ্বকাপ জেতার পর আমাদের নারীদের দল সঙ্গে সঙ্গে ট্রফি পেয়ে গেল। আমাদের পুরুষদের দলও দুবাইয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই ট্রফি বিসিসিআইয়ের দফতরে এসে পৌঁছায়নি। ১০ দিন আগেও আমরা ট্রফি হস্তান্তরের অনুরোধ করে এসিসি চেয়ারপার্সনকে চিঠি দিয়েছি। যত দ্রুত সম্ভব ট্রফি পাঠানোর অনুরোধ করা হয়েছে। অথচ আজ পর্যন্ত ট্রফি আসেনি।'

বিসিসিআই সচিব আরো বলেছেন, '৩ নভেম্বরের মধ্যে আমরা ট্রফি না পেলে অন্য কিছু ভাবতে হবে। দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বৈঠক রয়েছে। আমরা সেই বৈঠকে বিশ্ব ক্রিকেট সংস্থার কাছে অভিযোগ জানাব। আমি নিশ্চিত আইসিসি ন্যায় বিচার করবে এবং যত দ্রুত সম্ভব ট্রফিটি আমাদের পাওয়ার ব্যাপারে সহযোগিতা করবে।'

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রীষ্মের আগেই যুদ্ধ শেষ করতে চায় যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

1

ডিএমপি কমিশনারের পদ থেকে অব্যাহতি নিলেন সাজ্জাত আলী

2

বিভিন্ন এলাকায় আ.লীগ কার্যালয় খোলার সাহস কোথায় পেল, প্রশ্ন ম

3

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

4

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ ‘সন্ত্রাসী’ নিহত

5

১২ নির্দেশনা মেনে সেন্ট মার্টিনে রাত্রি যাপন করা যাবে

6

সামাজিক মাধ্যমে ভুয়া চাকরির ফাঁদ থেকে সাবধান

7

অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ ঘোষণা

8

নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

9

‘বিশ্বকাপে এসো না, তোমরা মার খাবে’- পাকিস্তানকে খোঁচা ভারতের

10

প্রকাশিত হলো সংগীতশিল্পী রানার নতুন গান ‘ঘুরে দাঁড়ানোর স্বপ্

11

এপ্রিল থেকে জুনে ৫৪ লাখেরও বেশি মুসল্লির ওমরাহ আদায়

12

আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক: হাফিজ উ

13

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন

14

ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে যোগদান করেছেন অ্যাডভোকেট আব্দুস

15

চাঁদাবাজ-দখলবাজদের শেষদিন হবে ১২ ফেব্রুয়ারি : নাহিদ ইসলাম

16

আস্থার সংকটে মাস্কাট বৈঠক: সরাসরি আলাপেও গলল না ইরান-যুক্তরা

17

লেবুর দাম বৃদ্ধির বিকল্প আর কী হতে পারে, জেনে নিন

18

এবারও সংসদে ঢুকবে ৪৫ চোর : হাসনাত

19

বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যতে আরও একটি ধাক্কা?

20