Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ ঘোষণা

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটারদের বয়কটের কারণে আজ বিপিএলের দ্বিতীয় ম্যাচও অনুষ্ঠিত হয়নি। এমন পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ক্রিকেটারদের তোপের মুখে অর্থ কমিটির দায়িত্ব থেকে নাজমুলকে সরিয়ে দিয়েছে বিসিবি। কিন্তু এরপরও ক্রিকেটাররা মাঠে ফিরেননি। রাতে সব ফ্র্যাঞ্চাইজি ও সংশ্লিষ্ট সবাইকে বিপিএল স্থগিতের বিষয়টি অবহিত করবে টেকনিক্যাল কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের একজন পরিচালক। 

আজ থেকে বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা। তবে কোয়াবের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বিপিএলের ম্যাচ বয়কট করেছেন ক্রিকেটাররা। ফলে দুটি ম্যাচই স্থগিত হয়ে যায়। এদিন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিপিএল টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রাকিবুল হাসানসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় বোর্ড পরিচালককে মিরপুরে দেখা যায়।
 
খেলা শুরু না হলেও বেশ কিছু দর্শক গ্যালারিতে প্রবেশ করেছিলেন। আরো অনেক দর্শক গেইটের বাইরে অপেক্ষায় ছিলেন। তবে বিসিবি ক্রিকেটারদের মাঠে না আনতে পারায় খেলা শুরু করতে পারেনি। দর্শকদের উদ্দেশে তখন জায়ান্ট স্ক্রিনে একটি বার্তা দেয় তারা।
 
বার্তায় বিসিবি জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুঃখের সঙ্গে জানাচ্ছে যে আজকের চট্টগ্রাম রয়‍্যালস ও নোয়াখালী এক্সপ্রেস দলের মধ্যকার ম্যাচটি অনিবার্য কারণবশত বিলম্বিত হয়েছে। এতে দর্শকদের যে অসুবিধা হয়েছে, তার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্তরিকভাবে দুঃখিত এবং সকল দর্শককে অনুরোধ করছি ধৈর্য ধারণ করে আসনে অবস্থান করতে, কারণ ম্যাচটি যত দ্রুত সম্ভব শুরু করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।
 
তবে এক পর্যায়ে দর্শকরা ধৈর্য হারান। উত্তেজিত দর্শকদের নিয়ন্ত্রণে আনেন আইনশৃঙ্কলা রক্ষাকারী বাহিনী। দুপুরে দর্শকরা যখন মাঠে খেলার অপেক্ষায় ছিলেন, তখন বনানীতে একটি হোটেলে সংবাদ সম্মেলন করে কোয়াব। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই সেখানে উপস্থিত ছিলেন। সেখানে ক্রিকেটাররা তাদের দাবিতে অনড় থাকেন। এমন পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধের ঘোষণা দেয় দেশের সর্বোচ্চ এ ক্রীড়া সংস্থা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবসেবার এক মহৎ ইবাদত

1

কড়াইলবাসীর শিক্ষা-চিকিৎসা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান

2

২০ ডিসেম্বর: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

3

‘বিশ্বকাপ খেলতে যাব কিনা নিশ্চিত নই’

4

‘খুব শিগগিরই প্রভাব হারাতে যাচ্ছেন ইমরান খান’

5

নুরকে অভিনন্দন জানিয়ে যা বললেন গোলাম মাওলা রনি

6

বাংলাদেশের গ্রুপে থাকা নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

7

লেবুর দাম বৃদ্ধির বিকল্প আর কী হতে পারে, জেনে নিন

8

নির্বাচন সামনে রেখে আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও

9

‘ও রোমিয়ো’র প্রস্তুতির জন্য ফ্ল্যামেঙ্কো শিখছেন অবিনাশ তিওয়া

10

রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে : সালাহউদ্দিন আহমে

11

বাংলাদেশে আসছে পাকিস্তান, সময়সূচি প্রকাশ

12

মাঝেমধ্যে বিরতি দরকার হয় : সামিরা খান মাহি

13

আফগানিস্তানে তুষারপাত ও ভারি বৃষ্টিতে ৬১ জনের মৃত্যু

14

কোহলির বিশ্বরেকর্ড ভেঙে দিলেন বাবর

15

জন্মদিনে ঝলমলে মিম

16

পশ্চিমবঙ্গের রাজভবনের নতুন নাম ‘লোক ভবন’

17

বোচাগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন

18

তুমুল সমালোচনার মুখে পাকিস্তান ছেড়েছেন টিকটকার সামিয়া হিজাব

19

ওয়াসিম-শান্তর ব্যাটিং তাণ্ডবে রাজশাহীর জয়

20