Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

এস এ-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন ফাফ ডু প্লেসি

স্পোর্টস ডেস্ক : এসএ-টোয়েন্টিতে বড় ধাক্কা খেলো জোবার্গ সুপার কিংস। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দলটির অধিনায়ক ফাফ ডু প্লেসিকে চলতি মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, ডান হাতের বুড়ো আঙুলের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচারের প্রয়োজন হবে দক্ষিণ আফ্রিকার এই অভিজ্ঞ ব্যাটারের। 

৪১ বছর বয়সী ডু প্লেসি ১০ জানুয়ারি এমআই কেপ টাউনের বিপক্ষে জোবার্গের সর্বশেষ ম্যাচে চোট পান। ওই ম্যাচে এমআই কেপ টাউন প্রথমে ব্যাট করে বিশাল (২৩৪/৩) রান তোলে। লক্ষ্য তাড়া করতে নেমে ডু প্লেসি ব্যাটিংয়ে নামেননি এবং শেষ পর্যন্ত ম্যাচটি হেরে যায় জোবার্গ সুপার কিংস।
 
চলতি টুর্নামেন্টে পাঁচ ইনিংসে ডু প্লেসি করেছেন ১৩৫ রান। জোবার্গের পারফরম্যান্সও এখন পর্যন্ত মিশ্র। তারা তিনটি ম্যাচ জিতেছে, দুটি ম্যাচ হেরেছে এবং আরও দুটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। বর্তমানে তারা পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে এবং লিগ পর্বে তাদের বাকি রয়েছে আরও তিনটি ম্যাচ। ডু প্লেসির অনুপস্থিতিতে বাকি মৌসুমে জোবার্গ সুপার কিংসের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে ডোনাভান ফেরেইরার।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ডন থ্রি’ থেকে সরে দাঁড়াচ্ছেন রণবীর সিং

1

‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্

2

হুমকি পাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে দীপিকা-রণবীর

3

স্বর্ণের দামে বড় পতন

4

‘তারেক রহমানকে এমন সংবর্ধনা জানানো হবে যা অতীতে কোনো নেতা পা

5

‘সুপার-আর্থে’ প্রাণের বিকাশ নিয়ে আরও আশাবাদী হলেন বিজ্ঞানীরা

6

‘ইরানের বদলে এখন ভেনেজুয়েলার তেল কিনবে ভারত’

7

২ কেন্দ্রে কত ভোট পেলেন তাসনিম জারা?

8

দিল্লির ঘটনায় স্থগিত রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমার প্রচ

9

দেড় দিন খেলেই ইংল্যান্ডকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

10

রাজশাহী-২ আসনের এবি পার্টির প্রার্থী সাঈদ নোমানের মনোনয়নপত্র

11

ভারতের নারী দলকে সাবধান করলেন গাভাস্কার

12

২৪ এর আগস্টের সুখস্মৃতি ফেরাল বাংলাদেশ

13

জীবনের ঝুঁকি সত্ত্বেও বড় দায়িত্ব কাঁধে নিলেন সালমান

14

প্রেমিকার জন্মদিনে আবেগী ও রোমান্টিক বার্তা হৃতিক রোশনের

15

নামাজের ছদ্মবেশে মসজিদে এসে ২ মোটরসাইকেল চুরি করে নিয়ে গেল ৩

16

১৯ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

17

যেসব এলাকায় গ্যাস থাকবে না শুক্রবার

18

দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন

19

ইরানের পর এবার একই সময়ে ইসরাইলে হিজবুল্লাহর হামলা

20