Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজা মিশনে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, গাজায় শান্তি মিশনে বাংলাদেশের সেনা পাঠানোর সম্ভাবনা এখনই বাস্তব রূপ নিচ্ছে না। ভূ-রাজনৈতিক সমীকরণ এবং প্রস্তুতির অভাব রয়েছে। এই গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামী দিনের নির্বাচিত সরকার।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‌‘গাজায় ফোর্স পাঠানো নিয়ে সত্যিকার অর্থে এখনো কোনো অগ্রগতি হয়নি। বর্তমানে শুধু একটি সম্ভাবনা আছে যে বাংলাদেশ এর অংশ হতে পারে; এর চেয়ে বেশি কিছু নয়। বিষয়টি এখনো চূড়ান্ত বা ক্রিস্টালাইজ’হয়নি। কয়েকটি দেশ ইতোমধ্যে আগ্রহ ব্যক্ত করলেও দেশগুলোর মধ্যে পারস্পরিক আপত্তির বিষয়ও রয়েছে।’
 
তিনি বলেন, ‘পুরো বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে। আগামী এক সপ্তাহের মধ্যে এটি কার্যকর হওয়ার সম্ভাবনা নেই। তাই পরবর্তী সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে তারা এ ব্যাপারে কী পদক্ষেপ নেবে।’অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ সময়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো পরবর্তী সরকারের জন্য ‘বোঝা’ হবে কি না- এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘আমি উল্টোটা মনে করি।
 
আমরা অনেক অমীমাংসিত ইস্যু এগিয়ে দিচ্ছি, যাতে পরবর্তী সরকারের জন্য কাজ করা আরো সহজ হয়।’ তবে বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার খুব একটা সফল হতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলার গতি কমানোর কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের

1

কুয়েতে প্রতি ৭৫ মিনিটে একটি তালাক

2

‌‘ইমরান খান জীবিত, দেশ ছাড়তে চাপ দিচ্ছে সরকার’

3

ডিসেম্বরের ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৯৩ কোটি ডলার

4

১২ আসনে এগিয়ে বিএনপি, ৩টিতে জামায়াত

5

ফ্যাসিস্ট হাসিনার কারণে খালেদা জিয়া আজ মৃত্যুশয্যায়: রিজভী

6

ইরানি বিক্ষোভকারীদের সমর্থনে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মি

7

দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেল ফাওয়াদ-মাহিরার ‘নীলোফর’

8

যুদ্ধক্ষেত্রে নিহত ৫৫ হাজার ইউক্রেনীয় সেনা

9

বিয়েতে পারিশ্রমিক ছাড়াই নেচেছিলাম : কার্তিক

10

লাল পাসপোর্ট ছেড়ে দিয়েছেন ফারুকীসহ একাধিক উপদেষ্টা

11

‘রোহিত-কোহলিকে ছাড়া বিশ্বকাপ জিতবে না ভারত’

12

সৌদির ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজা বুধবার

13

স্টারবাকস বয়কটের ডাক নিউইয়র্ক মেয়র মামদানির

14

এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা

15

আমার চেহারায় কৃত্রিম কিছু ব্যবহার করিনি: জয়া

16

পাকিস্তানে আরও ক্ষমতাধর হলেন অসীম মুনির

17

ভেনেজুয়েলা ও গাজা পরিস্থিতি নিয়ে ট্রাম্প–এরদোয়ান ফোনালাপ

18

নুরকে অভিনন্দন জানিয়ে যা বললেন গোলাম মাওলা রনি

19

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরই রাশিয়ার সাথে সামরিক মহড়ায়

20