Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমান চাইলে এক দিনেই ট্রাভেল পাস দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি দেশে ফিরতে চান, তবে তাকে এক দিনের মধ্যেই  'ট্রাভেল পাস' দেবে অন্তর্বর্তী সরকার । 

রোববার (৩০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন,লন্ডনে তিনি কোন স্ট্যাটাসে আছেন, তা জানে না সরকার। তিনি দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ তা আটকাতে পারে, সেটি অস্বাভাবিক। আর বাংলাদেশ যদি তার কোনো নাগরিককে দেশে ফেরত আনতে চায়, তবে অন্য দেশ কীভাবে তাতে বাধা দিতে পারে?

উপদেষ্টা বলেন, 'কেউ যদি দেশে আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম ট্রাভেল পাস দেই একবার দেশে আসার জন্য। এটা দিতে একদিন লাগে। কাজেই তিনি যদি আজকে বলেন যে আসবেন, তাহলে আগামীকাল এটা দিতে পারব। পরশু চলে আসতে পারবেন।'

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্পর্কে তিনি জানান, তিনি ভারতে অবস্থান করছেন বলে জানা গেলেও এ বিষয়ে দিল্লির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য আসেনি। তাকে ফেরত আনার বিষয়ে এখনো দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

শেখ হাসিনা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত তাকে ফেরত না দিলেও ঢাকা–দিল্লি সম্পর্ক এতে ক্ষতিগ্রস্ত হবে না। দণ্ডিত হওয়ায় তাকে সর্বোচ্চ দ্রুত সময়ে দেশে ফেরত পাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধান

1

বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প

2

ট্রাম্প প্রশাসনের কটাক্ষের মুখে ক্লুনির কড়া জবাব

3

নতুন ডেলিভারি শিখেছেন নাসুম আহমেদ

4

ইসরাইলি হামলার কঠিন জবাব দেওয়ার ঘোষণা তেহরানের

5

সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ও বিচারিক ক্ষমতা দেওয়ার ইঙ্গ

6

সংবিধানে পঞ্চদশ সংশোধনী: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুন

7

স্বর্ণের দামে ফের উত্থান

8

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে: মমতা

9

মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে শবে বরাত কবে?

10

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল

11

হরমুজ প্রণালি নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই: ট্রাম্প

12

ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাতে দুদকের ম

13

ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার তিনি কে?

14

ফের পরিবর্তন হলো পোস্টাল ব্যালট পাঠানোর সময়

15

নেইমারের বিরুদ্ধে মামলা করলেন সাবেক ব্যক্তিগত নারী বাবুর্চি

16

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন তুরস্কের রাষ্ট্রদূত

17

'ভারত সমর্থিত' সাত জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

18

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, হতাহত আরও বাড়তে পারে

19

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরাকের কঠোর হুঁশিয়ারি

20