Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে দুইটি সততা স্টোর উদ্বোধন

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : শিক্ষার্থীদের নৈতিকশিক্ষা এবং সততা গড়ার লক্ষ্যে একটি ব্যতিক্রমী উদ্যোগ “সততা স্টোর”। দোকানে নেই কোনো বিক্রেতা। শিক্ষার্থীরা নিজের প্রয়োজন মতোই নির্ধারিত মুল্যে শিক্ষা উপকরণসহ খাদ্য সামগ্রী সংগ্রহ করে টাকা রেখে যাচ্ছেন একটি বাক্সে। নেই কারো নজরদারি, তাদের বিশ্বাসই তাদের মূলনীতি।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী অঞ্চল আগাড় অনিবার্ন শিক্ষা নিকেতন ও বারমারি উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে এই ‘সততা স্টোর’। মঙ্গলবার (১৩ জানুয়ারী) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) ময়মনসিংহ অঞ্চলের অর্থায়নে দুটি স্টোরের শুভ সুচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে দুটি সততা স্টোর উদ্বোধন করেন, দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ বিভাগের পরিচালক মো. মনিরুজ্জামান।

আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ:সভাপতি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপ-পরিচালক রনজিৎ কুমার কর্মকার, উপ-সহকারী পরিচালক মোঃ শাহাদাত হোসেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রধান শিক্ষক মো. আব্দুল বারেক, মো. মশিউর রহমান, বারমারি কম্পেশনের ম্যানেজার এলিসন ঘাগ্রা সহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

এমন একটি ব্যতিক্রমী দোকান পেয়ে শিক্ষার্থীরা বলেন, নিজেদের সততা প্রকাশের একটা সুযোগ পেয়েছি আমরা। প্রয়োজন অনুযায়ী খাতা, কলম কিংবা অন্যান্য সামগ্রী নেওয়ার স্বাধীনতায় তারা আনন্দিত। এই দোকান শুধু জিনিসপত্র কেনার জায়গা নয়, এটা সৎ থাকার পরীক্ষা। আমরা অন্যায় করবো না-অন্যায়কে প্রশ্রয় দিবো না। সোনার বাংলা গড়তে সকলে মিলে একসাথে কাজ করবো।

প্রধান অতিথি বলেন, ‘সততা স্টোর’ কেবল একটি দোকান নয়, এটি নতুন প্রজন্মের জন্য এক ধরনের নৈতিক পাঠশালা যেখানে শেখানো হয় বিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ আর বিবেক জাগিয়ে রাখার শিক্ষা। “ছাত্রজীবন থেকেই নৈতিক শিক্ষা পেলে পরবর্তি জীবনে তারা আত্মনির্ভরশীল ও সৎ হবে। দুদকের এমন উদ্যোগ সমাজ গঠনে বড় ভূমিকা রাখবে বলে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন আইজিপি আলী হোসেন ফকির

1

চলতি মাসে হোয়াইট হাউসে ট্রাম্প-সৌদি যুবরাজ বৈঠক

2

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ হচ্ছে? যা বললেন তথ্য উপদেষ

3

সক্ষমতা অর্জনের পর এলডিসি উত্তরণ : আমির খসরু

4

চট্টগ্রাম রয়্যালস মালিকানা ছাড়ার পর দায়িত্ব নিলো বিসিবি

5

সামীরা-ডনসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন পেছাল

6

তুরস্কে গ্যাস পাইপলাইনে হামলার সম্ভাবনা, সতর্ক করলেন পুতিন

7

একাই পুরো পরিবারের অশান্তির কারণ

8

জার্মানির বিশ্বকাপ বয়কটের গুঞ্জন!

9

জায়ান্ট কিলার জিম্বাবুয়ের পরের শিকার কি ওয়েস্ট ইন্ডিজ?

10

নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানদের রানের পাহাড়

11

নতুন সিনেমায় অরিজিতের না গাওয়ার কারণ নিয়ে মুখ খুললেন অনুরাগ

12

ইলহান ওমরের সম্পদ তদন্তের ঘোষণা ট্রাম্পের

13

জুলাই গণহত্যায় জাপা ও ১৪ দলকে অভিযুক্ত করার দাবি শহীদ স্বজনদ

14

ভিসা ছাড়াই যে ৩৭ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

15

রোজার নিয়ত— বিধান ও সময়

16

নিন্দুকদের কথা পাত্তা দেন না তারেক রহমান, বিজয়ীর বেশেই দেশে

17

নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অন

18

ঢাকা-৮ আসন: মেঘনা আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

19

মাদুরোর আমলে সুইজারল্যান্ডের কাছে ১১৩ টন স্বর্ণ বিক্রি, বেরি

20