Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম রয়্যালস মালিকানা ছাড়ার পর দায়িত্ব নিলো বিসিবি

স্পোর্টস ডেস্ক : সিলেটে আগামীকাল সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের ১২তম আসর। একই দিন চট্টগ্রাম মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেসের। তার আগে আজ চট্টগ্রামের মালিকানা ছেড়ে দিয়েছে ট্রায়াঙ্গুল সার্ভিসেস। বিসিবিতে এক চিঠি দিয়ে ফ্র্যাঞ্চাইজি চালাতে না পারার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবদুল কাইয়ুম।

ট্রায়াঙ্গুল মূলত ক্রিকেটারদের বেতন দিতে না পারায় মালিকানা ছেড়েছে। পারিশ্রমিক না দেওয়ায় ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটাররা আসতে চাইছিলেন না। এমতাবস্থায় অনিশ্চয়তায় পড়ে যায় চট্টগ্রামে নাম লেখানো ক্রিকেটারদের বিপিএল ভাগ্য। দলটি ১ কোটি ১০ লাখ টাকা দিয়ে দলে ভিড়িয়েছিল নাইম শেখকে। গণমাধ্যমে দেয়া বক্তব্যে মিঠু জানিয়েছেন, নিয়ম অনুযায়ী নাইম পুরো টাকাই পাবেন।

এই অনিশ্চয়তার মধ্যে চট্টগ্রামের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। ‘চট্টগ্রাম দায়িত্ব ছেড়ে দেওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা গ্রহণ করেছে।’মিঠু এও জানিয়েছেন, চট্টগ্রাম টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব দিয়েছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমনকে। এর আগে তিনি চট্টগ্রামের টিম ম্যানেজার ও মেন্টর হিসেবে নিয়োগ পেয়েছিলেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই দায়িত্ব ছাড়েন তিনি। কোচের দায়িত্ব পালন করবেন মিজানুর রহমান বাবুল।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সাজে নজর কাড়লেন নীতা আম্বানি

1

দেশের ভেতরে পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন

2

প্যারাগুয়ের প্রেসিডেন্টকে ট্রাম্প বললেন, আপনি সুদর্শন পুরুষ

3

‘হ্যাঁ’ ভোট দিলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না- এগুলো মিথ্যা প্

4

আরও ৪৪৭৬ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে ডিএসইর

5

বিপিএল প্রথম সারির লিগ: জিমি নিশাম

6

কমছে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি আয়, শিগগিরই ঘুরে দাঁড়ানোর ক্

7

কাতার ও বাহরাইন থেকে কয়েকশ সেনা সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

8

বিজয়-রাশমিকার বিয়ের দিনক্ষণ প্রকাশ্যে, কোথায় বসছে আসর?

9

বিয়ে করলেন অভিনেত্রী মম, পাত্র কে?

10

‘এক ফ্রেমে এত সৌন্দর্য’

11

যিশুর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ নীলাঞ্জনার? ইঙ্গিতপূর্ণ পোস্ট

12

১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যতের মানদণ্ড হবে

13

মবোক্রেসি কঠোর হস্তে দমন করতে হবে: সালাহউদ্দিন

14

২৫ কোটি ২০ লাখ রুপিতে অজি অলরাউন্ডারকে দলে ভেড়াল কলকাতা

15

আলোচনার পরপরই ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

16

মুথুসামি-জানসেনে ভারতকে প্রোটিয়াদের কঠিন চ্যালেঞ্জ

17

বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, ছুঁলো ৫২০০ ডলারের মাই

18

কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন

19

আয়ারল্যান্ড বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন

20