Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, ছুঁলো ৫২০০ ডলারের মাইলফলক

বাণিজ্য ডেস্ক : বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৮ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বাড়িয়ে প্রতি আউন্স ৫ হাজার ২১৯ দশমিক ৯৭ ডলারে পৌঁছেছে। এর আগে স্বর্ণ সর্বকালের সর্বোচ্চ দাম ২২৪ দশমিক ৯৫ ডলার স্পর্শ করেছিল।

বছরের শুরু থেকে স্বর্ণের দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে। আর ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ৫ হাজার ২১৬ দশমিক ৮০ ডলারে লেনদেন হচ্ছে। বাজার বিশ্লেষকরা বলছেন, মার্কিন ফেডারেল রিজার্ভের মুদ্রানীতির সিদ্ধান্তের আগে এবং ভূ-রাজনৈতিক উদ্বেগের মধ্যে ডলারের দাম চার বছরের মধ্যে প্রায় সর্বনিম্ন পর্যায়ে নেমে আসার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম লাফিয়ে বাড়ছে। মঙ্গলবার ৩ শতাংশের বেশি বাড়ার পর বুধবার প্রথমবারের মতো মূল্যবান এই ধাতুর দাম ৫ হাজার ২০০ ডলার ছাড়িয়েছে। 

সিনিয়র বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, ডলারের দুর্বলতার কারণে স্বর্ণের দাম বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর মনে হচ্ছে হোয়াইট হাউসে সবাই ভাবছে ডলারের দাম ভবিষ্যতে আরও কমে যাবে। এটি স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। চার বছরের ন্যূনতম পর্যায়ে ডলার থাকায় বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকেছেন। ট্রাম্প বলেন, ডলারের মূল্য ‘অনেক বেশি’ এবং শিগগিরিই ফেডের নতুন চেয়ারম্যান ঘোষণা করা হবে।

 যিনি দায়িত্ব নেয়ার পর সুদের হার কমাতে পারেন। তবে জানুয়ারির মুদ্রানীতি সভায় সুদের হার স্থিতিশীল রাখার আশা রয়েছে। ওং আরও জানান, স্বর্ণের দাম ৫ হাজার ২৪০ ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে। ডয়চে ব্যাংক মনে করছে, ২০২৬ সালে স্বর্ণের দাম প্রতি আউন্স ৬ হাজার ডলারে পৌঁছাতে পারে। কারণ বিনিয়োগকারীরা ডলার ছাড়া এবং বাস্তব সম্পদে বেশি টাকা লগ্নি করছেন। এদিকে, অন্যান্য মূল্যবান ধাতুতে ও উত্থান দেখা গেছে। সোমবার স্পট সিলভার শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১১৩ দশমিক ৬৩ ডলারে পৌঁছেছে, যা চলতি বছরের শুরু থেকে প্রায় ৬০ শতাংশ বেড়েছে।

 স্পট প্লাটিনামের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২ হাজার ৬৭৯ দশমিক ১৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ৯৫১ দশমিক ৯৩ ডলারে স্থিত হয়েছে। বিশ্লেষকদের মতে, ডলারের দুর্বলতা, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা ও বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদে ঝোঁকার কারণে স্বর্ণ ও অন্যান্য ধাতুর দাম আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ভারত ম্যাচে সেই ‘বিতর্কিত’ রেফারি

1

গণহত্যাকারী নেতারা মনে রাখবেন, এটা নতুন বাংলাদেশ: শফিকুল আলম

2

এপস্টেইন কেলেঙ্কারিতে ক্লিনটন দম্পতি, নতুন নথি ঘিরে তোলপাড়

3

চাঁদাবাজ-দখলবাজদের শেষদিন হবে ১২ ফেব্রুয়ারি : নাহিদ ইসলাম

4

মিয়ানমারে মধ্যরাতে ভূমিকম্প অনুভূত

5

নতুন মৌসুমে নতুন রেকর্ডের হাতছানি মেসির সামনে

6

নোয়াখালী-৩ আসনে ৪৪ কেন্দ্রে সাড়ে ৭ হাজার ভোটে এগিয়ে বরকত উল্

7

ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি

8

আজকের স্বর্ণের দাম: ২৩ ডিসেম্বর ২০২৫

9

আগামী ৩ দিন কমবে দিন-রাতের তাপমাত্রা

10

‘বন্ধু দেশগুলোর’ মধ্যস্থতা পারে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত

11

প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক

12

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খে

13

যুব এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

14

নেত্রকোনায় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ২৫, প্রত্যাহার ৩

15

বেলজিয়ামকে ৩-২ গোলে হারাল আর্জেন্টিনা

16

মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদ

17

২ হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করলেন খামেনি

18

আমিরসহ জামায়াতের শীর্ষ নেতারা এগিয়ে

19

গাজায় মানবিক সহায়তা প্রবেশে জাতিসংঘের প্রস্তাব গৃহীত

20