Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৬ জানুয়ারি) তিনি এ আদেশে স্বাক্ষর করেন। খবর বিবিসিরআদেশে কত শতাংশ শুল্ক আরোপ করা যেতে পারে তা নির্দিষ্ট করা হয়নি, তবে উদাহরণ হিসেবে ২৫ শতাংশের কথা বলা হয়েছে।

আরও বলা হয়, এটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরান থেকে কোনো পণ্য ক্রয়, আমদানি করলে বা  অন্য কোনো ভাবে পরিষেবা গ্রহণ করা দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ট্রাম্প সরাসরি এই আদেশের বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে শুক্রবার রাতে এয়ার ফোর্স ওয়ান থেকে বক্তব্য দেয়ার সময় ট্রাম্ব বলেন, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না।

ওমানে মার্কিন ও ইরানি ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে চলমান আলোচনার মধ্যে ট্রাম্পের এই পদক্ষেপ নেয়া হলো। ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক পোস্টে ট্রাম্প এই বছরের শুরুতে ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন।

১২ জানুয়ারি তিনি লিখেছিলেন, ‘অবিলম্বে কার্যকরভাবে, ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সাথে ব্যবসা করা যেকোনো দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা যেকোনো এবং সমস্ত ব্যবসায়ের ওপর ২৫ শতাংশ শুল্ক প্রদান করবে।’সেই সময় শুল্ক কীভাবে বাস্তবে কার্যকর হবে সে সম্পর্কে আর কোনও বিশদ বিবরণ দেয়া হয়নি।

এদিকে হোয়াইট হাউস বলেছে, এই সর্বশেষ নির্বাহী আদেশ ইরানের ক্ষেত্রে চলমান জাতীয় জরুরি অবস্থা পুনরায় নিশ্চিত করছে এবং উল্লেখ করছে যে, পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে ট্রাম্প এই আদেশ পরিবর্তন করতে পারেন।

এতে লেখা ছিল, পরমাণু সক্ষমতা অর্জন, সন্ত্রাসবাদে সমর্থন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ইরানকে জবাবদিহি করতে বলছেন প্রেসিডেন্ট, যা আমেরিকান নিরাপত্তা, মিত্র এবং স্বার্থকে বিপন্ন করে।

তবে ইরান এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।  


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা ট্রাম্পের

1

সব সরকারি ভবন গ্রিন বিল্ডিং হিসেবে নির্মাণের আহ্বান পরিবেশ উ

2

আগের ফর্মে ফেরত আসলাম : মিষ্টি জান্নাত

3

রাজনৈতিক উত্তেজনার মধ্যেই দিল্লিতে মমতা

4

কলম্বিয়ায় গেরিলা গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২৭

5

পিঠ দিয়ে গোল ‘করে’ উদযাপন রোনালদোর

6

আজকের স্বর্ণের দাম: ৭ জানুয়ারি ২০২৬

7

শাকিব নাকি দেব—কে বেশি সিরিয়াস, জানালেন জ্যোতির্ময়ী

8

‘বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন কর

9

আমেরিকার রোজা যেন সত্যি বিষাদে মোড়ানো, কেন বললেন জায়েদ

10

দেশে পরিবেশ নেই বিনিয়োগ বিদেশমুখী

11

মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা

12

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

13

বাংলাদেশের নির্বাচনের ফলাফলের অপেক্ষায় ভারত

14

ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান

15

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

16

তারেক রহমান এসএসএফ নিরাপত্তা পাবেন কিনা, যা জানালেন রিজওয়ানা

17

বাবার শাহাদাতবার্ষিকীতে মুজাহিদপুত্র মাবরুরের আবেগঘন স্ট্যাট

18

যেভাবে ঈদে টানা ১০ দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা

19

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রার্থীদের জন্য জরুরি নির্দ

20