Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের নির্বাচনের ফলাফলের অপেক্ষায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘নির্বাচনের ফলাফল না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত, যাতে বোঝা যায় কী ধরনের ম্যান্ডেট বা জনসমর্থন এসেছে। এরপর আমরা বিদ্যমান বিষয়গুলো পর্যালোচনা করব।’

নির্বাচনের (বাংলাদেশের) ব্যাপারে, আপনারা জানেন আমাদের অবস্থান কী। আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে। 

 

এদিকে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জামায়াতে ইসলামীর ‘অগ্রাধিকার’ বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। জাতীয় নির্বাচনের প্রাক্কালে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বাংলাদেশে সব নাগরিক সমান এবং এখানে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কিছু নেই। 
 
বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রকাশিত এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা আমাদের অগ্রাধিকার।’
 
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর তথাকথিত সহিংসতার অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাংলাদেশে আমরা সবাই প্রথম শ্রেণির নাগরিক। এখানে আমরা কখনও ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজনকে সমর্থন করি না।’
 
ভারত সফর প্রসঙ্গে জামায়াত আমির জানান, ভারত সফরের বিষয়ে তার কোনো দ্বিধা বা বাধা নেই। নির্বাচনের পর পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও উল্লেখ করেন তিনি। 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চালু হলো তুরস্কের ভিসা আবেদনকেন্দ্র, জেনে নিন এন্ট্রি

1

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে ভারতের লক্ষ্য ১৯৬

2

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন আ.লীগের মশাল মিছিল

3

সত্যিই পরিবর্তন চাইলে নেতৃত্বকে যুবসমাজে উন্মুক্ত করতে হবে এ

4

আজকের মুদ্রার রেট: ২৩ ডিসেম্বর ২০২৫

5

মাথায় গুলি লাগার পরও কীভাবে বেঁচে ফিরেছিলেন মালালা

6

এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করলেন তারেক রহমান

7

অভিবাসী ইস্যুতে কঠোর ট্রাম্প, এবার আট বিচারক বরখাস্ত

8

ফেসবুকে আবেগঘন পোস্ট, প্রশংসায় ভাসছেন সাফা কবির

9

স্বাস্থ্য খাতে সিন্ডিকেট ও দুর্নীতির অবসান ঘটানোর ঘোষণা স্বা

10

বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দলের উদ্যোগে আশুলিয়ায় ধানের শী

11

১৭ নভেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

12

শুল্কমুক্ত সুবিধায় জাপানে যাবে বাংলাদেশি পণ্য: বাণিজ্য উপদেষ

13

ইন্দোনেশিয়ার জাভায় আগ্নেয়গিরিতে ছয় দফা অগ্ন্যুৎপাত, উচ্চ সতর

14

‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্

15

গাজায় দুর্ভিক্ষ নেই, তবে পরিস্থিতি ‘সংকটাপন্ন’: জাতিসংঘ

16

ইসরাইলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন

17

বিয়ে ভেঙে দিলেন স্মৃতি, ক্ষোভ ঝেড়ে যা বললেন পলাশ

18

৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে

19

‘জুলিয়ান উডকে আনার পর থেকে পারফর্ম্যান্স খারাপ হয়েছে’

20