Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্ধ শ্রমবাজার চালুর বিষয়ে জানতে চেয়েছেন নতুন প্রবাসী কল্যাণমন্ত্রী

ডেস্ক নিউজ : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মানুষের প্রত্যাশা হচ্ছে নতুন সরকার এসেছে, প্রথম ৬ মাসের মধ্যে সরকার কি কি কাজ করবে মানুষ কিন্তু তা দেখবে। প্রথম ছয় মাসতো মানুষের একটা আগ্রহ থাকে। নতুনত্বর একটা স্পিরিট থাকে। গতি ও ক্ষিপ্রতা নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে।  

প্রথম ছয় মাসের মধ্যে কি কি কাজ করা সম্ভব হবে তার অগ্রাধিকার তালিকা করার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন। শপথ নেওয়ার পর বৃহস্প‌তিবার (১৯ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রথম কর্ম দিবসে কর্মকর্তা-কর্মচারীদের স‌ঙ্গে পরিচিতিমূলক সভায় তিনি এ কথা বলেন। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, আমাদের কাছে জনগণের যে প্রত্যাশা সে প্রত্যাশা বাস্তবায়ন করতে গেলে আমাদের সবাইকে টিমওয়াইজ কাজ করতে হবে।
 
আমাদের প্রথম অগ্রাধিকার হলো আপনারা আমরা সবাই টিম ওয়াইজ কাজ করতে এসেছি। তিনি বলেন, মন্ত্রণালয়ের প্রত্যেক দায়িত্বশীলদের সঙ্গে আমি আলাদা আলাদা বসব। তি‌নি বলেন, দেশটা আমাদের সবার, আমাদের দেশটাকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদের সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। 

আরিফুল হক চৌধুরী বলেন, আমার এলাকা প্রবাসী অধ্যুষিত এলাকা, সেখানকার প্রায় ৬০-৭০ শতাংশ লোক কর্মসংস্থানের জন্য প্রবাসে কাজ করে থাকে। সভায় মন্ত্রণালয়ের কাজ দ্রুত এগিয়ে নিতে পররাষ্ট্রসহ অন্য্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের জন্য কর্মকর্তাদের দায়িত্ব সুনির্দিষ্ট করে দেওয়ার নির্দেশনা দেন তিনি। দ্রুততার সঙ্গে আন্তরিকতা নিয়ে মন্ত্রণালয়ের কাজ সম্পাদন জন্য তি‌নি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। আরিফুল হক চৌধুরী বলেন, আসুন আমরা নতুন বাংলাদেশ গঠনে জনগণের যে প্রত্যাশা সে প্রত্যাশা বাস্তবায়নে কাজ করি, আমরা সবাই মিলে কাজ করি।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আমাদের ফার্স্ট প্রায়োরিটি আমাদের সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা কীভাবে তা বাস্তবায়ন করতে পারবো তা সুনির্দিষ্টভাবে আপনারা প্রস্তুত করবেন। তিনি বলেন, সব কাজ তো আমরা একসঙ্গে করতে পারবো না। কিন্তু ইমিডিয়েট আমরা কি কি কাজ করতে পারি সেটার প্রায়োরিটি ঠিক করতে হবে।

তি‌নি আরো ব‌লেন, প্রবাসীদের কল্যাণ ও তাদের অধিকার সংরক্ষণে কতজনকে এ পর্যন্ত সহায়তা দেওয়া হয়েছে তার সুনির্দিষ্ট তালিকা চাই। তারা কোন দেশ থেকে এসেছেন, কোন এলাকার কতজন কাকে সহায়তা দিয়েছেন তার বিস্তারিত তালিকা করতে হ‌বে। মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক শ্রম বাজার কি কারণে বন্ধ হয়ে আছে, এটার পরবর্তী পদক্ষেপ আপনারা কি নিয়েছেন, এটা ওপেন বা চালু করার জন্য আপনারা কি পদক্ষেপ নিয়েছেন এবং যদি পদক্ষেপ না নিয়ে থাকেন তাহলে আমাদের ইমিডিয়েটলি কি করতে হবে।

পরিচিতমূলক সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, প্রবাসীদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। দেশের বাইরে কাজ করতে যারাই যান তাদের সহযোগিতা করতে হবে। সাধারণত প্রবাসীরা বিদেশ যায় গয়না ও বাবা-মায়ের জমি বিক্রি করে। তাদের প্রতি আমাদের সদয় হতে হবে। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে কিছু কাজ করতে হবে। যেকোনো মূল্যে অভিবাসন ব্যয় কমাতে হবে। প্রবাসীদের সঙ্গে আমাদের ব্যবহার ভালো করতে হবে এবং আন্তরিকতা দিয়ে তাদের কাজ করে দি‌তে হ‌বে।

নুরুল হক বলেন, এখন সব কিছু অনলাইনে হয়, আমাদের যারা বাইরে যায়, যেন বৈধপথে রেমিট্যান্স পাঠায় সেজন্য এয়ারপোর্টেযে সাপোর্ট ডেস্ক/হেল্প ডেস্ক আছে সেখানে যাতে তাদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে আন্তরিকতা এবং সততার সঙ্গে দেশকে এগিয়ে নিতে চাই। সেক্ষেত্রে আপনাদেরকেও আমরা সহযোগী হিসেবে চাই। মন্ত্রণালয়ের সচিব ড. নেয়ামত উল্ল্যা ভূইয়াসহ মন্ত্রণালয় ও দপ্তর/সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে: মমতা

1

এমএলএসের সেরা গোলরক্ষক ও আর্জেন্টাইন ডিফেন্ডারকে দলে ভেড়াল ই

2

‘ভাইরাল হওয়ার জন্য অন্যকে ব্যবহার করা খুবই সহজ’

3

ভারতের কাছে হারাটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে পাকিস্তান

4

নওগাঁয় জামায়াতের বিজয় শোভাযাত্রা

5

ব্যাংক খাত দাঁড়াতে পারছে না ৩ কারণে

6

আগামী ৩ দিন কমবে দিন-রাতের তাপমাত্রা

7

২৯ ডিসেম্বর শুরু হচ্ছে নারী ফুটবল লিগ, থাকবে বিদেশিরাও

8

টানা তিন বছর ৪০ গোল রোনালদোর, ২০২৬ সালেই কি হাজারতম?

9

গুম-খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি : রিজভী

10

দেড় দশক পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে: নাহিদ

11

স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত

12

ইসরাইলি আগ্রাসনে গাজায় পরিবহন ব্যবস্থায় ক্ষতি ২৫০ কোটি ডলার

13

এমন দোয়া ও ভালোবাসা পাওয়া পরম সৌভাগ্যের

14

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে ব

15

সামাজিক মাধ্যমে ভুয়া চাকরির ফাঁদ থেকে সাবধান

16

পাকিস্তানকে আরও ১২০ কোটি ডলার ঋণ দিল আইএমএফ

17

২০১৬ সালে ফিরে যাওয়ার ট্রেন্ডটি আসলে কী?

18

কিমের তদারকিতে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরি

19

একাত্তরের যুদ্ধের পর চব্বিশের যুদ্ধে এসে সেই তরুণদের দেখলাম

20